somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেজুর খাওয়া, দাড়ি রাখা বা টুপি পরায় শান্তি বা মুক্তি মিলবে কি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে খেজুর খাওয়া বা দাড়ি রাখার মত বিষয়গুলোকে বর্তমান যুগের সাথে সাংঘর্ষিক ভাবেন, যুগের সাথে দ্রুতগতিশীল জ্ঞানকে আয়ত্ব করার ক্ষেত্রে অন্তরায় ভেবে থাকেন-

এটা ঠিক যে, মুসলমানের জন্য শুধুমাত্র খেজুরর খাওয়া, দাড়ি রাখা বা টুপি পরায় শান্তি বা মুক্তি মিলবে না-

কিন্তু কেউ যদি ইফতারের সময় খেজুর খায়, পরিমিত আহার করে, দাড়িও রাখে এবং সেই সাথে দ্রুতগতিশীল জ্ঞানকে আয়ত্ব করার জন্য স্বচেষ্ট থাকে- তাহলে আরও ভাল হয়না কি?

প্রকৃত ইসলাম তো সেই দিকনির্দেশনাই দেয়- তাইনা?

টু-দি-পয়েন্ট মানতে না পারুক- একজন সাচ্চা মুসলমানের জন্য ছোট হোক বা বড় হোক, কোন সুন্নাহকে খাঁট কোরে দেখা বা অস্বীকার করা উচিত কি?

রসূল (সাঃ) এর সুন্নাহ নয়, বরং বেদাতকে বর্জন করুন-

অনেকে ইসলামকে সব যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করেন না। শুধুমাত্র তৌহিদ বজায় রেখে যুগের চাহিদা মাফিক ইসলামকে ঢেলে সাজানোর কথা বলেন, যা ইসলামের অনুসারীদের জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারারই সামিল-

শুধু তাই নয়, অনেকে আল-কোরআনের ভুল ধরার মত দুঃসাহসও দেখান, যা অজ্ঞতারই নামান্তর বৈকি-

সুস্পষ্ট ধর্মীয় বিষয়গুলো ছাড়া অন্যান্য বিষয়ে ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা কোন মতেই যেন আল-কোরআনের মূল বক্তব্যের বিপরীত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে-

কেউ যদি বেদাতগুলো চিহ্নীত করা ও তা বর্জনের কথা বলেন- আমি তার সাথে সম্পূর্ণরূপে একমত এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই-

মনে রাখবেন, মুসলিমদের জন্য বেদাতকে বর্জন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে সফলতা-

বিন্দুমাত্র বেদাতকে গ্রহণ বা সুন্নাহকে বর্জন করার পরিণাম খারাপ ছাড়া ভাল নয়-

ইসলামের অনুসারীরা যখন সঠিকভাবে সুন্নাহকে অনুসরন করার এবং বেদাতকে চিনে তা বর্জন করার যোগ্যতা অর্জন করতে পারবে, তখনই কেবল সকল মতভেদ দূর কোরে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে সক্ষম হবে। এছাড়া অন্য কোন বিকল্প পন্থা অবলম্বনের কথা ভাবার ফল কালক্ষেপন ও ব্যর্থতা ছাড়া আর কিছুই না-

সুন্নাহ ও বেদাতের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য আল-কোরআনের জ্ঞান অর্জন অত্যন্ত জরুরী-

আসুন- সকল প্রকার বেদাতকে ছুঁড়ে ফেলে দেই এবং রাসূল (সাঃ) এর আদর্শকে অনুসরন করি, সেইমত কর্ম করি এবং মর্ম বুঝে সঠিক পন্থায় ইবাদত করার মধ্য দিয়ে (অনেকে বলে- ইবাদতের কোন উদ্দেশ্য নাই! আসলেই কি তাই? ) ইহকাল ও পরকালে শান্তি ও মুক্তির পথকে সুগম কোরে তুলি-
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০০
২৩টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×