আমার প্রিয় পোস্ট

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

তারা বলে ইহা ভালোবাসার 'দিবস'!

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

বৃহষ্পতিবার পাগলের মতো বৃষ্টি হচ্ছিলো। মাথার ওপর ছাতা থাকা না থাকা একই - স্কুলের স্কার্ট, জুতা, ফোল্ডার, ব্যাগ সব কিছুতে ঠান্ডা ঠান্ডা ভাব। ট্রেনে উঠে মোনা ও সামিয়া ধপ করে মাটিতে বসে গেলো। নতুন স্কার্টটা এখনোও ময়লা করার কোন ইচ্ছা ছিলো না। অনেক জোরাজোরি করেও আমাকে বসাতে না পেরে মোনা কিঞ্চিত বিরক্তির সাথে আমাকে বলেছে, ইউ আর সো নোট গেটিং আ ভ্যালেনটাইনস ডে কার্ড! হি হি হি।
আমি কিছুক্ষন দুঃখের ভাব করে বললাম, কিন্তু সামিয়াতো আমাকে এখনোও ভালোবাসে! হাহ!

ঘটনার সারমর্ম এই যে, পরশুদিনের আগে মনেই ছিলো না ফেব্রুয়ারির চৌদ্দ আসতে বেশি বাকি নেই। ভালোবাসা দিবস নিয়ে বেশ মাতামাতি হবে বুঝতে পারছি। ব্লগ ও স্কুল দুটোতেই উত্তেজনার তুমুল ঝড় উঠবে। সারা পৃথিবী জুড়ে এক কোটি কার্ড আদান-প্রদানের মধ্যে এ বছর কিছু হবে আমাদের স্কুলে, কিছু নেটে। রাস্তায় হাটার সময় চোখ বন্ধ করে থাকতে বাধ্য করবে কিছু সুখ পাখি। নিপিয়ান রিভারে যাওয়ার পথে যে খালি রেস্টুরেন্টটা পড়ে - ভ্যালেন্টিনো - সেটায় সেদিন বসার সিট পাওয়া যাবে না। এর পরের দিন স্কুলের আগ থেকেই ফিসফিস শুরু হবে কে কয়টা কার্ড পেলো।

পাঁচ বছর আগে ঐ দিনে মজার কান্ড ঘটেছিলো। ক্লাসের সবচেয়ে ছোটখাটো ছেলেটা হঠাৎ করে চেঁচামেচি শুরু করেছে - কে যেন তার ব্যাগে একটা কার্ড রেখে দিয়েছে। ভেতরে ছন্দহীন ছোট্ট একটা কবিতা। ছেলেটা সাইজে ছোট হলেও ভীষণ মজা করতে পারতো। সে সারাদিন এক একটা মেয়েকে কৌশলে জিজ্ঞাসা করে নিলো তারা রেখেছে কিনা। দিনের শেষেও অবশ্য বের করতে পারেনি। শেষ পর্যন্ত, বেশ কয়েকদিন পর বের হলো, ক্লাসের সবচেয়ে লম্বা মেয়েটার কাছ থেকে সেটা এসেছে। আমরা বাকিরা হাসতে হাসতে কাত। ব্যাপারটা যদিও খুব অন্যায় হয়েছিলো, তখন ছোট মাথায় এতো কিছু ভাবার জায়গা ছিলো না।

এরপর থেকে ভালোবাসা দিবসগুলো মোটামুটি সরল ভাবেই গিয়েছে। সবাই ছেলেবন্ধুর কাছ থেকে আসা ফুল, কার্ড ও চকোলেট নিয়ে দৌড়াদৌড়ি করে। এর পরের বছর আরেকজনের কাছ থেকে পাওয়া ফুল, কার্ড ও চকোলেট নিয়ে হাসাহাসি করে। এর পরের বছর আবার অন্য কেউ।

ওরা ভাবিয়ে তোলে আমাকে। ভালোবাসা এতো সহজেই দেওয়া ও পাওয়া যায়? এ জিনিসটাকে অর্থ দেয় কয়েকটা গোলাপ আর ফেরারো রোশ্যের? একটুও চিন্তা করতে হলো না তাদের?

আমিও ভালোবেসেছি। ভালোবাসি মাকে, ভালোবাসি বাবাকে, ভালোবাসি আপুনি ও ভাইয়্যুনকে। মারিসা, নিরো ওদেরও ভালোবাসি, তাই এতোদুরে চলে যাওয়ার পরও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে যেতে পারি। আকাশ ভালোবাসি, তাই তার দিকে নির্লজ্জভাবে তাকিয়ে থাকতে পারি। দৌড়ে ভেজা ঘাস মাড়িয়ে ব্যাকইয়ার্ড থেকে ড্যফোডিল আনতে পারি, কারন তাকেও ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি, তাই তাকে মিস করি। সিডনিকে ভালোবাসি, তাই তাকে কখনোও পুরোপুরি ছেড়ে যেতে পারবো না। ভালোবাসি সামহোয়ারইন। ভালোবাসি গোসলের গরম পানি। ভালোবাসি নিজস্ব বিছানা ও কম্বল।

ভালোবাসা কখনোও স্বার্থপর হয় না। স্বার্থের ছিটেফোটা থাকলেই তা অন্য কিছু হয়ে যায়। এ জিনিসটা একটু বিপজ্জনকও। অন্যকিছুকে দুর থেকে দেখে ভালোবাসা বলে ভুল করে অনেকেই। এই জন্যই প্রতি বছর ভিন্ন দোকান থেকে ভিন্ন ধরনের গোলাপ পায় তারা। ভুল ভাবে সুখ খুঁজে বেড়ায়। নকল ভালোবাসা থেকে কখনও শিক্ষা নেয় না। যা আছে তা দূরে ফেলে যা নেই তার পিছে ছোটে।

আর ভালোবাসা দিবস? হি হি হি। এর জন্য কোন দিবস দরকার নাকি? আমিতো মাকে সারাক্ষনই ভালোবাসছি। আকাশটাও তো শুধু একদিনের জন্য ঝলমল করে না। কম্বল জড়িয়ে শুচ্ছি প্রতি রাতেই।

নাহ, ভালোবাসার কোন দিবস নেই। যাদের ভালোবাসি, তাদের তিনশ পঁয়ষট্টি দিনই ভালোবাসি।

 

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
সবুজ সাথী বলেছেন: গুডিশ, চমৎকার।

"নাহ, ভালোবাসার কোন দিবস নেই। যাদের ভালোবাসি, তাদের তিনশ পঁয়ষট্টি দিনই ভালোবাসি।"
- একমত
২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯
আন্ধার রাত বলেছেন:

ভালবাসার কোন দিন থাকেনা। স্বার্থযুক্ত কোন ভালবাসা ই স্হায়ী নয়।
৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪
বাঙাল যুবক বলেছেন: ভালবাসা কোন দিবসে বাধা নয়।
ভালবাসা কোন প্রাপ্তিতে বড় নয়।
ভালবাসা কোন অপ্রাপ্তিতে ছোটও নয়।
ভালবাসা কোন প্রকাশের মুখাপেক্ষী নয়।
ভালবাসা শুধু অনুভব এবং শুধুই অনুভবের ব্যাপার।
৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০১
সামী মিয়াদাদ বলেছেন: ৩৬৫ দিনই তো ভালবাসা.......

আমি ভালবাসি আশ্চর্য মেঘদল....চলিষ্ঞু মেঘ
৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৩
খালিদ মাহমুদ বলেছেন: ভালোবাসার নিদিষট সময় লাগেনা
৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪২
এই আমি মীরা বলেছেন: সবাইকে ধন্যবাদ।
৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪২
মাহমুদ রহমান বলেছেন: ভালোবাসার দিবস নাই............ ঠিক।

প্রতিটা দিবসেই ভালবাসা আছে।
৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২
তারার হাসি বলেছেন:
যাকে ভালবাসি সবসময়ই ভালবাসি, এর জন্য আলাদা করে কিছুর দরকার হয় না কিন্তু আমার আলাদা করে ভালবাসা দিবস এর concept টা ভালই লাগে।
৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২
কতবতবকতকত বলেছেন: জোস লিখেছো আপু, as usal. প্রিয় পোস্টে এ্যাড করলাম আর + দিলাম। তুমি কোন উপশহরে (suburban) থাক মীরা? i'm living in kograh suburb. On the Illawara cityRail line.
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: তাহলে তো আপনাকে একেবারেই বলা যাবে না!

১০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৩
মামু বলেছেন: ভালবাসতে বাসতে ফতুর করে দিব................
ভালবাসতে বাসতে ফতুর করে দিব................
ভালবাসতে বাসতে ফতুর করে দিব................
ভালবাসতে বাসতে ফতুর করে দিব................
১১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৯
সত্যদা বলেছেন: এ তো ভালবাসা নয়.. কর্পোরেট দুনিয়ার কর্পোরেট ভ্যালু এডেড ডে....

সাইপ্রাসে যেমন দেখেছি.. সরাসরি বলা-- ইফ ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ হানি...

এখানে ভালবাসা কোথায়???

১২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬
সন্ধ্যাবাতি বলেছেন: "যা আছে তা দূরে ফেলে যা নেই তার পিছে ছোটে।"

:)
আমার শোকেজে ঢুকলো!
১৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮
আলেকজান্ডার ডেনড্রাইট বলেছেন: খুকী তুমি স্ক্র্যাবল খেলিতে পার? আমাকে শেখাও তো একটু!!:)
১৪. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৭
সারওয়ারচৌধুরী বলেছেন:

+

যাদের ভালোবাসি, তাদের তিনশ পঁয়ষট্টি দিনই ভালোবাসি।
১৫. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০২
জিহাদ বলেছেন:
ভালবেসে ফেলার মত লেখা।
১৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৬
মুহিব বলেছেন: "নাহ, ভালোবাসার কোন দিবস নেই। যাদের ভালোবাসি, তাদের তিনশ পঁয়ষট্টি দিনই ভালোবাসি।"
- একমত নয়।

প্রতিদিনই স্বাধীন তবুও স্বাধীনতা দিবস আছে
১৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
ফারজানা মাহবুবা বলেছেন: উম।
আমি ঠিক দিবসটার বিরুদ্ধে না, তবে দিবসটার মিসইউজের বিপক্ষে। মুহিব একটা দারুন কথা বলেছেন। প্রতিদিনই স্বাধীন তবুও স্বাধীনতা দিবস আছে। এই বিশেষ দিনটাতে যদি গঠনমূলক কর্মসূচী নেয়া হত তাহলে কিন্তু আমাদের ভালবাসা আমাদের শক্তিতে পরিনত হত। এখন তো ছেলেমেয়েদের কর্মসূচীই হল, ফুলের দোকানের ফুল শেষ হয়ে যাওয়ার আগেই বয়/গার্লফ্রেন্ডের জন্যে ফুল কেনা… দিবসের দোহাই দিয়ে ‘প্লীজ, আজকেও হাতটা ধরতে দিবানা?’ অনেকে তার চে’ও অনেক এডভান্স!
হায় ভালবাসা!
তুমি চোখের সামনে বিকিয়ে গেলে।
১৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪
মৎসকন্যা বলেছেন: তাইতো, ভালোবাসার আবার দিবস কি? যখন ইচ্ছা ভালোবাসবো, ´বাসতেই থাকবো, কার কি?
১৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৬
ভক্কডা বলেছেন: মামনি! ভালোবাসা দিবস যতদূর জানি ব্যবসায়ীক লাভের জন্য তারাই আবিস্কার করছে। ক্যাথলিক ধর্মে সান্ত বা শন্ত বা সেইন্টরট ছরাছরি। এবং প্রত্যকটা দিনই এক বা একাধীক সেইন্টের নামে হয়ে থাকে। তেমনি ১৪ ই ফ. সান ( সেইন্ট ) ভালেন্তিনো। কেনো তারে ভালোবাসার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হইল, তা এখনো জানি না। জানার সময় পাইলে, জাইনা তোমারে জানামু।

অবশ্য শুনসি আজকালকার পোলাপান নাকি অনেক কিছুই জানে। এইডা জানো যে, ক্যথলিকদের প্রধান আড্ডাখানা ইটালীতেই সান ভালেনতিনো উৎসব হিসাবে খুবেকটা জনপ্রিয়তা পায় নাই। অবশ্য বাংগালীগো বৈদেশী সংস্কৃতির দিগে বাড়াবাড়ি রকম টান, জাইনাই হৌক আর না জাইনাই হৌক।

ব্লগিং বাদ্দিয়া লেহাপড়া কর!
২০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১১
ভক্কডা বলেছেন: ব্লগিং বাদ্দিয়া লেহাপড়া কর!

----- কথাটা দুষ্টামি করে লিখা, কিছু মনে করবে না দয়া করে।
২১. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
বিহংগ বলেছেন: ভালো লিখেছেন
এ বছর কিন্তু ৩৬৬ দিন ভালোবাসতে হবে।
২২. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৫৯
কতবতবকতকত বলেছেন: কেন? বল্লে কি তোমাদের বাসায় গিয়ে হাজির হব নাকি? ভয় পেও না। আমার থাকার জা'গা আছে! হাহাহা।
২৩. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯
সবুজমিয়া বলেছেন: ভাল্লাগছে...........পেলাচ দিলাম.........

আমি ছ্মহয়ারকে...... ........ভালাবাছিনা.....ছমহয়ার পচা...............
২৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮
এই আমি মীরা বলেছেন: মুহিব ও ফারজানা মাহবুবা: ভালোবাসার ব্যাপারটা প্রথম মানুষের জন্ম থেকেই চলে এসেছে, এর কখনও কোন শুরু ছিলো না। কিন্তু, একটা দেশের মানুষেরা সবসময় স্বাধীন থাকে না। ওরা সেটা অর্জন করে কষ্ট দিয়ে, নির্দিষ্ট একটা দিনে।

ভক্কডা: তথ্যের জন্য ধন্যবাদ। (বি.দ্র: দুষ্টামি বুঝি :P)

লেখা পড়ার ও মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
২৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
এম.এ.হামিদ বলেছেন: এধরনের নাসারা দিবস পালনের মাধ্যমে, আমাদের নতুন তরুন তরুনীরা বিভ্রান্ত হ্চ্চে
২৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৫
ফারজানা মাহবুবা বলেছেন: হুম, গুড লজিক……

তারপরো এই দিবস নিষিদ্ধ করা নিয়ে যারা মাতামাতি করে আমি তাদের সাথে নেই। আমরা যখন ছোট ছোট বিষয় নিষিদ্ধ করা বা এর বিপক্ষে বলা নিয়ে মেতে থাকবো, নিজেদের গন্ডীটাকে নিজেরাই ছোট করে আনবো, তাতে একসময় নিজেরাই দম বন্ধ হয়ে মরে যাব……

আরে আমার কথায় কান দিওনা।
তুমি দারুন লিখেছো। :)
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আমিতো কাউকে নিষেধ করছি না! শুধু নিজের দিকটা বললাম।

কান দিলাম না। :)

২৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫২
মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুন ভালোবেসে ফেলে লেখাটা প্রিয়তে রেখে দিলাম

স্ক্র্যাবলের ছবি ১৫ বছর পেছনে আমায় ফিরিয়ে নিয়ে গেলো
২৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪
খুশবু বলেছেন: ভুল ভাবে সুখ খুঁজে বেড়ায়।হয়তবা



lov u । ভালোবাসা ৩৬৫ দিনের
২৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
এম.এ.হামিদ বলেছেন: নাসার দিবস পালনে আপনি বিধর্মি হয়ে যাবেন
৩০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০০
বিবেক সত্যি বলেছেন: আপুনি ও ভাইয়্যুন...

সম্বোধন দুটো খুব মধুর লাগছে :)

ইশ..
৩১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১১
আবূসামীহা বলেছেন: তারা আরো অনেক দিবস আবিষ্কার করিয়াছে। ব্যবসা ভাল হলে মন্দ কি?

লিখাটা ভাল লেগেছে। বেশ সুন্দর হয়েছে।
৩২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৪
ফারহান দাউদ বলেছেন: "এই জন্যই প্রতি বছর ভিন্ন দোকান থেকে ভিন্ন ধরনের গোলাপ পায় তারা। ভুল ভাবে সুখ খুঁজে বেড়ায়। নকল ভালোবাসা থেকে কখনও শিক্ষা নেয় না। যা আছে তা দূরে ফেলে যা নেই তার পিছে ছোটে।"
লাইন কয়টা ভাঙ্গা রেকর্ডের মত কতদিন মাথায় ঘুরবে কে জানে। অনেক বেশি ভালো কথা। মনে হয়ে গেলো,ভালোবাসি মা-বাবা,ভালোবাসি ভাই-বোনদের,ভালোবাসি বন্ধুদের,দূরে থাকলে খুব মিস করি সবাইকে,কাছে থাকলে ঝলমল করে বিরক্ত করে ফেলি সবাইকে,আমার কষ্ট কোথায়? সুযোগই তো নেই। ছোট্ট লেখক দিনে দিনে বড় হয়ে গেছো,অভিনন্দন আজকের লেখাটার জন্য,খুব খুব ভালো লেগেছে।
৩৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৪
এই আমি মীরা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ উৎসাহের জন্য।
৩৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭
মুহিব বলেছেন: আরে আমার কথায় কান দিওনা।
তুমি দারুন লিখেছো।
৩৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৩
আহমাদ মুজতবা বলেছেন: তারপরেও এই দিনটাতে নাহয় স্পেশাল কিছু করলে ভালোবাসার মানুষটির সাথে খারাপ কি??
৩৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৫
খোলাচিঠি বলেছেন: মুহিব বলেছেন: "নাহ, ভালোবাসার কোন দিবস নেই। যাদের ভালোবাসি, তাদের তিনশ পঁয়ষট্টি দিনই ভালোবাসি।"
- একমত নয়।

প্রতিদিনই স্বাধীন তবুও স্বাধীনতা দিবস আছে


@ মুহিব,
কথাটা আপনি খুব ভাল বলেছেন।

সবাই যার যার মাইন্ড সেট করে বসে আছে।
যারা ভ্যালেন্টাইন্স ডে পছন্দ করে তারা হুরাহুরি করে পালন করে। আর যারা পছন্দ করে না তারা পারলে এক্কেবারে ব্যান্ড করে দেয়। এর বাইরে কেও চিন্তা করতে চাইনা। প্রতিদিন বেচে আছি তারপরও মানুষ জন্মদিনে শুভেচ্ছা আশা করে। ভালবাসা যেহেতু একেক জনের কাছে একেক রকম ভ্যালেন্টাইনের প্রিন্সিপ্যলও যার যার কাছে আলাদা। কেও কার ভাল্বাসায় হস্থক্ষেপ না করলেই হয়। আর সবচেয়ে গুরুত্তপুর্ণ কথা যেটি হচ্ছে, যেমনটি ফারজানা মাহবুবা বললেন, দিবসটি নিজ দায়িত্তে পালন করা উচিত। শুধু মাত্র নিজেকে আপডেটড রাখার জন্যে কিংবা হুজুকের মাথায় ভ্যালেন্টাইন করে মাতামাতি করলে নিজেকে কিছুটা হলেও বেকুব প্রকাশ করা ছারা আর কিছুই হবে না। আর একটি ধারনা যে দিনটি কারনে ইয়ং মেইটস প্রভাহিত হচ্ছে। তাদের জন্যেও একি কথা নিজ দায়িত্তে। হুজুকের মাথায় প্রেম করবে তো দুই একটা ছ্যাকা খাওয়ার দরকার থাকবে, ঔষধ হিসেবে।

৩৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৫
অনাহুত আগন্তুক বলেছেন: হুমম.. ষোল বছরের জন্য কম্বলই ভালো! :) মুহাহাহাহা!

কালকে বসন্ত শুরু হবে, সবাই কমলা শাড়ি আর হলুদ পান্জাবি পড়ে বের হবে.. এখন ভাবো! যদি পয়লা বসন্ত নাই থাকতো কি কচুর মজাটা হতো কালকে ?

( লেখাটা সুন্দর.. দুইবার পড়সি.. :P )

@খোলাচিঠি
"হুজুকের মাথায় প্রেম করবে তো দুই একটা ছ্যাকা খাওয়ার দরকার থাকবে, ঔষধ হিসেবে।"

দুই একটা ছ্যাকা খারাপ জিনিস না! ;) বেকুব হওয়া আরো ভালো জিনিস! :) তবে nতম ছ্যাঁকা খাওয়ার পর (n+1) তম ছ্যাঁকা খাওয়ানোর জন্য মেয়ে খোঁজা সম্ভবত ভালো না.. X( তবে, আমি এখন সেটাই করতেসি , আর হেভি মজা পাইতেসি! :) মুহাহাহাহা!
৩৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২
মুহিব বলেছেন: আমি এই দিনটি স্পেশাল কিছু করি না। যে করে তার জনয শুভেচ্ছা। এই ভাবে কিছু উৎসব ত হয়্ব।

প্রতিদিনই বাংলা তবুও মাতৃভাষা দিবস। ২১ তারিখেই ত আর পুরো ভাষা আন্দোলন হয় নি। এগুলা একটি উপলক্ষ।

বাবা মৃতযু প্রতিদিনের কষ্ট প্রতিদিনেই দোয়া করি। তবুও ওই দিনটা একটু বেশী করে মনে করি।

এইঈ তো আর কিছু না।
৩৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৬
এই আমি মীরা বলেছেন: মুহিব: ধন্যবাদ।

আ.মু.: মানুষটা 'ভালোবাসার' হতে হবে তো। এখন অনেকেই ভালোবেসে কিছু করেনা, প্রেমে পড়ে করে।

খোলাচিঠি: আমি দিনটাকে ব্যান করার কথা বলছি না ভাই। আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনা, তাই সেটা বললাম। আর ছ্যাকা খেয়েও মানুষের শিক্ষা হয় না, বললাম না, পরের বছর আরেকজনের সাথে প্রেম করে।

অ.আ: প্রথম লাইন: :-* চতুর্থ লাইন: :D
৪০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৪
আবু সালেহ বলেছেন: ভালোবাসা সর্বক্ষনের.......যেমন ভালোবাসি আমার মাকে...
৪১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫
বৃত্ত বলেছেন: চমৎকার!
+
আসলে কি, ভালোবাসা দিবসটা যাদের চালু করা, তাদের তো আর ফ্যামিলি লাইফ নেই। তাই ঘটা করে 'ভালোবাসতে' হয়, 'ভালোবাসা' দিতে হয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে তো এখনও ফ্যামিলি লাইফ টিকে আছে। তাই দরকার নেই ওসব ভ্যালেন্টাইনস ডে!
৪২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৩
উলটা মানুষ বলেছেন: সময় নেই তাই কিছু না পড়েই মন্তব্য দিচ্ছি:
শব্দটা "ট্রিপ্‌ল্‌ লেটার"-এ বসাতে পারলে অনেক স্কোর হত।

পরে পড়ব ইনশাআল্লাহ্‌।
৪৩. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৫
উলটা মানুষ বলেছেন: ভাই ভালোবাসা নিয়ে এতো deep গবেষনা করতে হবে না। ভালোবাসতে হয় তো বেসে যাও। দ্যাট্‌স্‌ মাই ফিলোসফি, এনিওয়ে।
৪৪. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬
এই আমি মীরা বলেছেন: সবাইকে ধন্যবাদ।

উলটা: হিহি। তবে সমস্যা হচ্ছে শব্দটায় ৭টা লেটারের বেশি আছে। আমার পুরানো পোস্ট পড়লে বুঝবা অতি ছোটখাটো ব্যাপার নিয়ে বিরাট গবেষনা করি।
৪৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২১
মানুষ বলেছেন: চমৎকার লাগলো লেখাটা
৪৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২৮
উলটা মানুষ বলেছেন: "আমার পুরানো পোস্ট পড়লে বুঝবা অতি ছোটখাটো ব্যাপার নিয়ে বিরাট গবেষনা করি" - সেটা তোমার সাথে একবার কথা বললেই বোঝা যায়। it has its virtues.
৫০. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৫
~টক্স~ বলেছেন: এই লেখাটা খুউউউব ভাল লেগেছে আমার । প্রিয়তে রেখে দিলাম।
তুমি কি পেনরিথের ওদিকে থাকো ?
৫১. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৫
তারিক রিদওয়ান বলেছেন: এই দিনে আমি সদা আতঙ্কের মধ্যে থাকি, কারণ এদিনেই যে আমার জন্মদিন........

:(

 

মোট সময় লেগেছে ০.৯৮১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"দলা পাকানো কাগজ ও চুমোয় ভরা মগজ নিয়ে ঘুমোও,
মেঘের বেগে রেগে গিয়ে অসম্ভবের সম্ভাবনা ড্রিমাও,
তাও না হলে কাওকে বলে বিষন্নতার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ