দেখেছি একবার, লাবনিগ্রস্ত অতঃপর
অন্ধ দু-চোখ অথচ এ হোমার হিমশিম
তাকে ঘুম পাড়াতে। কাকতালীয় এই যোগাযোগ
দিয়ে যায় পবিত্র আগুনের ধারণাঃ
এ সৌন্দর্য পোড়ায় না কখনো; মুগ্ধতা
জাগিয়ে তোলে ব’লে আহিতাগ্নি জ্ঞানে পূজনীয়।
কে দাঁড় করাতে চায় তোমার চোখের বিপরীতে
দুর্মুখ বিশেষণটি? বলিনা লক্ষীট্যারাও, বলি
আদ্যোপান্ত সুখপাঠ্য, একটি শুধু ভুল বানান
পৃথিবীর সর্বশেষ কবিতাটির অনিন্দ্যমুখে
অপ্রাপ্তবয়স্ক এক দায়িত্ববোধের তাড়নায়
সহজ শিশুসুলভ বিচুতির মত কেঁপে ওঠে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



