somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল-কোরানের বাংলা অনুবাদ, তবে গতানুগতিক গদ্যে নয়; ছন্দে!! পর্ব-৩৬.১.০১, (সূরা-ক্বমর)

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব: ৩৬.১.০১ (আয়াত ১-১০)
সূরা: ক্বমর
অর্থ: চন্দ্র/চাঁদ
সূরার ক্রম: ৫৪
পারা: ২৭
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৫৫
রুকু: ৩

শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।

রুকু-১

কিয়ামত নিকটেই গেছে আসিয়া
চাঁদ গেছে দুই ভাগে ভাগ হইয়া!.................(১)

কখনো তারা যদি দেখে নিদর্শন
জাদু বলে মুখ ফিরে নেয় যে তখন,
সত্যকে করিছে সব তারা অস্বীকার
প্রবৃত্তি মেনে চলে নিজেরই তাহার।

প্রতিটি কাজ যাহা সকল বিষয়
সঠিক সময়ে তাহা নির্ধারণ হয়,
এমন সংবাদ এলো তাহাদের কাছে
সতর্কবাণী সব যাতে রহিয়াছে।

পূর্ন জ্ঞানে ভরা সতর্কবাণী
উপকারে যদিও তাদের কোন আসেনি,
অতএব তাদের পানে তুমি না গিয়ে
সেথা হতে মুখ তুমি রাখো ফিরিয়ে।

যেইদিন একজন তার আহবানে
ডাকিবে খারাপ এক বিষয়ের পানে,
নমিত দৃষ্টি সেদিন তাহারা নিয়ে
সবাই কবর হতে যাবে বেরিয়ে।

ভীত হয়ে দৌড়াবে তাহার পানে
করিছে যে আহবান তার সেখানে,
কাফের বলিবে তখন হয়ে সঙ্গীণ
বড়ই এটা হলো কঠিন এক দিন।..............(৮)

পূর্বে নূহের কওম করে অস্বীকার
সে ছিল পাঠানো এক বান্দা আমার,
হুমকি দিয়ে তাকে বলেছে সকল
এ তো এক রহিয়াছে প্রকৃত পাগল।............(৯)

তখন সে বলে স্বীয় রবকে ডাকিয়া-
আমিতো পরাভূত গেছি হইয়া,
আপনি করুন কিছু বিধান দিয়া।..............(১০)


=================(রুকু-১ চলবে)==================

এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডাইরেক্ট লিংক: Click This Link

ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ ৬১০ থেকে ৬৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ১৯৩৩ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পবিত্র কোরআন শরীফের আমপারার অন্তর্গত ৩৮টি ছোট-ছোট সুরার পদ্যানুবাদ করেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।

কাজী নজরুল ইসলামের অনুবাদকৃত কাব্য কোরআন: Click This Link

আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

এই ছোট্ট সফ্টওয়্যারটা কাজে লাগতে পারে: Click This Link setup.exe

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×