বাংলাদেশকে ব্রাজিল বিশ্বকাপে নিয়ে যাব : জোরান
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশকে ব্রাজিল বিশ্বকাপে নিয়ে যাব। যদি আমি সে সময় পর্যন্ত থাকি তাহলে হয়তো সম্ভব হবে। এসএ গেমস ফুটবলে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেয়ার পর সার্বীয় কোচ জোরান জর্জেভিচ এ মন্তব্য করেন। এসএ গেমস ফুটবলে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয়। এর আগে ১৯৯৯ সালে কাঠমাণ্ডু সাফ গেমসে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। এরপর শুধু ব্যর্থতার মিছিল। কিছুদিন আগে দেশের মাটিতে সাফ ফুটবলেও লজ্জাজনক ব্যর্থতা দেখায়। ঠিক এমনই এক মুহূর্তে ভঙ্গুর বাংলাদেশ দলের দায়িত্ব নেন এ সার্বীয় কোচ। প্রায় একযুগ পর স্বর্ণ এনে দেন তিনি, যা অভাবনীয় সফলতাই বটে। কোচ তারপর জানিয়েছেন, ‘জোরান একা এ সফলতা এনে দেননি। খেলোয়াড়দের চেষ্টা এবং ফেডারেশনের সহযোগিতা আর আমার কিছু কার্যকরি পদক্ষেপের দরুন এ অর্জন। তিনি বাংলাদেশকে নিয়ে দারুণ আশাবাদী। তাই এমনই এক মন্তব্য করেছেন, যা অবিশ্বাস্যই বটে। তিনি বলেন, আমি যদি ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকি তাহলে বাংলাদেশকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাব। সে যোগ্যতা বাংলাদেশের আছে বলে আমি বিশ্বাস করি। খেলোয়াড়রাও দলের এ জয়ে উচ্ছ্বসিত। অধিনায়ক আমিনুল জানান, আমরা স্বর্ণ জিতব তা না বললেও, ভেতরে ভেতরে প্রতিজ্ঞা ছিল। তা অর্জন করেছি। সফল হয়েছি। কোচ আমাদের অনেক কিছুরই পরিবর্তন করে দেন। যার দরুন অনেক কিছুই সহজ হয়েছে।
সত্র দৈনিক যুগান্তর
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন