কোথাও বৃষ্টি হচ্ছে
১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নবীন মেঘ দেখে সুখীজনও অন্যমনা হয়ে পড়ে আর যার
কন্ঠালিঙ্গঁনকামীজন দূরে তার তো কথাই নেই।
(পূর্বমেঘ: ৩: অনুদিত মেঘদূত)
আড়মোড়া সময়ে শয়ান সে-বেলা
কড়া নাড়ো টের পাই কবোষ্ণ আঙুল;
আমারই প্রজেক্টর ছুঁড়েছে
দরোজার পর্দায়
আসন্ন মুখ।
তারপর খুব হাওয়া
খোঁয়ারি-কাটা-বাতাসে জাগে
ব্যক্তিগত রাডার :
কোথাও বৃষ্টি হচ্ছে,
তোমার শহরে?
কুবেরের অভিশাপ কাঁধে
যক্খরে দুপুর
তুমি প্রযতেœ মেঘমালায়
গতকাল একটা দীর্ঘশ্বাস
কুরিয়ার সার্ভিস শরনম্!
আজ খুব হাওয়া
কোথাও নেমেছে বৃষ্টি:
তোমার চোখে?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন