সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা কোন দিকে যে যাবে!
রোহিঙ্গারা যখন অত্যাচারিত হলো, বাংলাদেশ তাদের আশ্রয় দিলো, এনজিও-গুলো এগিয়ে এলো। শক্তিশালীরা কেউ কিছু বললো না। অত্যাচারী মায়ানমার জান্তা সরকারের সাথে যাদের সখ্য, তাদের সাথে আবার মুসলমানদের আরেক গ্রুপের মাখামাখি! ফলাফল? কেউ সাধারণ রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এলো না।
বছরের পর বছর ধরে ফালিস্তিনীরা মার খেয়ে যাচ্ছে। সেখানেও কোন ব্যাবস্থা নেওয়া হয় না। বিশ্ব মোড়লদের দুই গ্রুপকে পিঠ চাপড়ে দিচ্ছে মুসলমান জাতিসত্ত্বায় বিভক্ত শিয়া - সুন্নি গ্রুপগুলো। ফলাফল? সাধারণ মানুষের হাহাকার।
সিরিয়া, ইয়েমেন আর লিবিয়ার কথা কি আর বলবো! সেখানে তো মুসলমানরাই মুসলমানদের শত্রু! ফলাফল? সাধারণ মানুষের কান্না।
ইরানের যুদ্ধে সবার টনক নড়লো। সেই যুদ্ধের মাঝে পড়ে কয়েক সাধারণ বাংলাদেশী মুসলমান মারা গেলেন যারা যুদ্ধের সাথে সম্পর্কিত ছিলেন না। এখানেও, সাধারণ মানুষের হাহাকার ভরা চোখের পানির আভাস।
বাংলাদেশে গত কয়েক দিনে কিছু অভাগা মানুষ মরলো। আর কতো জন যে প্রাণ হারাবেন বলা যাচ্ছে না। দূর্ভোগটা সেই সাধারণ মানুষদেরই!
সাধারণ মানুষদের অত্যাচার করে কি মজা পায় সবাই আমি বুঝি না! আপনি বুঝেন?
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



