somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন কোনোদিন ছিল না। এরকম রাজনীতি করে মূলত বর্তমান সরকার ও বিরোধী দল। কিন্তু শেখ হাসিনা কেন এই রাজনীতিতে জড়াতে গেলেন ? দাওরায়ে হাদিসকে কেন মাস্টার্স বা স্নাতকোত্তর ডিগ্রির সমমানের মর্যাদা দিতে গেলেন ?

আচ্ছা, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার ফলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে কতটা সুযোগ-সুবিধা বেড়েছে? বাস্তবে তেমন কিছু বাড়েনি। বরং চাকরির বাজারে তাদের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। বিয়ের কাজি হওয়াসহ কিছু ছোটখাটো পেশায় তাদের অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সেটি উল্লেখ করার মতো বড় কোনো পরিবর্তন নয়।

শেখ হাসিনার আমলে কওমি মাদ্রাসার সংখ্যা অনেক বেড়েছে। বাংলাদেশের কওমি শিক্ষার্থীর সংখ্যা ৭০ লাখ বলে দাবি করা হয়। অথচ পাকিস্তানের মতো দেশেও কওমি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখের বেশি হবে না । এখন শেখ হাসিনার আমলে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার কারণেই কওমি শিক্ষার্থীর সংখ্যা এত বেড়েছে, এমন সিদ্ধান্ত গবেষণা ছাড়া বলা যাবে না । এর পেছনে আরও অনেক সামাজিক ও অর্থনৈতিক কারণ থাকতে পারে।

সাধারণ শিক্ষার মান ও পরিবেশ ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ করে দিয়েছে কি না, সেটি সবার আগে দেখতে হবে। অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপত্তাহীনতা বোধ করেন। স্কুলের পরিবেশ নিয়েও তাঁদের অভিযোগ আছে। সমাজের কালো টাকার একটি অংশ ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসায় অনুদান হিসেবে গিয়েছে কিনা তা দেখতে হবে । এর পাশাপাশি ওয়াজ ও মাহফিলের প্রভাবও বিবেচনায় নিতে হবে।

আমাদের দেশের অনেক ওয়াজি ডিজিটাল মিডিয়াকে হারাম বললেও মিডিয়ার মাধ্যমে যে আয় হয়, সেটিকে হারাম মনে করেন না। আগে কোনো একজন হুজুরকে শুধু একটি এলাকার মানুষ চিনত। এখন ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচিতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ওয়াজ মাহফিলে যেসব বক্তা বক্তব্য দেন, তাঁরা সুর, আবেগ ও বক্তব্যের মাধ্যমে মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারেন। এ কারণে আমি অনেক সময় তাঁদের ইসলামিক মোটিভেশনাল স্পিকার বলে থাকি।

এঁরা সাধারণত এমন শ্রেণির মানুষের মধ্যে বেশি প্রভাব বিস্তার করেন, যাঁরা সামাজিকভাবে বিচ্ছিন্ন, মানসিক ভাবে পেরেশানিতে রয়েছেন , বিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন কিংবা দিনের বেলায় ঘুষ খেলেও রাতের বেলায় ঘুমাতে গেলে পরকালে কী জবাব দেবেন, সেই চিন্তায় অস্থির থাকেন। এসব পরিবারের সন্তানদের একটি অংশ বেশি মাদ্রাসায় যাচ্ছে। আবার শিক্ষার উপকরণের দাম বৃদ্ধি, বিয়ের পর কিংবা বিয়ের বাইরে সন্তান হওয়ার পর পুরুষের দায়িত্ব না নেওয়ার মতো ঘটনাকে বিবেচনায় রাখতে হবে । এই ধরনের সমস্যায় জর্জরিত নারীরা সন্তানকে মাদ্রাসায় বেশি পাঠিয়ে থাকেন ।

সব মিলিয়ে বলতে গেলে, বিশ্বায়নের যুগে আমাদের সামাজিক সম্প্রীতি ও প্রচলিত সামাজিক কাঠামোর মধ্যে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রচারণা সেই প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে। ডিজিটাল মিডিয়ার কারণে ধর্মীয় বক্তাদের প্রভাব, পরিচিতি ও সাংগঠনিক যোগাযোগ আগের তুলনায় অনেক বেড়েছে।

যাঁরা সেক্যুলার ঘরানার, তাঁদের অনেকেরই একটি অভিযোগ, শেখ হাসিনা কেন ২৫০টি মডেল মসজিদ নির্মাণ করলেন ? তিনি তো মসজিদের পাশাপাশি ৫০টি মন্দির ও ৫০টি প্যাগোডাও নির্মাণ করতে পারতেন। যদি আরও একটু এগিয়ে বলি, মসজিদ, মন্দির ও প্যাগোডার পাশাপাশি কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠানও নির্মাণ করতে পারতেন।একইভাবে দেশের শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি সেই উদ্যোগ নেননি। কারণ মসজিদ নির্মাণের পেছনে গোপন রাজনৈতিক উদ্দেশ্য ছিল।

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের ঘটনা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনে বড় ধরনের ভীতি তৈরি করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই পরবর্তী সময়ে এসব পরিকল্পনার রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছিল। শেখ হাসিনা ও আওয়ামী লীগ চেয়েছিল ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিকে তৎকালীন বিরোধী দলের বলয় থেকে আলাদা করে ফেলতে।

আওয়ামী লীগ জানত, দেশে যত নামেই আলাদা ধর্মভিত্তিক দল থাকুক, জামায়াতের সঙ্গে তাদের কোনো না কোনোভাবে যোগাযোগ রয়েছে । এ কারণে জামায়াত কে কাবু করতে চরমোনাই কে আওয়ামী লীগ বেশি করে পৃষ্ঠপোষকতা করতে শুরু করে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রধান শক্তি হিসেবে তাদের জায়গা তৈরি করে দেওয়ার চেষ্টা চলে।

একই সময় জঙ্গি দমনের নামে আসল-নকল নানা অভিযানও সমান্তরালে চলছিল। আওয়ামী লীগ চেয়েছিল হেফাজতে ইসলামের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও দলীয় প্রভাবশালীদের একাধিক কওমি মাদ্রাসার সঙ্গে যোগাযোগ বা পৃষ্ঠপোষকতার সম্পর্ক ছিল। আওয়ামী লীগ যে ইসলামবিরোধী দল নয়, সেটি প্রমাণ করতে লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের জন্য বক্তা আনা হতো।

এতকিছু করেও আওয়ামী লীগ হেফাজতে ইসলাম কে বশে আনতে পারেনি। তৌহিদি জনতা কিংবা হেফাজতে ইসলাম, যে নামেই ডাকি না কেন, তাদের বড় একটি অংশ আওয়ামী লীগকে সব সময় ঘৃণা করেছে। আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক রেখে অনেকে সুযোগ-সুবিধা নিয়েছে, কিন্তু তাদের মূল রাজনৈতিক সমর্থন সব সময় বিএনপির দিকেই ছিল। আওয়ামী লীগ বিষয়টি বুঝতে পারেনি, এমনটা পুরোপুরি বিশ্বাস করা কঠিন।

আমার মনে হয়, লীগ চেয়েছিল দেশে তৌহিদি জনতার সংখ্যা ও প্রভাব বাড়ুক। তারা জানত, ভবিষ্যতে ক্ষমতা হারালে এই ধর্মীয় আবেগ ও রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। তৌহিদি জনতার পছন্দের সরকার যখন ক্ষমতায় যাবে, তারা স্বাধীনতার অপব্যবহার করবে। আর সেই অপব্যবহারের দায় শেষ পর্যন্ত তাদের প্রিয় সরকারের ওপরই পড়বে। বাস্তবে এখন অনেকটা তেমন পরিস্থিতিই তৈরি হয়েছে।

৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরপরই সবার আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ) নামকরণ করা হলো। এরপর বিভিন্ন জায়গায় ভাস্কর্য ও মূর্তি ভাঙার ঘটনা ঘটল, যেখানে তৌহিদি জনতার সক্রিয় অংশগ্রহণ ছিল। এসব ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর সুযোগ কারা পেল ?

আওয়ামী লীগ আমলে তৌহিদি জনতার উগ্র কর্মকাণ্ড ছাড়া বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর সংবাদমাধ্যমে তেমন একটা আসত না। মামুনুল হক কিংবা রফিকুল মাদানির মতো কয়েকজনের ঘটনা ছাড়া সামগ্রিকভাবে এই গোষ্ঠীর অন্য অপরাধগুলো খুব বেশি আলোচনায় আসেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।

বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তৌহিদি জনতার অপরাধের মাত্রা প্রকাশ্যে আসার ক্ষেত্রে। প্রতিদিন তাদের সঙ্গে সংশ্লিষ্ট ধর্ষণ ও যৌন হয়রানির খবর সামনে আসছে। যেহেতু ঘটনাগুলো তাদের পছন্দের সরকারের আমলে ঘটছে, তাই আগের মতো তারা সহজে নিজেদের ভিকটিম হিসেবে উপস্থাপন করতে পারছে না।

একই ঘটনা আওয়ামী লীগ আমলে ঘটলে তারা খুব সহজেই নিজেদের ভিকটিম হিসেবে উপস্থাপন করতে পারত এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করত। কিন্তু এখন সেই সুযোগ অনেক কম। তবে এসব অপরাধ প্রকাশ্যে আসার আরেকটি প্রভাব পড়ছে সমাজে। মানুষ মাদ্রাসার শিক্ষা ও পরিবেশ নিয়ে একধরনের আতঙ্ক অনুভব করতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে কিছু মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে। যদিও সামগ্রিকভাবে সেটি খুব বড় শতাংশে হবে বলে মনে হয় না।

সবচেয়ে মজার বিষয় হলো, এখন যা ঘটছে তাকে বিদ্যমান কোনো রাজনৈতিক দল বা নেতার মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা বলে মনে করি না। বরং এর পেছনে কোনো গোয়েন্দা সংস্থার ভূমিকা থাকতে পারে। তারা হয়তো অনেক আগে থেকেই জানত, দেশের মাদ্রাসাগুলোর ভেতরে কী ঘটছে; সমাজ কোন দিকে যাচ্ছে এবং ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার পরিণতি কী হতে চলেছে । এখনই সবচেয়ে ভালো সময় বিষয়গুলো সামনে আনার ।

ফটোকার্ড: ডিবিসি নিউজ অনলাইন

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

লিখেছেন কলাবাগান১, ০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩


টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন

নেশা

লিখেছেন তন্দ্রাবতী এনাক্ষী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

×