সমুদ্র িক্লশে মনে হয়, ব্যবহৃত ব্যবহৃত;
এ যাত্রা পাহাড়ে চলো
এই মন্ত্র বেজে উঠলো যানযটের মধ্যপ্রদেশে
বিকেল সাড়ে পাঁচটায়।
কিছু পরে খোলা হাওয়ায়
মন্ত্রের মুখোশ ফুঁড়ে বেরিয়ে এলো
দূরতমা ঝরণার গান।
সড়কদ্বীপের চকচকে ফোয়ারার উপহাস
রং করা বুটজুতো-পরা বৃরে সারি
অযান্ত্রিক-প্রায় সরীসৃপ-যানযট
ঊর্ধশ্বাস-হাজিরার ক্ষমাহীন পরিসরগুলো
উপোয় ঝাপসা;
পাহাড় ডাকছে এবার।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





