আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও। 

শেষ?

১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

এখন আর এখানে একদম লিখতে ইচ্ছা করে না!

এক্সপ্ল্যানেশন? আমি যে মীরা হয়ে শুরু করেছিলাম, এখন আর সে নাই।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আগুন মাছি?

১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩২



আমি হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখতে ভুলে যাই। তখন কিছুই ভালো লাগে না - শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছা করে। আশেপাশের সবাইকে ভীষণ অসহ্য লাগে। মনে হয়, সব কিছু ভুলে লম্বা একটা ঘুম দিয়ে আবার নতুন করে শুরু করি। আমার ছোট্ট মস্তিষ্ক মাঝে মাঝে ভুলে যায় যে নিজে না পাল্টালে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

পুরোনো বছরের শেষে ছেঁড়া কিছু কথা

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

বছরের শেষ দিন কিছু একটা লিখতেই হবে? এ বছরের আর মাত্র ২ ঘন্টা আছে শহরের এ কোনে, তবুও এখন শব্দে শব্দে ভরে দিতে হবে? এখনও অনেক কাজ পড়ে আছে! আজকের নয়টা কাজের আটটাই বাকি।

আমার বাংলা লেখা এখন বেশ বাজে হয়ে গিয়েছে। লেখায় সুর নেই, সত্যতা ফুটে উঠে না,...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

আবারও ঊনত্রিশ

২৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪

কালকে ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে। আমার পাশের জানালাটা বিরাট বড় মনে হচ্ছিলো। জানালার নেটে একটু একটু পানি আটকে যাচ্ছিলো, আর বাকি ফোটাগুলো ছাদের কার্নিশ বেয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছিলো। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম - যার সারমর্ম হলো, আমি ইউনিভার্সিটিতে যে কোর্সে পড়তে চাচ্ছি, সেটার এ্যাকসেপ্টেন্স লেটার এসেছে, সাথে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

সৌন্দর্য্য

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

কালকের দিনটা ভীষণ সুন্দর গেলো!

কালকে আমাদের বাসার ওপরের আকাশটা ছিলো হালকা নীল। আমি আর আপুনি ট্রেনে চড়ে মার্টিন প্লেসে গিয়ে দেখি ওখানেও আকাশটা হালকা নীল! সেখানে এক ফোটা মেঘ ছিলো না, কিন্তু অনেকগুলো পাখি উড়ছিলো। উঁচু বিল্ডিংগুলোর জানালায় সূর্য্যটা নিজেকে মেখে ফেলছিলো, আর মানুষগুলো খুব ব্যস্ত হয়ে হাটছিলো। একটা বুড়ো...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

রাসিফ

২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:২৮

আমার খালাতো ভাই ও ভাবীর বিয়েটা পরিবারের বাকি কারও মতো হয় নি। হি ভাইয়া ছিলো কোঁকড়া চুলের ছেলেটা, যে আঁকতে খুব পছন্দ করতো, কিন্তু ক্লাসে খুব একটা ভালো করতো না। সা ভাবী ছিলো ভালো মেয়েটা, যে চারুকলায় ঢুকেছিলো ক্লাসে প্রথম হওয়ার জন্য। হি কিভাবে কিভাবে যেন সা এর প্রেমে পড়ে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

অসময়

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:০৪

আমরা এখন আর ছোট নেই, তবুও মার উসিলায় সব কিছু একসাথে করা হয়। প্রতি ছুটিতে একসাথে এখানে সেখানে যাওয়া, রাতের খাবার একসাথে খেয়ে টেবিলে ঘন্টার পর ঘন্টা গল্প করা, সপ্তাহে একবার এক সাথে বসে সমস্যা সমাধান করা - সব কিছুর পেছনে মার ভুমিকাই সবচেয়ে বেশি। ছুটির দিনে সকালের নাস্তা একসাথে...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

শব্দাশ্রু

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

শব্দগুলো গলার কাছাকাছি
কান্না হয়ে বন্দী হয়ে থাকে,
চারিদিকে নেই কোন পথ, তারা
ঠায় দাঁড়িয়ে নিজের মৃত্যু আঁকে।
চোখে চোখে মৃত্যু আঁকা শেষে
উঠলো সবাই জীবন সিঁড়ি বেয়ে,
হাতটা চেপে, শক্ত করে চোয়াল,
ধীর পায়ে যায় শব্দ ছেলেমেয়ে।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

সতেরো (পর্ব: ১)

০৯ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৪

সতেরো (পর্ব: -১)
সতেরো (পর্ব: ০)


ভোর থেকে মেঘলা আকাশ দেখতে দেখতে মিথিলার মন খারাপ হয়ে যাচ্ছে। দু'ঘন্টা ধরে কেমিস্ট্রি নিয়ে বসে আছে কিন্তু মাথায় কিচ্ছু ঢুকছে না। কেমিস্ট্রি তো কঠিন সাবজেক্ট না, তারপরও এরকম হবে কেন? টেবিলে মাথা রেখে একটা পেনসিল নিয়ে খাতার ওপর বড় বড় করে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সতেরো (পর্ব: ০)

০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

পর্ব -১

মোবাইলের ভাইব্রেশনে মিথিলার ঘুম ভাঙলো রাত তিনটায়। ওর ভাগ্য যেমন - ব্যস্ত হয়ে ফোন ধরতে ধরতেই থেমে গেলো। 'নো কলার আইডি' দেখে মেজাজ ভীষন খারাপ হয়ে গেলো! রাত বারোটা পর্যন্ত জেগে ছিলো এমনি এমনি, কোন বন্ধু ফোন বা ম্যাসেজ করেনি। এখন যে করেছে, সে তিন ঘন্টা দেরী...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৫২৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"দলা পাকানো কাগজ ও চুমোয় ভরা মগজ নিয়ে ঘুমোও,
মেঘের বেগে রেগে গিয়ে অসম্ভবের সম্ভাবনা ড্রিমাও,
তাও না হলে কাওকে বলে বিষন্নতার...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২০৩টি
  • মন্তব্য করেছেন: ২৮৩০টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৪৬৫টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১২৩৪৭৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ