somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ার বিনিয়োগ: নিট সম্পদ, বোনাস ও শেয়ার প্রতি আয়

২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন পুরোপুরি শেয়ার ব্যবসায়ী। সে নিট সম্পদের ভিত্তিতে শেয়ার কিনে ঠকেছে। একদিন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা শেয়ারের দর তো নিট সম্পদকে প্রতিফলিত করা উচিত। কিন্তু কোন কোন শেয়ারের দর নিট সম্পদ থেকে কম কেন? আমি বললাম, তোমার লেখাপড়ায় ঘাটতি আছে। নিট সম্পদ তখনই একজন বিনিয়োগকারীর জন্য মূখ্য বিষয় হতে পারে যদি কোম্পানিটি অবসায়নে গিয়ে তোমাকে বা বিনিয়োগকারীকে আনুপাতিক হারে সম্পদগুলো বিক্রি করে ভাগ করে দেয়

নিট সম্পদের মধ্যে এমনও সম্পদ আছে যেগুলো অলস বসে আছে। কোম্পানির আয় কোন রকম অবদান রাখছে না। তোমার জন্য মূখ্য উপাদান হলো শেয়ার প্রতি আয়

এ আয় যদি বাড়তে থাকে তাহলে তুমি আশা করতে পার কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বা স্টক বোনাস দেবে

আর সম্পদ থাকলো অনেক, কিন্তু ওইগুলো ঠিকমতো ব্যবসায়িক ফল লাভে ব্যবহৃত হচ্ছে না। তাহলে ওই কোম্পানির ভালো নিট সম্পদ দিয়ে বিনিয়োগকারীর কি লাভ? আবার এটাও মনে রেখ, কোম্পানির আয়ের থেকে অর্থ সরিয়ে নিয়ে কোম্পানি যে রিজার্ভ বা সম্পদ গড়ে তুললো ওটার দ্বারা যদি এমন সম্পদ কিনে যে সম্পদ থেকে কোন লাভই আসছে না তাহলে নিট সম্পদের অঙ্ক বড় হতে পারে, তবে শেয়ার প্রতি আয় কমে যাবে।

সেই জন্য তোমাকে বলছি, নিট সম্পদের গুনগত মান দেখ, যদি নিট সম্পদ পূর্ণ ক্ষমতার ব্যবহার হচেছ এবং শেয়ারপ্রতি আয়ও ভালো তাহলে তুমি এ শেয়ারকে কিছুটা উচ্চ মূল্যে কিনতে পারে

আরেকটা কথা জানা ভালো, এই যে,
কেউ কেউ P/E(X) তে শেয়ার ক্রয় করে এটার কারন কি?
- কারন হল কোম্পানির ওপর আস্থা এবং কোম্পানির আয় ও সম্পদ ব্যবহারের দক্ষতা। তারা জানে আজকে ইপিএস কম হলে কি হবে, ২বছর পর ইপিএস অনেক বেড়ে যাবে। তাই আজকে তারা অন্য শেয়ারের তুলনায় অপেক্ষাকৃত উচু P/E(X) তে শেয়ার কিনছে।

আর একটি প্রশ্ন হল : নিট সম্পদের দর যদি সম্পদের রিভ্যালুয়েশনের মাধ্যমে বেড়ে যায় তাহলে কি হবে?
- এক্ষেত্রে দ্বিগুণ সতর্ক হতে হবে।
ওতে কোম্পানি সম্পর্কে একটা চকচকে ধারণা দেয়া হবে। কিন্তু তুমি তো নিট সম্পদের কোন ভাগিদার হবে না, যদি না কোম্পানি তোমাকে জমায়িত অর্থ থেকে বোনাস বা শেয়ার না দেয় অথবা কোম্পানিটি অবসায়নে গিয়ে বাজার মূল্যে জমি-মেশিন ইত্যাদি বিক্রি করে তোমাকে ভাগ করে না দেয়।

অনেক কোম্পানির আয় হিসাবে দেখবে পেইডআপ ক্যাপিটালের কয়েকগুণ রিজার্ভে জমা আছে। এখানে কথা থাকে ওই রিজার্ভে কিভাবে ব্যবহৃত হচ্ছে। এমনও তো হতে পারে রিজার্ভকে কাজে লাগাতে গিয়ে এমন কিছু ক্ষতির সম্মুখিন হচ্ছে যে ক্ষতির বিপরীত চলতি আয় থেকে সঞ্চিত রাখতে হবে। এমতাবস্থায় কোম্পানির শেয়ার প্রতি আয় কমে যাবে।

অল্প সম্পদের জন্য দায়ও আছে। সেটা হলো ডিপ্রিসিয়েশন চার্জ। ডিপ্রিসিয়েশন চার্জ কিন্তু আয়কে কমিয়ে দেয়। একদিকে সম্পদ কোন কাজেই আসছে না, অন্যদিকে ডিপ্রিসিয়েশন চার্জের মাধ্যমে চলতি আয়কে কমিয়ে দিচ্ছে, সেই অবস্থায় অলস জমি আর অলস মেশিন মিলে নিট সম্পদের মূল্য বেশি হলে তোমার কি লাভ হবে?

বি:দ্র: কোম্পানির বড় সম্পদ মানব সম্পদ, যা নিট সম্পদের হিসাবে আসে না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×