১. দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে---
১ম বন্ধু : আসলে তুই একটা ইঁদুর।
২য় বন্ধু : তোর এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে
দেখে ছুটে পালাত। ইঁদুরকে ওর ভীষণ ভয়।
২. ছেলে : বাবা! বাবা! কয়েকজন লোক সুইমিং পুলের জন্য তোমার কাছে চাঁদা চাইতে এসেছে ।
বাবা : ঠিক আছে , ওদেরকে এক বালতি পানি দিয়ে দাও।
৩. এক সহজ সরল লোক রাস্তার ধারে একটি ইটে মলম লাগাচ্ছে
পথচারী : কি ব্যাপার! ইটে মলম লাগাচ্ছ কেন?
সরল লোক : ডাক্তার সাব বলেছে আমি যেখানে ব্যাথা পাইছি সেইখানে এই মলমটা মাখতে । আমি এই
ইটটাতেই ব্যাথা পাইছিলাম,তাই মলমটা মাখাচ্ছি। .........কিন্তু ব্যাথা তো কমছে না!
৪. ম্যানেজার তার নতুন সেক্রেটারীকে বললো, আমি এখন এক জরুরী মিটিং-এ ব্যস্ত থাকবো । কোন ফোন এলে পরে করতে বলবে ।
সেক্রেটারীঃ জরুরী কথা থাকলে?
ম্যানেজারঃ যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে। বলবে অমন কথা সবাই বলে । যা হোক আমি এখন কথা বলতে চাই না । হ্যাঁ মনে থাকে যেন । বলবে অমন কথা সবাই বলে।
ম্যানেজার যেতেই সেক্রেটারী ফোন রিসিভ করতে লাগলো এবং না করে দিলো কিন্তু ওপাশের মহিলা জরুরী ভীষন জরুরী কথা ইত্যাদি বলে কিন্তু সেক্রেটারীকে গলাতে না পেরে বলেই ফেললো আমি তার স্ত্রী কথা বলছি…
সেক্রেটারী অধৈর্য কন্ঠে বললো, অমন কথা সবাই বলে…
৫. ভাগ্নে : আচ্ছা মামা, বলতো সবচেয়ে সাহসী কে?
মামা : কেন, মানুষ ।
ভাগ্নে : দূর মামা ,তুমি যে কি বল না! আরে মানুষ যদি এত সাহসীই হত তাহলে সামান্য মশার ভয়ে কি মশারির ভেতর লুকাত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



