আমার প্রিয় পোস্ট

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

লেটেস্ট সামু ব্লগিয় নিউজ এবং ডেসটিনির পোড়া কপাল(আপডেট)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

আমাদের সামুতে মনে হয় কিছু দিন পর পর একটা একটা মজার সাবজেক্ট এর উদয় হয় ।আর এই সাবজেক্ট নিয়ে চলে সারাদিন সারারাত ঝগড়া ।এইসব সাবজেক্ট এ অধিকাংশ ব্লগাররা ঝাড়িয়ে পড়ে এবং যুদ্ধের শেষ না দেখা পযর্ন্ত উত্তেজিত থাকে।

এই্ ধরুন আমার কথা ডেসটিনি নিয়ে আমি ও বর্তমানে উত্তেজিত।পোস্ট না দিলেও প্রতি মুহুর্তে ব্লগে ডুকে প্লাস মাইনাস দিচ্চি ।ডেসটিনির বিপক্ষের পোস্টে প্লাস মারতেছি ।এবং কমেন্টসগুলো ভাল করে পড়ছি।আর হাসতেছি।কারন কিছু মজার ব্লগার আছে যারা সবকিছুতে ই মজা করতে জানে।এই ব্লগার গুলোই সামুকে জীবন দিয়ে বাচিয়ে রেখেছে।স্যালুট সবাইকে ।

আমি খুব বেশিদিন হয়নি সামুতে এসেছি তবে যা দেখেছি তা হল কিছুদিন পর পর একটা গরম সাবজেক্টের উদয় হয় ।তবে পরবর্তী সাবজেক্ট কি হবে এটা কেউ বলতে পারেনা।আকাশ হতে একটা সাবজেক্ট এস পড়বে আর এইটা নিয়ে শুরু হবে মারামারি কুবাকুবি। একবার দেখলাম আস্তিক না নাস্তিক এই নিয়া ব্যাপক ভার্চুয়াল মারামারি চলল বহুদিন।আস্তিকের দল ভারী হলেও নাস্তিকের নতুন পোস্ট মানেই আগুন নতুন করে জ্বলে উঠলো ।আস্তিকের দল এটাকে ধর্মযুদ্ধ বা আল্লার আরও কাছে যাওয়ার সুযোগ বলেই ধরে নিল আর সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়ল।

সবচেয়ে মজার যে সাবজেক্ট ছিল সেটা হল লুংগি ।সারা বাংলার ব্লগার লুংগির পক্ষে জাপিয়ে পড়েছিল আমি এখনো পুরান পোস্ট গুলো পড়ে হাসতে হাসতে ডিগবাজী খাই বাংগালি যে লুংগি এত লাইক করে এইটাতো মামা বুঝিনাই যদিও আমিও লুংগি পাগলা ।যদিও আমিও লুংগি পাগলা।

তারপর দেখলাম ইন্ডিয়ান রনির পোস্ট নিয়ে যুদ্ধ অনেকদিন ধরেই এই্ রেশ ছিল কিছু কিছু ব্লগারতো নাওয়া দাওয়া ছেড়ে দিয়ে যুদ্ধে নেমে গিয়েছিল ।স্যালুট তাদেরকে যারা যুদ্ধে ছিলেন।

মাঝে দিয়ে এসেছিল টিপাইমুখ বাধ ।হায়রে লিফলেট বিতরন ব্যানার প্রোফাইল পিকচার চেন্ঝ কি করে নাই ব্লগার ভাইয়েরা ।ভর্চুয়াল রক্ত দিতেও প্রস্তুত আরো্ কত কি ।এখন আবার সব ঠান্ডা মনে হচ্ছে টিপাইমুখ না মে কোন সাবজেক্টই এই ব্লগে আসে নাই।

আরো্ দুইটা সাবজেক্ট আছে যেগুলো আজীবন থাকবে প্রথমটা হল ভারতের বিরোধীতা কই যাবা মামা ভারত যা করবা ভালা হোক খারাপ হোক আমরা বিরোধিতা করবই ।
আরেকটা ব্যাপার তো সবসময় থাকই সেটা হল জামাত শিবির বিরোধী পোস্ট ।এই ধরনের পোস্টে জনগন ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে এবং প্রতিটি পোস্টই ব্যাপক হিট খায় মজার ব্যাপার হচ্চে কিছু কিছু ব্লগার আছে যারা নিজের লাইফের এইম ইন লাইফ ঠিক করেছে জামাত শিবিরকে পচাবেই।আর শিবিরের পক্ষের কোন পোস্ট হলেতো কথায় নাই ।জনগন ব্যাপক হারে কষে কষে মাইনাস দেয়।
যারা ভারত এবং শিবির বিরোধী তারা সামুতে বিশেষ সম্মান এবং দাপটের সাথে বিচরন করে ।


আরো হাজার হাজার বিষয় আসে যা আমার মনে নেই
আরো কত কত বিষয় আসে আবার একসময় ঠান্ডা হয়ে যায়।তবে বর্তমানে আসছে ডেসটিনি কুবাকুবি পোস্ট কারন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ডেসটিনিওয়ালারা সহজে পিচপা হবেনা।তাদের লজ্জা মাথায় খাইছে।আর আমাদের এন্টি ডেস্টিনি পার্টিও পিচপা হবেনা।দরকার হলে একপা সামনে যাবে।আগামি কিছুদিন ব্লগ গরম থাকবে এই সাবজেক্টেই।কিছুদিন পর পর একটা একটা সাবজেক্ট আসে আর সামুরে গরম করে ।চলুক না এইভাবে ভালই তো লাগে।আচ্চা এইসবের পিছনে সামুর হাত নাইতে??

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামু নিউজ ;
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
টি-ভাইরাস বলেছেন: হা হা হা দারুন বলস ভাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান কুবাকুবি চালাই যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩০

লেখক বলেছেন: আপনের কমেন্টস দেখে ভালো লাগলো

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭
রাগিব বলেছেন: মনে হয় এ-টিমের মতো এডি-টিম (অ্যান্টি ডেস্টিনি) ও গঠিত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫

লেখক বলেছেন: তাইতো মনে হচ্ছে

৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: রাগিব বলেছেন: মনে হয় এ-টিমের মতো এডি-টিম (অ্যান্টি ডেস্টিনি) ও গঠিত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই
@

ভাইয়া আপনার কি মনে হয় এখনও গঠিত হয় নি ??
হাতে গোনা কয়েকজন বাদে সবাই (অ্যান্টি ডেস্টিনি) দলে !!!

লেখক@
লেখককে এমন চমৎকার লেখার জন্য অনেক ধন্যবাদ।

ব্লগটা আসলেই প্রানবন্ত একটা স্থান।
নান রকম বিষয় নিয়ে এখানে আলোচনা হয়
তর্ক হয় , বিতর্ক হয়,
কারো রাগ, কারো অভিমান,
এটাই বুঝি এই ব্লগিং এর সারকথা।
+++
৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১১
মহাজাগতিক বলেছেন: চলুক না এইভাবে ভালই তো লাগে।আচ্চা এইসবের পিছনে সামুর হাত নাইতে??
==========
ও গ্গে! সামুর স্ট্যাটেজি নিয়া টানাটানি? হিট আইটেমরে একটু বেশী পাস না দিলে সামু চলব কেমনে? সামুর লোকজনদের কি খাওয়া-পরা, বেতনপত্র, ব্যবসা-বাণিজ্য দরকার নাই? আর যা-ই হোক ডেসটিনির মত পচা ব্যবসা তো তারা করতাছে না। কি কন?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: ভালই বলেছেন ।

৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৩
টি-ভাইরাস বলেছেন: মহাজাগতিক ভাই জটিল কয়ছেন :D
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২

লেখক বলেছেন: হুম ভেজালের সময় সামু চুপ থাকে কোন একশনে যায় না।

৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১
কাঠের খাঁচা বলেছেন: লেকোক বালই বলেচেন

পিলাচ
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: :)

১০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১০
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: কয় সাইকেল পূর্ণ হলে ডেচটিনি আমাকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বলে ঘোষনা করবে ........ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২০

লেখক বলেছেন: ক্যান ভাই এই যুগেও্ নবাব হইতে চান।এখন চাইবেন মন্তীর পুত্ত হইতে।তারেক হইতে:):)

১১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
সেই সাম্য বলেছেন: কমেন্টসগুলো ভাল করে পড়ছি।আর হাসতেছি।কারন কিছু মজার ব্লগার আছে যারা সবকিছুতে ই মজা করতে জানে।এই ব্লগার গুলোই সামুকে জীবন দিয়ে বাচিয়ে রেখেছে।স্যালুট সবাইকে ।

একমত। +++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৭

লেখক বলেছেন: হিহিহহিহিহিহিহি কমেন্টস দিয়া ভালা করছ সামুতে কমেন্টস ভালা পাইতাছিনা মেজাজ গরম।

১২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
মদন বলেছেন: ""কয় সাইকেল পূর্ণ হলে ডেচটিনি আমাকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বলে ঘোষনা করবে""

কমেন্ট অব দ্য ইয়ার!! :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৪

লেখক বলেছেন: ভাই নবাব হইতে হলে তো পুরান যুগে যাইতে হইব।টাইম মেশিন লাগবে

১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৬
ডঃ জেকিল বলেছেন: একদিন আমরা সবাই হায় হায় করবো কেন ডেসটিনি করে টাই পরে রাস্তায় রাস্তায় হাটি নাই।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫

লেখক বলেছেন: কিছু মানুষতো এখনই হায় হায় করে ক্যান ডেসটিনির টাই পরেছিল।

১৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৮
কাঙাল মামা বলেছেন: টি-ভাইরাস বলেছেন: হা হা হা দারুন বলস ভাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: :):)

১৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৯
মৈত্রী বলেছেন: এই টপিকটা দারুন চলতো কিন্তু হঠাৎ আইসা পরলো..."শিবিরের তান্ডব"
দেখি কতদিন চলে....
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সারাজীবন হিট।তার মধ্যে শিবির বিষয়ক পোস্ট অন্যতম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: :)

১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩০
সুইট বলেছেন: আরে ভাই কইও না মেজাজ চরম খ্রাপ আমি নিজেই ওগো পাল্লায় পড়ছি, ওরা একদম বাইদ্যানিগো মতন
১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হিহিহিহ ভাইয়ে বলে এই্গুলোর ফাদে পড়ছে ভালা ভালা:)

 

মোট সময় লেগেছে ২.৮১৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এদিক সেদিকে ঘুরতেই মজা লাগে .....................:)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই