অন্তর্জলি আড্ডা
বন্ধুরা মাতি অন্তর্জলি আড্ডায়
বেরসিক সকালবেলার নীলনকশা
মাঝরাতে ভেঙ্গে দেয় কথার তৈজস
তার আগে মুঠোয় পুরেছি বিপুলা বৈভব
সময়-সমুদ্র ফিরিয়ে দিয়েছিলো এক রাতে গোটা পৃথিবীর
কতো মুখ, কতো শিরোনাম, স্মৃতি ও আগুন’
দিয়েছিলো এক রাত্রি দিতে পারে যতো’।
নয় কোনো তুঘলোকি কাণ্ড
তারুণ্যের রাজধানী এসেছিলো নেমে জোয়ারের জল
কৌতূহল
আমার কতোটা জেনেছো সমুদ্রের জল?
আমাকে জেনেছে এই বালিয়াড়ি নামের শৌখিন মরু
জেনেছে ঝাউবন আর নারকেল-বান্ধব পরাগায়নের হাওয়া
জেনেছে আমাকে রাতের সমুদ্র শহরের টমটমওয়ালা,
নাগরিক, কবি-বংশের সন্তানেরা
আমাকে পেয়েছে উপকূল-প্লাবী গরিব-গুরবো নারী
যাদের মুখ ফুটবেই আগামী ভোরবেলায়
আজ আমি চলে যাচ্ছি দু’একবার হাঁটুজলে নেমে
আমার কতটা জেনেছো সমুদ্রের জল!
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।