সত্যের পথিকদের হতে হবে নির্ভিক
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
বুকে পবিত্র কুরআনের সুমহান বাণী
হামযা খালেদ ও এপথে জানি
জীবন বিলাতে হবে হেসে খেলে । যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত
কার ভয়ে আজ তুমি ভীত
বাতিলের সাথে লড়াইয়ে জিততে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
যদি তোমার আদর্শ নেতা রাসুল হয়
সত্যের পথে তবে কেন ভয়
বিজয় তো তোমারি শহীদ হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা
চলবেই সত্যের ভাংগা গড়া
তবু তুমি থাকবে অবিচল আলোর পথে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
জাগতেই হবে তোমাকে আজ নতুন করে
কাঁপবে বাতিল মরু সাইমুম ঝড়ে
বিশ্বটাকে সত্যের পথ দেখাতে হলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
পূর্বের পোষ্টঃ
ইসলামী আন্দোলনের নেতা গ্রেপ্তার বনাম নাস্তিকদের আস্ফালনঃ উল্লসিত হওয়ার কিছু নেই
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


