আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আমি যেন এক মেঘ হরকরা 

মৃত্যুচিন্তার উপত্যকায় দাঁড়িয়ে প্রলাপ-লিখন

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৩

গত কয়েক ঘন্টা যাবত নিজেকে কল্পনা করছি মৃত্যুশয্যায়, নিজের পক্ষে আর কোনও ধরণের প্রহর গণনাই যখন আর সম্ভব না, সে সময় বন্ধু-শুভাকাঙ্খি-পরিচর্যাকারিগণ আমার হয়ে স্বাভাবিক মৃত্যুর প্রহর গুনবেন হয়তবা। সেদিন আমি মোটেও আশা করিনা থেমে থাকবে সুন্দর পৃথিবীর যাবতীয় কোলাহল, চলমান সংসারের সকল উতসব, আত্মিয়-বন্ধুদের মহতী কিংবা তুচ্ছ আনন্দের কারণগুলো;...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

দ্রুতরেখচিত্র: একজন মানিক বৈরাগী

২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯

গত সাত বছর যাবত পুরোপুরি জনস্বাস্থ্যে আত্মনয়িোগ করছে,ি ডাক্তারি আর করবো না বলওে সদ্ধিান্ত নয়ো; সইে আমাকে মানকি বরৈাগী হঠাৎ করইে অক্টোবর মাসরে এক সান্ধ্য আড্ডায় প্রস্তাব করে বসলো, ‘মোশতাক ভাই, আপনি এখন থকেে চম্বোর করবনে এবং আজকইে আমি তার ব্যবস্থা করে দবে।’ গন্নিীর একটু চাপ ছলিো, সন্ধ্যাবলোটা শুধু আড্ডা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এ এক নতুন অডিসি

২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৭

’আয়না জোড়া অন্ধকার’ (২০০৩) এর আট বছর পর প্রচন্ড আত্মবিশ্বাস ও সত্যবদ্ধতা নিয়ে ‘সম্পন্ন সাম্পানে’ যাত্রা করেছেন কবি খালেদ মাহবুব মোর্শেদ। এ যেন এক নতুন অডিসি। নব্বই এর দশকে নিচু লয়, গীতল কন্ঠ অথচ অনিবার্য শব্দচয়নে ঐতিহ্যানুগতার শেকড়, নিসর্গ আর বাস্তবতাকে একত্রে বয়ন করে দৃষ্টি আকর্ষনী পথ চলা শুরু করেছিলেন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নদী ও ঈর্ষার কবিতা । মোশতাক আহমদ

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪

নদী ও ঈর্ষার কবিতা । মোশতাক আহমদ

আজকাল নদীর কাছে গিয়েও শান্তি পাই না
ঈর্ষার সবুজ চোখ পাহারা দেয় ফুরফুরে সময়

' সে নদীর দুটি মুখ' ঃ
একটি মুখ সবুজ পাহাড় থেকে নেমে তার জল-আয়নায় ধরেছে নার্সিসাস কবিকে
হয়তো ভালোও বেসেছে, জানি না এখনো;...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দুটি কবিতা

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

অন্তর্জলি আড্ডা

বন্ধুরা মাতি অন্তর্জলি আড্ডায়
বেরসিক সকালবেলার নীলনকশা
মাঝরাতে ভেঙ্গে দেয় কথার তৈজস
তার আগে মুঠোয় পুরেছি বিপুলা বৈভব
সময়-সমুদ্র ফিরিয়ে দিয়েছিলো এক রাতে গোটা পৃথিবীর
কতো মুখ, কতো শিরোনাম, স্মৃতি ও আগুন’...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শিরোনামহীন

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

শিরোনামহীন
মোশতাক আহমদ

ভেবেছিলাম এ এক রোমাঞ্চের চড়ুইভাতি, ছেলেখেলা
উড়িয়ে দেয়ার মুড়ি-মুড়কি, তেজপাতা
আদতে শেকড়িত, এইবারে বদলে নিলাম ডানা
ভাজা ভাজা করিলাম পর্বতমালা, সিন্ধু
কলংকের খোঁজে পাড়ি দিলাম চাঁদে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দিবাস্বপ্ন : ১

০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

দিবাস্বপ্ন : ১
মোশতাক আহমদ

ও শীতলরক্তবাহী প্রেম! দুপুরের ঝাঁপি খুলছিলে টুং টাং বেলোয়াড়ির আবহসংগীতে আর ঘর্মাক্ত, মূর্ছা যাচ্ছিলাম। ঝাউবন প্রমত্ত, অধীর ...। সাপ তো বেরুচ্ছে না বরং তুমিই সাপ হয়ে উঠছো সবুজ, তাই আশৈশব সর্পভীতি জড়িয়ে ধরতে চাইলো তোমাকে।

তারপর যুগলশংখ হয়ে আবিষ্কার করেছিলাম নাগত্বের পরিণাম: মাধবী-সুড়ঙ্গ।

খোলস খুলে আলতো ক’রে দিবাস্বপ্ন রচনা......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অভিজ্ঞান শকুন্তলা

২৩ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৯

অভিজ্ঞান শকুন্তলা (১৯৯২ তে লেখা)
মোশতাক আহমদ


ক- শকুন্তলার মতো

‘বৃথা বাক্য কেন ব্যয়, চলো শারদ্বত,
শার্ঙ্গরব, স্কন্ধে তোলো ক্লান্ত দন্ডভার-...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

একটি কবিতার স্মৃতি

০৫ ই মে, ২০১১ দুপুর ১২:৪৭

একটি কবিতার স্মৃতি
মোশতাক আহমদ

চোখ রেখেছি তোমার চোখে
তুমি আমার অনেক কিছু
(অমিত চৌধুরী, তুমি আমার অনেক কিছু, চোখ রেখেছি তোমার চোখে)

আশৈশব কাতরতা ছিল রঙের প্রতি, অথচ পরিধেয় ছিল সাদা-কালো কিংবা ধুসর। কবি ছিলাম তো, স্ববিরোধ আর কোমল বিদ্রোহের বীজ ছিল অন্তর্গত স্বভাবে। আমাদের তারুন্যে কতইনা রঙ ছিল ক্যাম্পাসে! গান ছিল, কবিতা ছিল,......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

‘দিবসের শেষ সূর্য’

০৩ রা মে, ২০১১ সকাল ১০:১২

‘দিবসের শেষ সূর্য’

মো শ তা ক আ হ ম দ

‘প্রথম দিনের সূর্য’
কোন প্রশ্ন করেনি
কুমুদিনী হাসপাতালের জানালায়-
প্রশ্ন ছিল না নবজাতকেরও:...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৫৯৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যেন এক মেঘ হরকরা। আকৈশোর স্বরচিত মেঘমালা উদগীরণ করতে করতে যথাসময়ে খুঁজে পেলাম রাবীন্দ্রিক মেঘের তাঁবু- বিশাল, আপাত গম্ভীর...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৯০টি
  • মন্তব্য করেছেন: ১৬৩টি
  • মন্তব্য পেয়েছেন: ২৩৮টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১১৬৩৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই