somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরবেশ - কহলিল জিব্রানের The Prophet-এর বঙ্গানুবাদ - ৬

০৯ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতঃপর এল এক সরাইখানার বৃদ্ধ মালিক এবং তাকে বলল, তুমি আমাদের পানভোজনের ব্যাপারে কিছু বল
এবং সে বলল:

তোমরা কি ধরিত্রীর সৌরভে ঘ্রাণ নিয়ে বাঁচতে পারো কিংবা বায়ুবৃক্ষের মত সূর্য্যের আলোকে প্রাণধারণ করতে।
যখন প্রাণ ধারণের জন্য তোমাদের প্রাণ নিধন করতেই হয় কিংবা তৃষ্ণা নিবারণের জন্য তোমাদের নবজাতকের মাতৃদুগ্ধ হরণ করতেই হয়, তবে তা যেন হয় উপাসনা উপচার, তবেই তো পারো তোমরা প্রাণধারণ করতে
তোমাদের ভোজনস্থল হ’য়ে উঠুক সেই উপাসনাবেদী, অরণ্যভূমির নিষ্পাপ পূতপবিত্র প্রাণপশুরা উৎসর্গিত হউক্ সেখানে এবং সেই তারা হ’য়ে উঠুক নিষ্পাপ বিশুদ্ধ মানুষের অন্তরেতে।

যখন কোন প্রাণপশুকে বধ করবে তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে:
’যে শক্তি দ্বারা তুমি বধ্য হচ্ছ, আমরাও বধ্য হব আমরাও ভোজ্য হব সেই শক্তিতে।
’যে বিধিবিধানে তোমার সমর্পণ আমাদের হাতে, সেই বিধিবিধানেই আমরাও সমর্পিত হব তাঁর হাতে সেই সর্ব্বময় শক্তিতে
’যে প্রাণবারিতে স্বর্গীয় বৃক্ষ সিঞ্চিত সঞ্জীবিত সে তো তোমার সে তো আমাদেরই রক্তশোণিত, সেই প্রাণরসই আমাদেরই রক্তশোণিতে।’

এবং যখন আপেল ফলকে দন্তদংশিত করবে তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে:
’তোমার বীজবৃক্ষের নিবাস হবে আমাদের শরীরেতে
’তোমার অনাগত কালের পুষ্পকুঁড়ি প্রষ্ফুটিত হবে আমাদেরই হৃদয়াবাসে
’তোমার সুরভি সুবাস স্বনিত হবে আমাদের শ্বাসপ্রশ্বাসে
’এবং আমরা বিনন্দিত হব সমস্ত ঋতু কালচক্রে একই সঙ্গে সহবাসে।’
এবং পেষাইয়ের জন্য আঙ্গুর ফল তুলবে যখন শরতে
তখন তোমরা যেন বোলো তোমাদের অন্তরেতে:
’আমরাও এক দ্রাক্ষাকুঞ্জ, আমাদের ফলও আহৃত হব পেষাইয়ের জন্য নিঃশেষে
’নূতন মদিরার মত আমরাও গচ্ছিত হব চিরন্তন কোন আধাররসে।’
এবং শীতে যখন সেই সুরাসুধা পান করবে তোমরা, তোমাদের হৃদয়ে যেন ঝঙ্কৃত হয় প্রতিটি পানপেয়ালার সঙ্গীত সুধাগীতি
এবং সেই সঙ্গীতে যেন ঝঙ্কৃত হয় শরতদিন দ্রাক্ষাক্ষেত আর পেষাইযন্ত্রের স্মরণস্মৃতি।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×