আমার প্রিয় পোস্ট
- ভাজিলি আর্কাইপভ: নিউক্লিয়ার যুদ্ধ থেকে পৃথিবীকে রক্ষাকারী সেই মানুষটি - রিয়াজুল ইস্লাম
- ক - নাফিস ইফতেখার
- বিশ্বসেরা গিটারিস্টদের কথা, এবং তাদের দুর্দান্ত সব পারফরম্যান্সের ভিডিও!! (মিউজিকপ্রেমীদের জন্যে অবশ্যপাঠ্য! ) - অনিমেষ হৃদয়
- সিলেটের লালাখাল..........অচেনা কিন্তু অসাধারন একটা জায়গা - সারওয়ার ইবনে কায়সার
- মোটরবাইক কেনার প্ল্যান করছেন? জেনে নিন এখনকার বাজার দর - পয়গম্বর
- ন্যাশনাল আইডি কার্ড হারিয়েছে? জেনে নিন কি করতে হবে
- দারাশিকো
- ফাইজলামির একটা সীমা থাকা দরকার - অতি সাধারণ মানুষ
- লালনের গান : শহরে ষোলজনা বোম্বেটে - নাজিম উদদীন
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- ঘর হতে কয়েক পা ফেলিয়া (ছবিসহ বিস্তারিত) পর্ব- রাঙ্গামাটি - রিপেনডিল
- ঘর হতে কয়েক পা ফেলিয়া (ছবিসহ বিস্তারিত) পর্ব- নাফাখুম - রিপেনডিল
- মধ্যরাতে ধাধা প্রতিযোগীতা- ৪ (১৮++) সংবিধিবদ্ধ সতর্কীকরন : ভুল উত্তর ব্লগের পরিবেশের জন্য ক্ষতিকর

- সিষ্টেম ইন্জিনিয়ার
- মেয়েলি স্ট্যাটাস-সমগ্র - ইংলা
- লিরিকঃ তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয় - রাজসোহান
- প্রিয় কবিতা সমূহঃ ( প্রিয় স্বদেশ, প্রিয়তমা মাতৃভূমি, প্রিয় বাংলা ভাষা আমার) - শাদা-অন্ধকার
- স্মৃতিশক্তি বৃদ্ধি ও মনে রাখার কলা-কৌশল বিষয়ক কিছু বিখ্যাত বই - নন্দন কানন
- টিপস >> পুরুষত্বে সমস্যা – ঘরোয়া সমাধান (১৮+) - মারভিন
- কনডম ও তার ইতিহাস - মোঃ মোশারফ হোসেন
- " ভূমিকম্প হলে কি করবেন ? (অবশ্যই পড়ুন। কারণ যেকোন দিন এটি কাজে লাগবে) " - নাফিজ মুনতাসির
- A BEAUTIFUL MIND হৃদয় ছুয়ে গেল। ভাল লাগার আর ভালবাসার মুভি। - আরিফ্ ৯১
- নাফাখুম ওয়াটার ফলস্ - সবুজপএ
- আমার বাসর রাত, নতুন বউ, বাংলা সিনেমা ও ভ্যাবাচ্যাকা ডিসকো বান্দর (কঠিন ভাবে ১৮ +)
- ডিসকো বান্দর
- আমার পিসিতে থাকা কিছু থ্রিডি অ্যানিমেসন মুভি। - মাগুর মাছ
- সমরেশ মজুমদারের ৫০ টি বই এর অনলাইন কালেকশন ...... - ইনফো
- বর্ষশেষ মুভি পোস্ট-পছন্দের কিছু কমেডি মুভি - মুনতা
- আহেন, ছবি দেইখা মজা লই...............৬ (কিছুটা ১৮+)। - মোঃ সফিকুল ইসলাম
- Image এর খোঁজে, শেঁকড়ের টানে - TinEye
- নাফিস ইফতেখার
- বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্যকে দেখেই বুঝে নিন তার পদবি কি। - হা...হা...হা...
- ১৩টি এডাম স্যান্ডলার এর মুভি, সাথে 'হাহাপগে' ফ্রি...... - দ্যা ডক্টর
- মোমবাতি (অচলীল এবং কঠোর ভাবে ১৮+
) - অমাবশ্যার চামচিকা
- আসুন সবাই মিলে মুভি ডাউনলোড করার সবগুলো সাইট এক পোস্টের নিয়ে আসি - টেকি মামুন
- ওডেস্ক টিপস্ - ২ - তৃপ্ত আত্মা
- সবসময় দেখার মত ফাটাফাটি কয়েকটি ফ্যামিলি মুভি

[UpDaTeD!]
- আমড়া কাঠের ঢেকি
- ২০০৯ এর নতুন যত এনিমেশন মুভি
নতুন মুভির লিং সহ আরেকটি মুভিখোর পোস্ট
[আপডেটেড] - আমড়া কাঠের ঢেকি
- স্মার্ট হবেন যেভাবে (স্ব উদ্ভাবিত) পার্ট ২ [ পার্সোনালিটি ] - পারমানবিক
- স্মার্ট হবেন যেভাবে (স্ব উদ্ভাবিত) পার্ট ১ [ কথা বলা ] - পারমানবিক
- জরুরি পোস্ট - পুতুলকনে
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন - আজাদ আল্-আমীন
- আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো - অপরিচিত_আবির
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- আমার সেরা ৩৬ ফায়ারফক্স অ্যাড-অন (ডাউনলোড+রিভিউ+আপডেট) - মেটাফর
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- মুভি ডাউনলোড... - আহাসান
- IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download - নাফিস ইফতেখার
- ডিভির জন্য ছবি ঠিকঠাক করে নিন সহজে
- রিডার ওয়ান
- সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক মনোভাব কতটা যৌক্তিক? - অস্থির পৃথিবী
- ডিভির জন্য ছবি ঠিক করে নিন ... এ বিষয়ে জানতে চাই .. - মুসাফির...
- সব ব্লগারের ফ্লিকার (FLICKR) একাউন্টের সংগ্রহশালা....... - গুরুজী
- বিখ্যাতদের আত্মপ্রতিকৃতি১: ভিনসেন্ট ফন গঘ - প্রলাপ
- অনলাইনে “ডিভি লটারী-২০১২” আবেদনের নিয়মাবলী
- নিশাচর নাইম
- ২৬ বছর বয়সেই মিলিয়নিয়ার হওয়া Adam Khoo তার সৌভাগ্যকে বিশ্লেষণ করেছেন। চলুন দেখি কিভাবে... - মুভি পাগল
- উনাদের ফেসবুক প্রোফাইল লিংক
- কাঙাল মামা
- ব্লগের ইসেট ব্যবহারকারীদের জন্য ছোট্ট একটা প্রচেষ্টা (প্রতিদিন দেওয়া হবে ইসেটের ইউজারনেম এবং পাসওয়ার্ড) (সর্বশেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১০; রাত ১২টা ৪৫মিনিট) - তাজুল ইসলাম মুন্না
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- অভ্রের নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে !
(জব্বর কাগুকে গদাম দেয়ার একটি সহজ তরিকা) - রিডার ওয়ান
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ডিজিটাল ক্যামেরা আর ফটোগ্রাফি বিষয়ক যত পোস্ট লিংক আর্কাইভ - জিনিয়া আফরিন
- হরর মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো? - বিডি আইডল
- সাইফ সামির নির্বাচিত ২০০৯ সালের সেরা ১০টি মুভি+১৫টি রানার্স-আপ মুভি এবং সবচেয়ে হতাশাজনক মুভির তালিকা - সাইফ সামির
- সাইফ সামির নির্বাচিত ২০১০ সালের প্রথমার্ধের শীর্ষ ১০টি সেরা মুভির তালিকা - সাইফ সামির
- পিসি বা লেপটপ স্টার্ট করার পর আপনি কোন তিনটি ওয়েবসাইট প্রথম খুলেন। (একটি জরিপ) - মাহমুদুল হাসান কায়রো
- দেশি কমিউনিটি ব্লগসমূহের লিস্টি চাই - মইন
- শেয়ার বাজার-১৩ ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিকাল এনালাইসিস: সহযোগী না প্রতিদ্ধন্ধী ? - ওরাকল
- জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। - হা...হা...হা...
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- যমুনার জল - নিষ্কর্মা
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- Loadscout - ডাউনলোড করুন Zip অথবা RAR ফাইলের ভিতরের যে কোন ফাইল বা ফোল্ডার পুরো ফাইল ডাউনলোড না করেই - নাফিস ইফতেখার
- অন্য রকম মজার তিনটি মুভি ............ ( পর্ব - ১ ) ( ডাউনলোড লিঙ্ক সহ ) - নিশাচর ছেলে
- HJSplit দিয়ে যেভাবে ফাইল জয়েন করবেন। - আদনান_ফিরদাউস
- প্রিয়জনকে আনলিমিটেড মিসডকল দিন স্বয়ংক্রিয়ভাবে! - ডাঃ তানজিল
- বাঙ্গালীর জাতীয় রোগ কি হাঁপানি, পাইলস আর যৌন সমস্যা? - কালের শপথ
- মোবাইলের গেমসের বিশাল ভান্ডার - ডেমিয়েন থর্ন
- কয়েকটি মুভি যেগুলো দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি (ডাউনলোড লিঙ্ক সহ) - নিশাচর ছেলে
- ইংরেজীতে দক্ষতা বাড়ানোর জন্য কি করব? প্লীজ হেল্পান - তাসনুভা খান
- আমার পছন্দের কিছু এনিমেশন মুভি.........।। ( পর্ব -১ ) - নিশাচর ছেলে
- USB drive যদি write protected দেখায় তাহলে সমাধানের উপায়। - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- Eset Nod 32 username and password নিয়ে সকল সমস্যার স্হায়ী সমধান
- অভ্র ভাষা হোক উন্মুক্ত
- টিউটোরিয়াল তৈরি করার দারুন একটা সফটওয়্যার - কামরুল হাসিব
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্র দেখুন কে কার হাতে নাস্তানাবুদ হয়। - অয়ন031
- গান ডাউনলোডের সাইট


- মাহিন আহমেদ
- বিবর্তন এর সরল পাঠঃ বিবর্তন কী এবং কিভাবে কাজ করে? - বিলাশ বিডি
- আপনার অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন
- আলোকিত পৃথিবী
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- চৌর্যবৃত্তির শৈল্পিকতা: যার শিল্পী হৃদয় খান! - আমড়া কাঠের ঢেকি
- শেয়ার বাজার-৮ : পতন থেকে বাচার উপায় - ওরাকল
- দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে - ঢাকার বাতাস
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- (নারী) পুরুষের যৌণ সমস্যা নাকি আমাদের শিক্ষার সমস্যা ? - রাগ ইমন
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- ভৃন্দা থেকে সোলাইমানলিপি (Vrinda to SolaimanLipi), এক্কেবারে সহজে! - ত্রিশোনকু
- আসিতেছে আসিতেছে আসিতেছে......... - হেমন্তের ঘ্রাণ
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব)
- নাফিস ইফতেখার
- বারমুডা ট্রায়াঙ্গল: রহস্য কি ফুরাল? - ইমন জুবায়ের
- বর্তৃমান পৃথিবীর ১০ ফ্রিল্যান্সার জব - জাফর কিশোর
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- ডাউনলোড করুন সফটওয়্যারের পুরনো ভার্শন - নাফিস ইফতেখার
- এবার প্রিয়জনদের চমকে দিন তার ভেক্টর ছবি এঁকে - তানিম কিশোর
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- JPG, PNG নাকি GIF কখন কোনটি বেছে নিবেন আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য........ - তারেকবিডি
- গৃহযুদ্ধ, স্নায়ুযুদ্ধ ও জাতিগত সংঘাত নিয়ে ২০টি ভালো ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিবৃত্ত - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ডেভিড কপারফিল্ড এর জাদু - রিফাত হোসেন
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে! (গাণটির কথাগুলো আজো মনে অনুপ্রেরণা জোগায়) - ইকারুস
- :: ১০ টি মজার তথ্য ::
- ফিবোনাকি
- ইসরাইলের সমরশক্তি - মুহাম্মদ মোস্তাফিজুর রহমান
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- টেকনিক্যাল কিছু না জানা ফ্রিল্যান্সিং এ আগ্রহীদের জন্য - হাসমত০০৯
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- নাটক ডাউনলোডের কিছু সাইট - মহসিন০৮
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- মেসেজ থ্রো এ্যাডভারটাইজমেন্ট : ছবি কথা বলে... চিৎকার করে বলে। - জীবনানন্দদাশের ছায়া
- ব্লগে ১০ মাস ১০ দিনের ৭ দিন আগে, ২ লক্ষ হিটকে সঙ্গী করে একটি লোভী ও স্বার্থপর জীবনের কিছু কথা
- নাফিস ইফতেখার
- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল! (আওয়ামী লীগ বনাম বিএনপি)
- নাফিস ইফতেখার
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
হ্যাকিং দুনিয়ার ময়নাতদন্ত
২০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৩
শুরুতে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নিরাপত্তা বিষয়ে অতি দক্ষদের বলা হতো হ্যাকার। এরা কম্পিউটার নিরাপত্তাজনিত দুর্বলতা বের করে সে অনুযায়ী অনিষ্ট সাধন করত। কিন্তু এর কিছুদিন পর পাল্টে যায় দৃশ্যপট। কম্পিউটিংয়ে দক্ষ কিছু লোক বিভিন্ন কম্পিউটার সিস্টেমে আঘাত হানায় বদলে যায় হ্যাকারদের সংজ্ঞা। বিভিন্ন কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা ভেঙে যারা এর ক্ষতি করত তাদের বলা হতে থাকে হ্যাকার।
হ্যাকারদের কৌশল
বিভিন্ন সিনেমাতে প্রায়ই দেখা যায় হ্যাকাররা দূরবর্তী একটি স্খানে বসে কোনো ব্যাংকের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকে টাকা নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিয়ে যাচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চুরি করে সিস্টেমটি নিজেদের ইচ্ছামতো চালাচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন কৌশল ও টুল ব্যবহার করে তারা পাসওয়ার্ড চুরি করে। পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের দ্রুততম কৌশল হচ্ছে ডিকশনারি অ্যাটাক। এই কৌশলে ডিকশনারির সব শব্দ একটি টেক্সট ফাইলে লোড করা হয়। তারপর এই ফাইলটি পাসওয়ার্ড ক্র্যাকিং অ্যাপ্লিকেশন যেমন L0phtCrack-এ লোড করে ইউজার অ্যাকাউন্টের বিপরীতে চালনা করা হয়। আরেকটি কৌশল হচ্ছে হাইব্রিড অ্যাটাক। ডিকশনারি শব্দের সাথে নম্বর বা সিম্বল যোগ করে ডিকশনারি অ্যাটাকের মতোই কাজ করে এটি। অনেকে পাসওয়ার্ডের শেষে নম্বর যোগ করে যেমন cat1, cat2 ইত্যাদি। তাদের পাসওয়ার্ড চুরি করার জন্যই এই কৌশল। এই দুই কৌশলে যখন কাজ হয় না, তখন হ্যাকাররা ব্যবহার করে ব্রুটফোর্স পদ্ধতি। পাসওয়ার্ডটি যত জটিল হবে এই কৌশলে সময়ও তত বেশি লাগবে। হ্যাকাররা সাধারণত ক্লায়েন্ট ও সার্ভিস এজেন্সির মাঝামাঝি একটি স্খানে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ইন্টারনেট থেকে ডেটা সংগ্রহ করে। নেটওয়ার্ক থেকে ডেটা সংগ্রহ করার জন্য বিভিন্ন নেটওয়ার্ক মনিটরিং টুল যেমন স্নাইফার প্রো বা ইথারপ্যাক ব্যবহার করে। প্রক্সি সার্ভারে অনেক সময় ব্যবহারকারীর তথ্য থাকে। হ্যাকাররা প্রক্সি সার্ভার একসেস করে হ্যাকিং করে। আরো যেসব কৌশল তারা অবলম্বন করে তার মধ্যে রয়েছে উইনগেট ও শেল অ্যাকাউন্টের ব্যবহার। উইনগেট একধরনের প্রক্সি যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। এই কৌশলে হ্যাকারের আইপি ঠিকানা চিহ্নিত করা যায় না। শেল অ্যাকাউন্টের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার একসেস করা যায় এবং যেকোনো কমান্ড দেয়া যায়। এ ছাড়া ব্যাকডোর, ট্রোজান, রুটকিট, এক্সপ্লয়েন্ট, বাফার ওভারফ্লো, এসকিউএল ইনজেকশান ইত্যাদি কৌশলেও হ্যাকাররা হ্যাকিং করে।
হ্যাকারদের ধরন
কাজের ধরনের ওপর ভিত্তি করে হ্যাকারদের তিন ভাগে ভাগ করা যায়। হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট ও গ্রে হ্যাট। হোয়াইট হ্যাটওয়ালারা ক্ষতিকর নয়। সাধারণত সিকিউরিটি প্রফেশনালরা এই দলভুক্ত। এদের হ্যাকিং ও হ্যাকারদের টুল সম্বìেধ প্রখর জ্ঞান থাকে এবং তা কাজে লাগিয়ে তারা সিস্টেমের দুর্বলতা বের করে প্রতিরোধ ব্যবস্খা গড়ে তোলে। ব্ল্যাক হ্যাটদের প্রায়ই সিনেমাতে দেখা যায়। এদের প্রোগ্রামিং স্কিল খুব ভালো কিন্তু তারা সেটা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে। এরা সাধারণত ডেটাবেজ সিস্টেম, রিমোট মেশিনের নিরাপত্তা ভেঙে দেয়া, ক্রেডিট কার্ডের নম্বর চুরি করা, অবৈধ অনলাইন ট্রানজেকশান ইত্যাদি অপকর্ম করে থাকে। হোয়াইট ও ব্ল্যাক এই দুই দলের মাঝখানে রয়েছে গ্রে হ্যাটরা। এরা হচ্ছে সুবিধাবাদী। অবস্খা বুঝে এরা হোয়াইট বা ব্ল্যাক হ্যাটের ভূমিকায় অবতীর্ণ হয়। হ্যাকারদের যেমন ধরন রয়েছে তেমনি এদের আক্রমণেরও ধরন রয়েছে। অ্যাকটিভ অ্যাটাক সাধারণত সিস্টেমের নিরাপত্তা ভেঙে এটিকে নষ্ট করার জন্য হয়ে থাকে। অপরদিকে প্যাসিভ অ্যাটাক হয়ে থাকে সিস্টেম থেকে ডেটা সংগ্রহের জন্য।
হ্যাকিংয়ের শুরু
শুরুটা ১৯৬০ সালে, বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারে একদল কিশোরের হাতে। টাইম শেয়ারিং কম্পিউটার তৈরি করার জন্য এমআইটি একটি গবেষণা প্রকল্প চালু করে। হ্যাকার সংস্কৃতির উৎপত্তি সেখানেই। কম্পিউটিংয়ের কাজ দ্রুত করার জন্য গবেষণাগারে কিছু ছাত্র শর্টকাট পদ্ধতি বের করে। এদের তখন হ্যাকার বলা হয় পজিটিভ অর্থে। এরপর ১৯৭০ সালে শুরু প্রকৃত হ্যাকিং। কোনো টেলিফোনে সংযোগ পেতে সাধারণত টেলিফোন সিস্টেমে একটি টোন দেয়া হয়। শিশুদের একটি খেলনা বাঁশি যা কিনা ২৬০০ হার্টজের শব্দ তৈরি করতে পারে, সেটা দিয়ে জন ড্রেপার টেলিফোন সিস্টেম হ্যাক করে বিনামূল্যে প্রচুর টেলিফোন করেন। এভাবে বিনামূল্যে কল করার জন্য জন ব্লু বক্স তৈরি করেন। ক্যাপ্টেন ক্রান্চ উপাধি পাওয়া আধুনিক হ্যাকিংয়ের জনক জন ড্রেপার গ্রেফতার হন ১৯৭০ সালে। ১৯৮৩ সালে ছয়জন টিনএজারের দল ‘৪১৪’ আমেরিকার উইসকনসিনের þেöান ক্যাটারিং ক্যান্সার সেন্টার, সিকিউরিটি প্যাসিফিক ব্যাংক এবং লস আলমোস ল্যাবরেটরির কম্পিউটার সিস্টেম নষ্ট করে দেয়। ফলাফল এফবিআই’র হাতে গ্রেফতার। ১৯৮৪ সালে প্রথমবারের মতো প্রকাশ হয় হ্যাকারদের ম্যাগাজিন ‘২৬০০’। ১৯৮৬ সালে আমেরিকায় হ্যাকিংয়ের বিরুদ্ধে আইন হয়। এ আইনে অবৈধভাবে কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট করে দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ১৯৮৭ সালে হার্বাট জিন নামের ১৭ বছর বয়সী হাইস্কুল ছাত্রকে ১৯৮৬ সালের হ্যাকিং আইনে গ্রেফতার করা হয় এটিঅ্যান্ডটি ল্যাবের তথ্য চুরির অভিযোগে। একই আইনে ১৯৮৮ সালে কর্নেল ইউনিভার্সিটির ছাত্র রবার্ট মরিসকে ৬ হাজার কম্পিউটার সিস্টেম নষ্ট করার অভিযোগে শাস্তি দেয়া হয়। ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ক্লিফোর্ড স্টলের সহযোগিতায় গ্রেফতার হয় পশ্চিম জার্মানির পাঁচ জন সাইবার স্পাই যারা আমেরিকার সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারের তথ্য ও সফটওয়্যার তৎকালীন সোভিয়েত কেজিবি’র কাছে বিক্রি করছিল। একই বছর গ্রেফতার হয় লিজিয়ন অব ডোন নামে চার সদস্যের হ্যাকারের একটি দল। এদের বিরুদ্ধে অভিযোগ, এরা যুক্তরাষ্ট্রের ইমারজেন্সি টেলিফোন নেটওয়ার্ক ৯১১ বìধ করার অপচেষ্টা চালায়। বেল কর্তৃপক্ষ আরো অভিযোগ করে এই দলটি ৯১১-এর পাসওয়ার্ড, কানেকশান অ্যাড্রেস হ্যাক করেছে। আইন অনুযায়ী এদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়। পরের বছর যুক্তরাষ্ট্রে পরিচালিত হয় অপারেশন সানডেভিল যার উদ্দেশ্য ছিল হ্যাকারদের ধরা। এ অপারেশনে ১৪ শহর থেকে ক্রোক হয় হ্যাকিংয়ের মূল্যবান যন্ত্রপাতি। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেস একটি রেডিও স্টেশন একটি প্রতিযোগিতার আয়োজন করে যেখানে বলা হয় ১০২তম ফোনকারীকে তারা গাড়ি পুরস্কার দেবে। ফেভিন পলসেন রেডিও স্টেশনের টেলিফোন সিস্টেমে হ্যাক করে এমন ব্যবস্খা করেন যাতে তার ফোন ছাড়া অন্য কারো ফোন যেন রিসিভ না হয়। ফলাফল তিনি ঠিকই গাড়ি জিতে নেন। কিন্তু প্রতারণার দায়ে খাটতে হয় ৫১ মাসের জেল। ১৯৯৫ সালে গ্রেফতার হন সিরিয়াল কম্পিউটার ক্রিমিনাল কেভিন মিটনিক। ২০ হাজার ক্রেডিট কার্ডের নম্বর চুরির দায়ে চার বছরের জেল হয় তার। একই বছর রাশিয়ান হ্যাকার ভöাদিমির লেভিন নিউইয়র্কের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ১০ মিলিয়ন ডলার সরিয়ে নেন। ২০০০ সালের ড্যানিয়াল অব সার্ভিস অ্যাটাক করে হ্যাকাররা। ইয়াহু!, আমাজন, ই-বে, সিএনএন’র ওয়েবসাইটকে ওভারলোড করে ফেলে তারা।
গ্রেট হ্যাকারস
কেভিন মিটনিককে বলা হয় হ্যাকারদের গুরু। গ্লেন কেজ উপাধি পাওয়া এই হ্যাকার গুরু ১৯৯৫ সালের ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার হন। অভিযোগ, ২০ হাজার ক্রেডিট কার্ডের নম্বর চুরি এবং মটোরোলা, নকিয়া, সান মাইক্রোসিস্টেম, ফুজিৎসু ও নোভেলের সিস্টেম হ্যাক করে তাদের সফটওয়্যার চুরি করা। ২০০০ সালে কেভিন মুক্তি পান, তবে শর্ত ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেল ফোন এবং ইন্টারনেটযুক্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ২০০১ সালে এই হ্যাকার গুরু এলিয়াস মুভিতে অভিনয় করেন কিন্তু প্রযোজক তাকে একটি ডামি কম্পিউটার ব্যবহার করতে দেন। মিটনিকের ব্যতিক্রমী এবং শক্তিশালী হ্যাকিং কৌশলের জন্য হ্যাকার জেনারেশনের আদর্শ হয়ে আছেন। বর্তমানে তিনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। হ্যাকিং জগতে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি করেন রাশিয়ান গণিতবিদ ভöাদিমির লেভিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বসে তিনি নিউইয়র্কের সিটি ব্যাংক থেকে ১০ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। ১৯৯৫ সালে তিনি ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার হন এবং তিন বছর জেল খাটেন। হ্যাকিং দুনিয়ার অন্যতম বস হচ্ছেন স্কটল্যান্ডের গ্যারি ম্যাককিনন। ধরা হয়, একটি মিলিটারি সিস্টেমে হ্যাক করে এ পর্যন্ত সবচেয়ে বড় হ্যাকিংটি তিনিই করেছেন। ২০০০ ও ২০০১ সালে তিনি নাসা ও পেন্টাগনের ইনফরমেশন সিস্টেমে অ্যাটাক করেন। বর্তমানে তার ইন্টারনেটযুক্ত কোনো কম্পিউটার ব্যবহার নিষেধ। নিউইয়র্কভিত্তিক সাইবার গ্যাং মাস্টার অব ডিসেপশান ছিল অন্যতম সেরা হ্যাকার গ্রুপ। ৯০-এর দশকে এ দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিফোন নেটওয়ার্ক, কম্পিউটার সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম অবৈধভাবে একসেস করে। দলটি অপর একটি হ্যাকিং গ্রুপ লিজিয়ন অব ডোমের সাথে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ে। ফাইবার অপটিক খ্যাত ১৯ বছর বয়সী মার্ক এবেন ছিলেন এই দলের প্রধান। মাফিয়া বয় ছদ্মনামে কানাডার ১৬ বছর বয়সী ছাত্র যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা ওয়েবসাইটে অ্যাটাক করে বিস্ময় সৃষ্টি করেন। ২০০০ সালে তার এই অপকর্মে ক্ষতি হয় আনুমানিক ১ হাজার ৭০০ মিলিয়ন ইউএস ডলার। এ-তো গেল ব্ল্যাক হ্যাট হ্যাকারদের কথা। হোয়াইট হ্যাট হ্যাকারদের মধ্যে সবচেয়ে আলোচিত সুতুমু শিমুমোরা। ১৯৯৪ সালে সানডিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সময় একজন হ্যাকার তার কম্পিউটার থেকে গোপনীয় ও গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেন। সেই হ্যাকারটি কেভিন মিটনিক। এরপর ১৯৯৫ সালে ট্রেস ডায়ালিং কৌশল এবং টেলিফোন লুপ সিগন্যাল ব্যবহার করে মিটনিকের অবস্খান চিহ্নিত করে এফবিআই’র হাতে ধরিয়ে শিমুমোরা প্রতিশোধ নেন।
হ্যাংকিং থেকে বাঁচতে সতর্কতা
হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে ফায়ারওয়াল অত্যন্ত কার্যকরী। কম্পিউটার ইন্টারনেটে সংযুক্ত অবস্খায় ফায়ারওয়াল সফটওয়্যার কম্পিউটার থেকে বাইরে বা বাইরে থেকে কম্পিউটারে কোনো আনঅথোরাইজড একসেস প্রতিরোধ করে। অনেকে কম্পিউটারেও পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। পাসওয়ার্ড শব্দ, নম্বর ও সিম্বলের সংমিশ্রণে তৈরি করা উচিত এবং ১-২ মাস অন্তর তা বদলানো উচিত। এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার এবং নিয়মিত এটি আপডেট করা উচিত। অপারেটিং সিস্টেমের নিয়মিত আপগ্রেড করলে হ্যাংকিংয়ের আশঙ্কা অনেকটা কমে যায়। বিভিন্ন সফটওয়্যারের প্যাঁচ বা নতুন সংস্করণগুলো ব্যবহার করলে এদের মাধ্যমে আক্রমণের আশঙ্কা কমে যায়। কোনো সিস্টেম ইনস্টল করার সময় অপ্রয়োজনীয় অপশন ডিজএবল করে রাখা ভালো। ই-মেইলের মাধ্যমে হ্যাকিং আশঙ্কা অনেক বেশি। ইমেইল ফিল্টারিং সার্ভিস ব্যবহার করলে এই ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায়। অ্যাডওয়্যার, স্প্যাম ও স্পাইওয়্যার নিয়মিত দূর না করলে হ্যাংকিংয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। অ্যাডওয়্যার থেকে বাঁচার জন্য অ্যাডওয়্যার৬ ডাইনলোড করা যাবে http://www.lavasoftusa.com থেকে। স্প্যামঅ্যারেস্ট নামে সফটওয়্যারটির ট্রায়াল ভার্সন ডাউনলোড করা যাবে http://new.spamarrest.com সাইটটি থেকে। স্পাইওয়্যার দূর করার জন্য স্পাইবট সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে http://security kolla.de থেকে। কোনো অনলাইন অ্যাকউন্ট থেকে বের হয়ে আসার সময় খেয়াল রাখতে হবে ঠিকমতো লগ বা সাইন আউট হয়েছে কি না। এ ক্ষেত্রে অসতর্কতা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। হ্যাকারদের ভয়ে ডেটা বা তথ্যের নিরাপত্তা নিয়ে আজকাল সবাই চিন্তিত। যত নতুন সিস্টেম আসছে হ্যাকাররা তার দুর্বলতা বের করে খুঁজছে আক্রমণের রাস্তা। যদিও বর্তমান সফটওয়্যার বা নেটওয়ার্ক সিস্টেমে সিকিউরিটি খুব শক্তিশালী করে ডেভেলপ করা হয় তারপরও হ্যাকারদের থামানো যাবে কিনা সন্দেহ।
মুল লেখা এখানে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাকিং, হ্যাকার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন:
ভালু লাগসে লেখক বলেছেন: এই লেখা যারা পড়ে সবারই হ্যাকার হতে মন চায়
লেখক বলেছেন: কমেন্টসটা পড়ে ভালো লাগলো![]()
অরণ্য আশরাফ বলেছেন:
~স্বপ্নজয়~ বলেছেন: অনেকদিন পর একটা ব্লগ আগ্রহ নিয়ে পড়লাম, ভাল লাগলো ... থ্যাঙ্কু নুমাম লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
অলস ছেলে বলেছেন:
কিছু জ্ঞান অর্জন হৈলো বলে মনে হচ্ছে। একজন পরিচিত লোকের বিরাট দুর্ভোগ দেখছিলাম অনলাইন ব্যাংকিং একাউন্ট কিভাবে কিভাবে হ্যাক হয়ে যাওয়াতে।
লেখক বলেছেন: বাংলাদেশেও শুরু হচ্ছে আসতে আসতে হ্যাকিং
হোদল রাজা বলেছেন:
জোস একটা পোস্ট! পুরা ইতিহাস সহ ব্যাখ্যা তো সহজে পাওয়া যায় না! ধন্যবাদ!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
প্রতীক্ষা বলেছেন:
অনেক তথ্যবহুল লিখা!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
গুরুজী বলেছেন:
ভাল পোষ্ট। পিলাচ
লেখক বলেছেন: ধন্যবাদ ।
রাগিব বলেছেন:
"একই আইনে ১৯৮৮ সালে কর্নেল ইউনিভার্সিটির ছাত্র রবার্ট মরিসকে ৬ হাজার কম্পিউটার সিস্টেম নষ্ট করার অভিযোগে শাস্তি দেয়া হয়।"এই রবার্ট মরিস এখন কোথায় জানেন তো? তিনি এখন এমআইটির কম্পিউটার বিজ্ঞানের প্রফেসর। নামজাদা কম্পিউটার বিজ্ঞানী ।
লেখক বলেছেন: এটাতো হবেই ।এরা হল এক একটা কম্পিউটার ।
Tayef Ahmed বলেছেন:
ভাই হ্যাকার হতে মন চায়। সুন্দর পোস্ট।
লেখক বলেছেন: মন চাইলে গুগল সার্চ দিয়ে স্টার্ট করেন
আহত ছেলে বলেছেন:
ভালু লাগল......পিলাচ++++
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: তাহলে হয়ে যান হকার ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান
ত্রিভুজ বলেছেন:
বাংলা ভাষায় এই বিষয়ে এত গোছানো আর্টিকেলের সংখ্যা অনেক কম আছে। আরেকটু এডিট ও বর্ধিত করে উইকিতে দিয়ে দিন।
লেখক বলেছেন: বস এই ব্যাপারটা কিভাবে করবো যদি একটু সাহায্য করতেন ।
অবাঞ্চিত বলেছেন:
ভালা হইছে
লেখক বলেছেন: ধন্যবাদ
সেই সাম্য বলেছেন:
প্রিয় তে
লেখক বলেছেন: সাম্য তাহলে ঘুইরা ঘুইরা আমার সব পোস্ট দেখতেছো
সামিউর বলেছেন:
ভাইয়া তোমাকে বৈধ মামুন না নুমাম কোন নামে ডাকবো? পোস্টটা টেকটিউনসেই পড়েছি। তার পরও প্লস দিলাম।
লেখক বলেছেন: আমার আসল নাম কিন্তু মামুন আর নুমাম নামটা ভুলে এসে গেছে তারপর থেকে আর ঠিক করিনি আপনার যেটা হচ্ছে ডাকতে পারেন ।
স্বপ্নরাজ বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ । ভাইজান কি এখনও টিপাইমুখেই রইছেন ![]()
নগর সংগীত বলেছেন:
আমি হ্যাকার হবো বলেই ঠিক করেছি,সবাই দোয়া কইরেন।(অলরেডি প্রোগ্রামিং এ আমি ভালোই দক্ষ, ভালো মত চেষ্টা করলে.......................... লেখক বলেছেন: হ ভালা কইরা চেষ্টা করতে থাকেন
দারুন একটি পোস্ট, সুন্দর করে গুছিয়ে লিখেছেন। কয়েকদিন আগে ফিউশন ফাইভের দেওয়া একটি পোস্ট থেকে হ্যাকিং এর মহারথিদের উপর তৈরি একটা ডকুমেন্টরি দেখেছিলাম। এখানে সেই ডকুমেন্টরির ডাউনলোড লিংক শেয়ার করার লোভ সামলাতে পারছি না।
ডাউনলোড লিংক হল--
দ্য হিস্ট্রি অফ হ্যাকিং
ডকুমেন্টরিটি তিন জন বিখ্যাত হ্যাকারের সাক্ষাৎকারের উপর তৈরি হয়েছে। হ্যাকারেরা হলেন-- অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, বিশ্বের প্রথম টেলিফোন হ্যাকার জন ড্র্যাপার এবং হ্যাকার কেভিন মিটনিক। ডিসকভারি চ্যানেলে ইতিপূর্বে প্রচার হয়েছে।
সুন্দর পোস্টটির জন্য আবারও ধন্যবাদ।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: লিংকের জন্য বিশাল ধন্যবাদ ।ভালো থাকবেন।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
অনেক গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং পোষ্ট। আফ্টারঅল কম্পিউটার সাইন্সে পড়ি তো।+++++++++++
লেখক বলেছেন: হুম ভালো করে পড়েন দেশের নাম উজ্জল করেন।
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
আমিও কম্পু সাইন্সে পড়ি, তয় আমি কইলাম হ্যাকার হমুই হমু...........বুশের কম্পু হ্যাক কইরা ছাড়ুম.............
লেখক বলেছেন: আইচ্ছা আপনে হুকার হইয়েন ![]()
রিফাত হোসেন বলেছেন:
++
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
পথিক মানিক বলেছেন:
অনেক দিন পর লম্বা সময় নিয়া পরলাম....মেলা কিছু জান্তে পারলাম আপনার কল্যানে। অনেক অনেক ধন্যবাদ.......
লেখক বলেছেন: জ্ঞান কাজে লাগাবেন সেই আশায় থাকলাম
দ্বিখণ্ডিত মগজ বলেছেন:
আরিফইসলাম বলেছেন:
ভাল লাগল। প্রিয়তে রাখলাম।
রাখালছেলে বলেছেন:
বিবিসি'র সেই বিখ্যাত হ্যাকিং ডকু. দেখে মনে হয়েছিলো মানুষ হয়ে জন্মানো সহজ কিন্তু হ্যাকার হয়ে জন্মানো হয়ত অসম্ভব । কারন ব্ল্যাক বক্স আর হুইলের দিয়ে টেলিফোনের লাইন হ্যাকিং করাটা মোটেই ছেলেমানুষের কাজ না । হ্যাকিং আমাদের মত এমেচারদের দ্বারা হবে না ।
মধু পিয়াসী বলেছেন:
ওরে পিলাচ রে +++++++++
িনদাল বলেছেন:
++++++++++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















