somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এই আমি মীরা
স্বপ্নিল সময়গুলো যাচ্ছে বয়ে...

তুই কত বদলে গেলি রে!

২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'এই আমি মীরা'র বয়স এখন প্রায় দেড় বছর। এই অল্প সময়ে তার মাধ্যমে আমার অনেক পরিবর্তন হয়েছে। প্রথমে যখন লেখা শুরু করেছি, তখন মাথায় কোন আইডিয়া আসতো না। অনেক সময় শুধু কিবোর্ডে একটু চাপ দেওয়ার জন্য লিখেছি। তখন অনুভূতিগুলো প্রবলভাবে আসতো, তাই একটু রাগ উঠলে বা মন খারাপ হলেই দু'লাইন লিখে পোস্ট করে ফেলতাম। বাজে ব্লগার কম ছিলো বলে সমস্যা হয় নি, বরং সেই লেখাগুলোই নিজেকে তৈরি করতে সাহায্য করেছে।
প্রথম কমেন্ট করেছিলেন সাদিক মোহাম্মদ আলম। বাংলা ব্লগ সাইটে ইংরেজি কবিতার প্রশংসা পাবো ভাবি নি বোধ হয়, তাই অল্প কিছু মানুষের জন্য পাঁচ দিন পর আরেকটা কবিতা দিয়েছি, প্রাপ্তির জন্য। যারা জানেন না, প্রাপ্তি একটা ছোট্ট, কিউট মেয়ে, যে অসুখ নিয়েও সবার মন কেড়ে নিয়েছে। ওর [wjsK=http://www.somewhereinblog.net/blog/saria_tasnimblog] দু'মাস আগেও এখানে লিখতেন।
কবিতা ও কয়েক লাইনের পোস্টের মাঝামাঝি বড় বড় পোস্ট করেছি বিভিন্ন সময়, তবে ফ্লাডিং করাতেই এক্সপারটিস ছিলো । গল্প লেখার চেষ্টা করেছি, লিখেছিও। তখন মনে হতো অনেক ভালো লিখতে পারি। এখন গল্পগুলো দ্বিতীয়বার আর পড়তে ইচ্ছা করে না!
ব্লগে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি ডিসেম্বরে। বাসা থেকে অসহ্য হয়ে সাইট ব্লক করা হয়েছে অনেকবার, তবুও শিক্ষা হয় নাই। কিন্তু এটা মিথ্যে না যে তখন অদ্ভুত কিছু সময় এসেছিলো। তাছাড়া তখন মা বাবা দেশে ছিলো না, তাই দিন রাত কথা নেই বার্তা নেই একটা কিছু লেখা শুরু করে দিতাম।

মোটামোটি জানুয়ারীর শেষের দিকে ঠিক করলাম নেট থেকে ছবি নেব না। আল্লাহ যেহেতু দু'হাত, দেখার চোখ, ক্যামেরা ও সময় দিয়েছে, সেগুলোর সদ্বব্যবহার করা উচিত। অনেক ফালতু ছবি তুলেছি, যেমন ঘাসের মাঝে গ্যারাজের চাবি, কিচেন টেবিলে ছুড়ি ইত্যাদি। তবে সেটাও ভালো হয়েছে, এখনও ঠিক কি ভাবে ছবি তুলতে হবে সেটা না জানলেও কিভাবে তোলা যাবে না সেটা জানি।
বানান ভুল? সেটা মনে হয় কখনও ঠিক হবে না। কারন/কারণ এর সমস্যা সারা জীবন থেকে যাবে। এই পোস্টেই কয়টা ভুল আছে কে জানে!
আরেকটা সমস্যা হচ্ছে কমেন্ট লেখা। অনেকেরই পোস্ট পড়তে ভালো লাগে, কিন্তু কিছু বলার থাকে না। রাগ ইমন, কালপুরুষ, স্বপ্নময়/তেলাপোকা, মানুষ, অনাহূত আগন্তুক (ওনার সব পোস্ট কই গেলো??)... এদের পোস্টে। ৫ দিয়ে আসি, তবে অনুভুতি প্রকাশ করতে পারি না। এর পেছনে কারন বোধ হয় একটাই - তারা সবাই অসম্ভব ভালো লিখেন ও মনে অনুভুতির মিশ্রন তৈরি করেন, আর সে অনুভুতিগুলো আলাদা করতে পারিনা আমি। 'ভালো লেগেছে' কিংবা 'অসম্ভব সুন্দর' কতবার লেখা যায়? যেসব গল্পের জন্য প্রতিদিন অপেক্ষা করতাম: গন্দম, ছাদের কার্নিশে কাক। আরও আছে, এই মুহূর্তে মনে আসছে না।

বাঁধ ভাঙার আওয়াজের কিছু মানুষ আমাকে একটু একটু করে বদলে দিয়েছে, চিন্তা-ভাবনায় ও ব্যবহারে। তাদেরকে ধন্যবাদ। কয়েকজন একেবারে হাতে ধরে টেনে তুলেছে, ওদেরকে কখনও ভালোভাবে আমার কৃতজ্ঞতা জানানো হয় নি। আজ জানালাম।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×