ঈদের ছুটি কি বাড়ানো উচিত নয়?
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের ছুটির পর আজ প্রথম অফিসে এলাম। কিসের উপর যেন ঈদের ছুটিটা কেটে গেল। মনে হচ্ছে আর ২টা দিন ছুটি পেলে বেশ হতো। গতকাল অলিখিত ছুটি কাটিয়ে নিয়েছি কিন্তু আজ আর সাহস পেলাম না। ছুটিও নেয়নি। ভেবেছিলাম বুধবার তো সরকার ছুটি দিয়েই দিয়েছে, বৃহস্পতিবার একদিন হয়ত কেউ আসবেনা। তাই সমস্যা হবে না। কিন্তু সেখানেও নাকি শর্ত ছিল পরে জানতে পারলাম। হায়রে বছরে একটি বার ঈদ আসে সেখানেও ছুটি দিতে শর্ত দিতে হয়!
আমার মনে হয় ঈদের ছুটিটা হওয়া উচিত কমপক্ষে ১ সপ্তাহ। কারণ এতো আনন্দের ঈদ বছরে মাত্র একবার আসে। ঈদ সবার কাছেই অনেক প্রতিক্ষীত। অধিকাংশই যায় নিজের বাড়িতে ঈদ করতে। অনেকই অনেক পথ পাড়ি দিয়ে শুধু মাত্র ঈদের আনন্দ শেয়ার করতে যায় নিজের আপন ভুবনে। অথচ ঈদের ছুটি মাত্র ৩ দিন। আসা যাওয়া করতেই তো লাগে ২ দিন। এবারের ছুটিটা হয়তো একটু ভালো ছিল। কিন্তু সব সময় তো আর এমন হবে না। অনেকেই হয়ত ছুটি নিয়ে নেয়। কিন্তু সবাই তো আর ছুটি পায় না। ঈদের পর এমন কোন কাজ হয়না যে ঔ কাজ না হলে বাংলাদেশ রসাতলে যাবে। ব্যবসা বাবিজ্যও এসময় কমে যায়। দুই দিনে বাংলাদেশ কাজ কিংবা উন্নয়নের জোয়ারে ভেসে যাবে না। উন্নত দেশ গুলোতে বড়দিন উপলক্ষ্যে টানা ১ সপ্তাহ বন্ধ থাকে (আমার জানা মতে)। ওদের উন্নয়ন কিন্তু থেমে নেই। তাই ঈদের ছুটি আর দুটা দিন বাড়ানোতে আমি কোন সমস্যা দেখিনা। আপনারা কি মনে করেন?
এখনও সব জায়গায় ঈদের আমেজই কাটেনি। মানুষের বেড়ানোর নাই জুড়ি। অথচ আমি অফিসে বসে আছি

। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকতে বুঝিনি। ওখানে লম্বা ছুটি পাওয়া যায়। কিন্তু এখন চাকরী করতে এসে অনুভব করছি ঈদ এবং ছুটি কি জিনিস।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন