somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতেরো (পর্ব: ০)

০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব -১

মোবাইলের ভাইব্রেশনে মিথিলার ঘুম ভাঙলো রাত তিনটায়। ওর ভাগ্য যেমন - ব্যস্ত হয়ে ফোন ধরতে ধরতেই থেমে গেলো। 'নো কলার আইডি' দেখে মেজাজ ভীষন খারাপ হয়ে গেলো! রাত বারোটা পর্যন্ত জেগে ছিলো এমনি এমনি, কোন বন্ধু ফোন বা ম্যাসেজ করেনি। এখন যে করেছে, সে তিন ঘন্টা দেরী করেও কোন সাহসে নাম্বার হাইড করে! সব কিছুতে দেরী করার অভ্যাস কার আছে এটা ভাবতে ভাবতেই একটা ম্যাসেজ ভেসে উঠলো:

"সতেরো বছর বয়স কি দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
সতেরো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি।

I hope you have a great year, filled with দুঃসাহস!"

মিথিলা হেসে ফেললো। জামিল বেচারার ব্যাবসায়ী বাবার মিড লাইফ ক্রাইসিসের তাড়ায় বাংলা কবিতা পড়তে হচ্ছে। সে জ্ঞান কোথাও কাজে লাগতে পারে না, মিথিলার ওপর ছাড়া। মিথিলা যখন ট্রেনে বসে মুগ্ধ হয়ে সাতকাহন পড়তো, জামিল একশোটা কারন দাঁড় করাতো কেন সমরেশের চেয়ে আরও অনেক ভালো ইংরেজী লেখক আছে ও কেন সমরেশের থাকা না থাকা একই। সেই জামিল এখন ওকে সুকান্তর কবিতা এডিট করে পাঠাচ্ছে!

"Haha thnx. Wat r u doin up so late? *suspicious*"

"English essay - due last wk. x("

জামিল গত সপ্তাহের জিনিস এ সপ্তাহে দিচ্ছে দেখে ও একটু অবাক হলো, সাধারনত দু'এক মাস দেরী করা জামিলের জন্য কিছু না। অবশ্য বছরের শেষে এইচ এস সি - এখন ভালো না হলে মৃত্যু চিন্তা করা উচিৎ।

লাইট নিভিয়ে মিথিলা আবার ঘুমিয়ে পড়লো। সাড়ে চারটার সময় দ্বিতীয় বারের মতো মোবাইলের শব্দে ঘুম ভাঙলো:

"ths is my new no. dad found out abt the other fone lol. so ayon got me a new fone. i've been talking to him all nite lolz xD love him sooo much. love you too mwah.

&& happy 17th! party hard!

xx

- sam"

সামিহা! গত কয়েকদিন স্কুলে আসেনি, স্কুলের সময় বাসায়ও থাকে না। ওর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তে না পড়তেই সকালের এ্যলার্ম বাজলো। ছয়টা বিশ।

মিথিলা দীর্ঘশ্বাস ফেললো। জন্মদিনের দিনটা ঘুমিয়ে কাটাতে হবে - রাতে এতো খারাপ ঘুম ওর জীবনেও হয় নি।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০২
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×