এখানে বুঝি আকাশ পুড়ে অঙ্গার
পরীরা ছড়িয়ে পড়ে তাই মহাদেশে মহাদেশে :
এই বেদনার দুর্বাঘাস থেকে
ছাদের আ্যন্টেনায় কার্তিকের গোল চাঁদ থেকে
এই শাপলা-ভরা জলাশয় থেকে
ওরা ছুটি নিয়ে গেছে।
'ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে'
নীল চিঠি ভুলে, চলে গেছে তারা অপরূপ মহাদেশে
এখানে ফেলে রেখে
জুলেখা-বাদশার-মেয়ের বিরান বাগান।
যেতে চায় যাক
অন্তর্জালে খুঁজে পাওয়া সোজা আজকাল
পৃথিবীর সুখের ব্যাসার্ধে
কোথায় উঠলো মেঘ-ভাঙা কমলা রঙের রোদ;
পরীরা ছড়িয়ে আছে মহাদেশে মহাদেশে
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




