মাহবুব লীলেন

আমার এবারের বই: তৃণতুচ্ছ উনকল্প

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

শেয়ার করুন:                   Facebook



২৪জন সচল ব্লগার আর একজন মুক্তিযোদ্ধা এই গল্পের চরিত্র। কিন্তু গল্পটা একজন বীরাঙ্গনার

২৪জন সচল ব্লগার আর সেই মুক্তিযোদ্ধা এই কাহিনীর গল্পকার। কিন্তু কাহিনীটা আমার

গল্প লিখতে গিয়ে শেষ পর্যন্ত গল্পটা লিখতে না পারাই গল্পের কাহিনী

এবং এই কাহিনীটাই আমার এবারের বই তৃণতুচ্ছ উনকল্প

০২

ছোটবেলায় মায়ের কাছ থেকে এক বীরাঙ্গনার বিলাপের কথা শুনেছিলাম
৭২ এ সদ্য স্বাধীন দেশে সে চিৎকার করতে করতে রাস্তায় দৌড়ে বিলাপ করত: ও মাইও মাইও গো... মাইয়া লোকরে অত অত্যাচার

তারপর বহুবছর গল্পটাকে আর একটা ফোঁটাও এগোতে না পেরে ২০০৮ এর মার্চে শরণাপন্ন হয়েছিলাম সচলায়তনের সদস্যদের কাছে
অনুরোধ করেছিলাম যার যা ইচ্ছা যেন কমেন্ট দেন গল্পটা তৈরি করার জন্য

সঙ্গে এও বলেছিলাম; যে যাই কমেন্ট দেন না কেন
সবার কমেন্টটাই নিজের নাম-নিকসহ হুবহু থাকবে গল্পে

প্রথমবার গল্পটাতে কাহিনী যোগ করেছিলেন ১৮জন

তারপর আমি গল্পটা লিখতে বসে মনে হয় আরো কিছু কমেন্ট দরকার
তখন আবার অনুরোধ করি সচল সদস্যদের কাছে ২০০৮এর অক্টোবরে

এইবার কাহিনী যোগ করেন আগের দুইজন আর নতুন ৬জন

দাঁড়ি কমাসহ সবার কমেন্টগুলো নিয়ে আমি গল্পটা লিখতে বসি
একবার দুইবার তিনবার এবং চারবার
লিখতে লিখতে চরিত্র হিসেবে ঢুকিয়ে ফেলি একজন মুক্তিযোদ্ধাকে
মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর
আমার হিসাবমতে যিনি ২৫মার্চের গণহত্যার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদকারী

তারপরেও বীরাঙ্গনার গল্পটা দাঁড়ায় না। কিন্তু তৈরি হয়ে যায় আমার গল্পটা
সেই একটা গল্পেই আমার এবারের বই - তৃণতুচ্ছ উনকল্প


০৩

বইটা প্রকাশ করছে শুদ্ধস্বর। প্রচ্ছদ নজরুল ইসলাম। দুচার দিনের মধ্যে চলে আসবে মেলায়


০৪

যে বীরাঙ্গনাদের নিয়ে গল্প লিখতে গিয়ে অত কিছু করেও গল্পা লিখতে পারলাম না

আমার এই ব্যর্থতার স্মারক অগুনতি সেই বীরাঙ্গনাদেরই উৎসর্গ করা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাবিজাবি ;

 

  • ১২ টি মন্তব্য
  • ৪৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
comment by: মেঘবাজি বলেছেন: "আমার এই ব্যর্থতার স্মারক অগুনতি সেই বীরাঙ্গনাদেরই উৎসর্গ করা"

বইটা পড়ার ইচ্ছা রাখি
২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
comment by: শব্দ স্বনন বলেছেন: প্রচ্ছদ দুর্দান্ত। ভূমিকাটাও অসাধারণ। আইডিয়াটা দারুণ!
৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
comment by: গেওর্গে আব্বাস বলেছেন: অভিনন্দন !!!
৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১০
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: শুভেচ্ছা।
৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৭
comment by: পথিক!!!!!!! বলেছেন: অবশ্যই কিনবো..
প্রচ্ছদ অসাধারণ হইছে
৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১
comment by: মিলটনরহমান বলেছেন: অভিনন্দন
৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭
comment by: ডল বলেছেন: লীলেন, কি করিতেছ বালক!!!!!!!!!!!!!!!!!!!!
৮. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৫
comment by: সুনীল সমুদ্র বলেছেন:


বইটার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছি।
মেলা শেষ হওয়ার পর বইটি এখন কোথায় পাওয়া যাবে?
০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন:
বইটা আজিজ সুপার মার্কেটের তিন তলায়
৯১ নম্বর স্টলে শুদ্ধস্বরে পাওয়া যাবে

৯. ০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৮
comment by: কালপুরুষ বলেছেন: বইটা অবশ্যই সংগ্রহে রাখতে চাই। মেলায় কিনতে পারিনি এখন কোথায় পাওয়া যাবে বলুন।
১০. ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৯
comment by: মাজুল হাসান বলেছেন: বেশ ইন্টারেস্টিং।
১১. ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩২
comment by: অপ্‌সরা বলেছেন: ভাইয়া, অনেকদিন তোমাকে দেখিনা। তুমি কি এখানে আর একদম আসোনা?

 

 


হাবিজাবি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ