somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়া বছরের নয়া বাসনা: বিএসএফ এর বৈশাখী সেলামী ও খালেদা জিয়ার নিরাপত্তা; নতুন গ্লাসে পুরনো মদ

১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুকভরা স্বপ্ন আর প্রানভরা আশা নিয়ে নতুন বর্ষে পদার্পণ। আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোড় আর নাচ-গানে নতুন বছরের উদ্বোধন। চাঞ্চল্য ও ব্যস্তময় সারাটা দিন। কোন কিছুতেই ক্লান্তির ছোয়া নেই। শহরের আদ্যপ্রান্তে ছোটাছুটি করা ছোট বড় হাজারও মানুষের হাসিমাখামুখগুলো ক্ষনিকের। সন্ধ্যার বাতি নেভার সাথে সাথে হয়তো হাসিমুখগুলোও অন্ধকারে ছেয়ে যাবে। তবুও নিরাশার পানে খড়ম চালিয়ে আশার সাগরে ভেসে চলা। উদ্দেশ্যহীন একটি দিন। সেই সুর্য্যদয় থেকে শুরু। ভিনদেশী, ঢংবেশী, আউলা ঝাউলা গানে বাংলা বর্ষ উদযাপন। সাথে উদ্ভট কিছু মূর্তি বানিয়ে রাজপথ প্রদক্ষিন। আর রমনার আনাচে কানাচে বসে কোনো রুপসী ললনার রংমাখা হাতে এক থালা পান্থা ইলিশ খাওয়ার বাসনা। কোন তপস্যা নেই, কোন অধ্যাবসায় নেই। সব কিছুই আগের মত। তবুও নতুন কিছু পাওয়ার আকাঙ্খা।

অনেক দিন আগের কথা। এলাচি তার নানার সাথে কোথাও বেড়াতে যায়। এলাচি সম্পর্কে সেখানকার কেউ একজন জানতে চাইলে নানা তাকে পরিচয় করিয়ে দেন। নাতির মেধা প্রকাশ করে নানা নিজে একটু সম্মানিত হতে গিয়ে কিঞ্চিত বানিয়ে বানিয়ে বেশ খানিকটা বাড়িয়ে বাড়িয়েই বললেন। নাম কিংবা বাবার নাম অথবা কোন শ্রেনীতে পড়ালেখা করে এগুলো ছিল যথাযথ। বিপত্তি বাধল পরিচয় পর্বের পরবর্তী ধাপে। বলতে বলতে নানা এমনই বলা শুরু করলেন শেষ পর্যন্ত এলাচি নিজেকে আর চিনতে পারল না। সে নানার কথার মধ্যে নিজেকে খুজতে শুরু করল। এলাচির মনে হল নানা যাকে পরিচয় করিয়ে দিচ্ছেন সে আমি নই, অন্য কেউ। লজ্জায় এলাচির মরি মরি অবস্থা। তাতে কি?

বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপনের এজেন্ডা দেখে অবশ্য ঠাহর করার উপায় নেই সেটা বাংলা নববর্ষ না অন্য কিছু। এলাচির মত বড্ড অসহায় দেশপ্রেমিক জনতা। সত্য বুকে চেপে ধরে প্রকাশ করতে না পারার তীব্র বেদনা। নববর্ষ উদযাপন হয় বাংলাদেশে। অথচ বাংলাদেশের সংস্কৃতির কোন অংশটুকু, বাংলাদেশী উৎসবের কতটুকু পালন করা হয়; সেটা খুজে ফিরতে হয় পথে প্রান্তরে। নিজের মধ্যে নিজ সংস্কৃতির খোঁজ। তাও যদি একটু দেখা মিলত। মন খারাপ করেতো আর থাকতে হতো না। মূর্তি বানিয়ে ঢং সাজা, অঙ্গ দুলিয়ে পশ্চিমা ধাচেঁর গীত উপভোগ আর ছাত্রী-শিক্ষক হিন্দী নৃত্য। ওদিকে আবার ইভটিজিংবিরোধী আইন পাস। বাংলা বর্ষ উদযাপনে টেলিভিশনে হিন্দী সিনেমা আর তিশমা তন্নির অর্ধনগ্ন হয়ে লাফালাফি। অন্য বছরের অন্য দিনের মতই পহেলা বৈশাখে প্রকাশ্যে দিবালোকে মেয়েদের ওড়না নিয়ে টানাটানি, বস্ত্রহীন করার অপচেষ্টা। আবার ইভটজিং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি।

নতুন বছরে সকলের তরে সকলকে সপে দেওয়ার সপথ। দুঃখ, গ্লানি, হতাশা, ভুল-ভ্রান্তি পদদলিত করে হাতে হাত, কাধে কাধ রাখার গর্বিত আস্ফালন। আবার পুরনো বছরের ন্যায় আর দশবারের মতই খালেদা জিয়ার নিরাপত্তার দাবী প্রত্যাখান। সত্য-সত্য বলে চিৎকার চেচামেচি। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে ব্যাপক আয়োজন। আবার গেল বছরের মতই জিয়াউর রহমানের অবদান নিয়ে টানাটানি। ন্যায়, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রাখার পণ। আবার ফেলে আসা বছরে হারিয়ে যাওয়া হাজারটা লাশের মত সীমান্তে নতুন বছরে নতুন লাশ উপহার। অতঃপর মুখে কুলুপ আটা। বড়ই আজব এই জনপদ! চারিত্রিক কোন পরিবর্তন নেই, নেই কোন সুস্থ চিন্তা চেতনা। নেই গঠনমুলক কোন সাধনা। মূর্তি বানিয়ে নতুনত্বের আশা। কেউ মূর্খ্য আর কেউ জ্ঞানপাপী! গিলছে সেই একই পুরনো মদ, নতুন গ্লাসে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×