
রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি জানি, আমাদের প্রেমে কোনো কবিতা ছিল না
ছিল কেবল ছাই, হেমলক আর তামাকের স্বাদ
তবুও আমি তোমাকে খুঁজেছি নিকোটিনের ঘ্রাণে
ধোঁয়ার ঘূর্ণিতে তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।
আজও দেখি,
চাঁদের নিচে আমার পাশে দাঁড়িয়ে আছে এক প্রতিচ্ছায়া
যার কোনো মুখ নেই, মন নেই, কেবল আলোছায়া
তুমি কি জানো, আমি এখনো জ্বলি
একটি শেষ সিগারেটের মতো
যার ছাই গলে গিয়ে আমার হাতের তালুতে লেখে
তোমার নাম।
জায়েদ হোসাইন লাকী
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছ
২৩ মার্চ ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



