somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলোর কথা

০৩ রা মার্চ, ২০০৯ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(মেজর হুমায়ূন হায়দার ২৫ ফেব্রুয়ারির ঘটনায় শহীদ হন। তাঁর স্মৃতি নিযে লেখা)


প্রায় ত্রিশ বছর পর সকালবেলা তোর বাসায় গিয়ে পেলাম না তোকে। তোর ছেলেটা জ্বরের ঘোরে 'বাবা বাবা' বলে প্রলাপ বকছে, ৫ মাস বয়সী ছোট মেয়েটা কোলে কোলে ঘুরছে, তোর জীবনসঙ্গী সাথীকে টিভিতে দেখছি - একটা খবরের জন্য উদভ্রান্তের মতো ঘুরছে বি ডি আর গেটে, আর তোকে বন্ধুরা মিলে আবিস্কার করলাম তোর ঘরে একটা ফটো-ফ্রেমে, সাথীর সাথে কোথায় যেন সবুজ একটা জায়গায় বেড়াতে গেছিস ... এখন থেকে তুই ফ্রেম-বন্দী হয়ে গেলি দোস্ত।
***
ক্লাশ ফাইভ থেকে পাবলো আমার বন্ধু ; এক বছরের সিনিয়র বলে একটু দূরত্ব ছিল প্রথম প্রথম, কিত্তু ওর স্বভাবসুলভ আপন করে নেয়ার গুণে সেটা বাধা হয়ে দাঁড়ায়নি - সেভেন-এ একসাথে ক্যাডেটে ঢুকলাম '৭৯ এ, সেই থেকে আজীবনের বন্ধু ...

আমার জীবনের প্রথম প্রকাশিত লেখা একট লিমেরিক, 'পাবলোর ফড়িং', ছাপা হয়েছিল ক্যাডেট কলেজের সাময়িকী 'ডাহুক'- এর পাতায় ১৯৮১ তে । কয়েকমাস আগে ওকে সেকথা মনে করিয়ে দেয়াতে উত্তর দিয়েছিল, "তোর মেয়ে তো এখন তোর চেয়ে ভালো লিখে " ; তার মানে আমার মেয়ের লেখার খবরও রাখতো ও।
পাবলো খুব ভাল ছবি আঁকতো, ওর নেশা ছিলো ছবি আঁকা । ওর বাবা সুজা হায়দার স্যারের কাছে আমাদের সবারই ছবি আঁকার হাতে খড়ি। মনে পড়ছে, আমরা সবাই মিলে একটা গাছের গুঁড়ির চারপাশ ঘিরে বসে আঁকছি, যথারীতি পাবলোর আঁকাটা সবার চে' ভালো হচ্ছে, আর সুয়োগসন্ধানী একজন ওর পিছনে বসে কপি করছে; বুঝতে পারলেও কিছু মনে করতো না হায়দার।
পাবলোকে নিয়ে অনেক মজার আর কৌতুকের স্মৃতি, একটাই মাত্র কষ্টের স্মৃতি, সেটার জন্ম কালো বুধবারে, ২৫ফেব্রুয়ারি, ২০০৯।

বিএমএ লং কোর্সে গেল পাবলো। আমি আর শরীফ গেলাম চিটাগাং মেডিকেলে। ভাটিয়ারি থেকে পাবলোসহ অন্য বন্ধুরা প্রায়ই আমাদের মেডিকাল কলেজের হোষ্টেলে বেড়াতে আসতো।
পাসিং আউট হয়ে গেলে অনেকদিন দেখা হয়নি পাবলোর সাথে, মেডিকালের শেষ দিকে আবার দেখা হত। একদিন সকালে ডক্টরস হোষ্টেলে এসে ঘুম ভাঙিয়ে সোজা আক্রমন করলো ," কিরে রেজাল্ট খারাপ করছিস ক্যান ? "

অনেক বছর পর ২০০৫ এ ওর সেল নাম্বার পেয়ে, গ্রুপ মেইল এর সাথে যুক্ত হয়ে আবার যোগাযোগ হলো, কথা হলো ; প্রায়ই কথা না হলেও গ্রুপ মেইল - এর সুবাদে সব খবর পেতাম - কোথায় পোস্টিং, মেযে রূপন্তী'র জন্ম - এইসব। শেষ দেখা হয়েছিল বন্ধুদের একটা গেট-টুগেদার-এ, ২০০৬ এর শুরুতে। সেদিনও সময়ের দূরত্বকে কোন দূরত্ব মনে হয়নি।
গত নভেম্বরে শেষ কথা হয়। আমার লেখা পড়ে ফোন করেছিল সীমান্ত এলাকা থেকে, দীর্ঘসময় কথা হয় সেদিন। ওখানে থাকার সময় নি:সঙ্গ বলে অনলাইনে কাউকে পেলেও সহজে সঙ্গ ছাড়তে চাইতো না। খুব বন্ধুপ্রিয়তা ছিল, জয় করে নিতে পারতো সবাইকে।

শুক্রবার দুপুর নাগাদই পাবলোর খোঁজ পাওয়া গিয়েছিল। আমার পক্ষে সেসব কথা বর্ননা করা সম্ভব না।
***
লেখাটা ভালো হলোনা দোস্ত, তোর ইনবক্সেও লেখাটা যাবে, পাস ওয়ার্ড হারাসনি তো ? লেখা খারাপ হলে মাইন্ড করবি না জানি। কারণ তুইতো মাইন্ড করতেই জানিস না .... যেখানে থাকিস ভালো থাকিস ,শান্তিতে থাকিস...


সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×