

শীতের আগমনে, ও তো এখন রুগ্ন প্রায় । ঝরে যাওয়ার সময় এসে পড়েছে । আবরণের পরতে পরতে ক্ষয়। সমস্ত অস্তিত্বে সতেজতার অভাব। এ সব কিছু জানান দিচ্ছে তার আর সময় নেই। তারপরও বৃষ্টি তাকে ভুলেনি। খুঁজে ফিরেছে বহু বছর। এতদিন পর আজ খুঁজে পেয়ে চলে এসেছে ওর কাছে। ওকে যে তার খুব দরকার।

জীবন, প্রান্তে চলে এসেছে জেনেও সে জানে তাকে কিভাবে ফোঁটায় ফোঁটায় হীরের স্ফটিক দিয়ে সাজাতে হবে। তাই সে আজ তাকে সাজিয়েছে। সাজিয়েছে তার নিজ হাতে।
এটা তার একান্ত ইচ্ছা।

প্রকৃতি, হিম করা ঠান্ডা থেকে নিজেকে মুক্ত করে আবার যেন আকাশ ভেঙে বৃষ্টিকে ডেকে এনেছিল তার সারা শরীর ভিজিয়ে দেওয়ার জন্য। হীরের স্ফটিক তার সকল ম্লান আর অভিমানের ক্লান্তি মুছে দিয়ে নতুন এক আশ্বাস দিয়েছে। বলেছে, সামনের সময়গুলো আর ঝরে যাওয়ার জন্য নয়; জীবনকে খুঁজে পাবার জন্য, স্বচ্ছ, হীরের দানার মতন স্ফটিকের কণাগুলো দিয়ে নিজেকে নতুন করে সাজাবার জন্য।

এখন যে তাকে, তার নতুন করে সাজাতে হবে। বৃষ্টির ছোঁয়া যে সে পেয়েছে।

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



