সতেরো (পর্ব: -১)
সতেরো (পর্ব: ০)
ভোর থেকে মেঘলা আকাশ দেখতে দেখতে মিথিলার মন খারাপ হয়ে যাচ্ছে। দু'ঘন্টা ধরে কেমিস্ট্রি নিয়ে বসে আছে কিন্তু মাথায় কিচ্ছু ঢুকছে না। কেমিস্ট্রি তো কঠিন সাবজেক্ট না, তারপরও এরকম হবে কেন? টেবিলে মাথা রেখে একটা পেনসিল নিয়ে খাতার ওপর বড় বড় করে লিখলো: CHEMISTRY IS SOPHISTRY. সফিস্ট্রি মানে কি? ও জানেনা। ওর মাথায় এখন কিমিয়া ডওসনের গান ঘুরছে। ও পৃষ্ঠা উল্টে লিখলো: I washed away the empty space in between my ears.
সামিহা একটু আগে ফোন করে কাঁদছিলো। অয়ন ওর সাথে আবারও ব্রেক-আপ করেছে, ও ওর জীবন একদম পছন্দ করে না, ইত্যাদি। মেয়েটা এত্তো বোকা! একই জিনিস বার বার হচ্ছে তবুও ওর শিক্ষা হচ্ছে না। ওর ব্যাপারটা একটু আজব; মেয়েটা সারাক্ষন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ওর মত কঠিন মেয়ে পাওয়া বড় কঠিন, কিন্তু এরকম এক একটা কান্ড হয় আর ও কাঁদতে কাঁদতে শেষ! সারাক্ষন কারন ছাড়াই বাবা মার সাথে ঝগড়া করছে, আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে, নিজের অস্তিত্ব হারিয়ে সোসাইটিতে নিজেকে সঁপে দিয়েছে - তবুও ওর কথা বার্তা শুনে মনে হয় ও যা করছে ঠিক করছে।
"কি করতেসো?"
মার কথা শুনে আচমকা মাথা ওঠাতে গিয়ে ঘাড়ে টান পড়লো।
"পড়তেসি! আর কি করবো!"
"সোজা হয়ে বসে পড়। আর একটু আগে কে ফোন করেছিলো? সকাল বেলা উঠেই ফোন! তুমি..."
তারপর মা যা যা বললো মাথার ভেতরে কিছুই ঢুকলো না, তার বদলে মাথা ব্যাথা শুরু হয়ে গেলো। সকাল বেলা কেও এতো জোরে কথা বলে? মাকে ও ভালোবাসে, হয়তো ওর বয়সী অন্যান্যদের থেকে একটু বেশিই। সমস্যা হচ্ছে মেজাজ খারাপ হলে মা থামতেই চায় না!
তাই মিথিলা কলিংবেলের শব্দে হাফ ছেড়ে বাঁচলো!
মা বকতে বকতে দরজা খুলতে গেলো। পাশের বাসার নতুন বিবাহীতা নওশিন আপু উৎসাহিত কন্ঠে অনেকক্ষন ধরে যা বললো তার সারমর্ম হলো: ওর জামাই সন্দেশ খেতে ভীষন পছন্দ করে। মিথিলার মার সন্দেশ অসম্ভব মজা হয় তাই তার কাছে সন্দেশ বানানো শিখতে এসেছে। মাও মিথিলার কথা ভুলে খুব উৎসাহে শেখাতে শুরু করলো।
নওশিন আপুকে মিথিলা খুব ছোটবেলা থেকে চেনে। ওরা যে বছর এ বাসায় উঠলো, সে বছর মিথিলা স্কুল শুরু করেছে, আর নওশিন আপু হাই স্কুল শুরু করেছে। ওকে দেখে মনে হতো, ও কত্তো বড়! ওর লিপগ্লস, মেকআপ আছে! তারপর যে বছর ও নেটবল খেলতে গিয়ে পা ভেঙে বিছানায় পড়েছিলো, সে বছর ও একটা বই পড়া শুরু করলো, তারপর শর্ট স্কার্ট ছেড়ে লম্বা স্কার্ট পরা শুরু করলো, মিথিলাকে বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে আশেপাশের মানুষের গন্ডির বাইরে চিন্তা করতে শিখাতে চাইলো। বিয়ে হওয়ার পর ও খুব একটা বদলে যায় নি - এখনও হাসিখুশি, শক্ত, রঙীন আছে! ওকে এখনও এত্তো ভালো লাগে!
বাসার ফোন বেজে উঠলো। ও ধরতেই ওপাশ থেকে রাহেলা আন্টির গলা শুনতে পেয়ে মাথায় হাত দিলো! এই মহিলা এখন তো আর ফোন ছাড়বেই না!
"হ্যালো? কে? মিথিলা? হ্যা মা ক্যামন আছো? আমি অর্পনাকে দিয়ে যাচ্ছি মা একটু দেখে রাখতে পারবা? শপিং এ নিয়ে গেলে খালি জালায়! আজকে মেহমান আসবে, ফ্রিজ খুলে দেখি একটা শশাও নাই। আমি ভাবছিলাম..."
অর্পনা মেয়েটা কিউট, কিন্তু মার মতো কথা বলতে শিখলে ভীষন সমস্যা হবে!
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।