[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর ভোটের আন্দোলন এক সুতায় গেঁথে ফেলেন।
২৫ হাজার টাকার মজুরি সংগ্রামকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে।
ঢাকা, আশুলিয়া, সাভার, গাজিপুর, নারায়ণগঞ্জ, মিরপুর, চট্টগ্রাম সমস্ত এলাকার শ্রমিকদের রাজপথে নামতে হবে।
মনে রাখবেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয়, কোনো পুলিশ বাহিনী, কোনো গুণ্ডাবাহিনী আপনাদেরকে দমাতে পারবে না।”
- জোনায়েদ সাকি
আসুন যাচাই করি এটা কার কথা:-

সারাজীবন শ্রমিকের দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ, সমাবেশ, মিটিং মিছিল করে শেষবেলায় ক্ষমতায় গিয়ে চুপ। তাদের বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামে শ্রমিক অধিকার সংগঠনও রয়েছে। অথচ তারাই কিনা এখন আন্দোলনকারী শ্রমিকদের বলছেন আওয়ামী লীগের দোসর। তাঁর সংগঠনের ভাষ্যও একই। মানে কিছু হলেই বিরোধীদের দোষ। অথচ আজীবন তাদের বেচেই খেয়েছে।
ক্ষমতায় বাইরে এক, ক্ষমতা গেলে ভিন্ন। অন্যদিকে বাকি সব তো আছে। শুধু একটা বলি। বছরের পর বছর জুড়ে ব্রাহ্মণবাড়িয়ায় এতো হাঙ্গামা, হেফাজতের তাণ্ডবলীলা চলেছে। পুরো একটা জনপদকে উগ্রবাদীরা কি করেছে তা সবাই দেখেছে। অথচ ঐ বিষয়েও জোনায়েদ সাকি আশ্চর্যজনকভাবে নিশ্চুপ ছিলেন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার এমপি তিনি। বললে যদি হুজুররা চটে।
.
অথচ আজীবন সেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধেই ছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়েই হাপিস। লোকে বলেনা, 'ক্ষমতার পিঠা, বড়ই মিঠা।' আসলেই তাই।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




