তবে তার আগে আপনাদের ইটালীয়ান রেনেঁসা যুগের এই বিখ্যাত শিল্পী সম্পর্কে জানিয়ে দেই কিছু বিশেষ তথ্য।
লিওনার্দো দ্য ভিঞ্চির (১৪৫২-১৫১৯) জন্ম ইটালীতে। বাস করতেন ফ্লোরেন্স শহরে। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, প্রকৌশলী, স্থপতি ও বিজ্ঞানী। তিনি ১৫০৩ হতে ১৫০৬ সালের মধ্যবর্তী কোন সময়ে একটি পাইন কাঠের টুকরোর উপর মোনালিসার এই ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত প্রশংসিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনালিসার সেই রহস্যময় হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন।
ভিঞ্চি তার মডেলদের সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ কে, কবে, কোথায় তার ছবির মডেল হয়েছেন তার নোটবুকে রাখতেন। কিন্তু মোনালিসার মডেলের সম্পর্কে কোন তথ্য তার নোটবুকে পাওয়া যায়নি। কিন্তু কেন? তাহলে কে তার চিত্রকর্মের মডেল হয়েছিল?
এই প্রশ্নের জবাব দিয়েছেন ডঃ লিলিয়ান শোয়ার্টজ। তার এর মতে লিওনার্দো তার ছবিতে নিজেকেই একেঁছেন। তিনি তার বক্তব্যের পক্ষে প্রমাণও দেখিয়েছেন। তিনি প্রথমে ভিঞ্চির সেলফ পোট্রেট ও মোনালিসার ছবি দু'টিকে ডিজিটালে রূপান্তর করেন। এরপর কম্পিউটার ব্যবহার করে ভিঞ্চির সেলফ পোট্রেটটিকে উল্টোদিকে ঘুরিয়ে দেন এবং ছবি দু'টিকে পরস্পরের সাথে যুক্ত করেন।
ফলাফল অবিশ্বাস্য। তিনি লক্ষ্য করেন ছবি দু'টির মুখাবয়বের বৈশিষ্ট্যগুলো আশ্চর্যভাবে মিলে গেছে।
এখন উপসংহার টানার দায়িত্ব আপনাদের।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



