somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাতদের মজার কাহিনী-১

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# ১
১৯৭৮ সালের ঘটনা। হলিউড তারকা জেন হ্যাকম্যানকে সুপারম্যান ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো। ছবির পরিচালক ডিক ডোনার বললেন, চরিত্রের প্রয়োজনে তাঁকে টেকো হতে হবে এবং সাধের গোঁফখানা কামাতে হবে। টেকো সাজতে হেডক্যাপ পরতে রাজি হলেন হ্যাকম্যান, কিন্তু গোঁফ কামাতে নয়। অনেক অনুনয় করেও ডোনার যখন তাঁকে টলাতে পারলেন না, শেষে তিনি বললেন, ‘তুমি যদি তোমার গোঁফ কামাও, তাহলে আমিও আমার গোঁফ উধাও করব।’ এবার আর গোঁ ধরে থাকতে পারলেন না হ্যাকম্যান। শিগগিরই গোঁফ কামিয়ে ফেললেন। ডোনারও তাঁর কথামতো চট করে নিজের গোঁফ উধাও করলেন। তাঁর গোঁফটি ছিল নকল। ডোনারের এ চালাকিতে হো হো করে হাসা ছাড়া আর কিছু করার ছিল না হ্যাকম্যানের।

# ২
ব্যতিক্রমী কাহিনীর জন্য সাহিত্যের জগতে বিশেষ স্থান করে নিয়েছেন বিশিষ্ট ঔপন্যাসিক জন স্টেইনবেক। একদিন দুর্ঘটনাক্রমে আগুন লেগে তাঁর একটি উপন্যাসের হাজারখানেক কপি পুড়ে যায়। বইটির প্রকাশনা প্রতিষ্ঠানের ট্রাকে ছিল বইগুলো। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি স্বেচ্ছাচারী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষে আগুন লেগে যায়। আর এতেই বইয়ের কপিগুলোর সাড়ে সর্বনাশ হয়। স্টেইনবেকের ওই উপন্যাসের নাম ছিল দ্য ওয়েওয়ার্ড বাস, যার অর্থ করলে দাঁড়ায় ‘স্বেচ্ছাচারী বাস’।

# ৩
২০০২ সালের কথা। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তখন সদ্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। দায়িত্ব পেয়েই তিনি স্থানীয় কাউন্সিলগুলোর ওপর কড়া হুকুম জারি করেন, কোথাও প্রচণ্ড হইচই বা শব্দ হওয়ার মতো কোনো সমাবেশ যেন না হয়। হুকুম তামিল করতে গিয়ে একটি ওপেন-এয়ার কনসার্ট ভণ্ডুল করে দিল দাঙ্গা পুলিশ।
খুব খুশি হলেন সারকোজি। তবে এ খুশি দূর হতে সময় লাগেনি। এক সপ্তাহ পরই ওত প্রদেশের ভেতর কোল দ্য লার্চ পর্বতের দুই হাজার মিটার ওপরে তিন দিনের সংগীত উৎসব শুরু হয়। এতে ২৫ হাজার লোক যোগ দেয়। শক্তিশালী লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হয় উৎসবের সব গান। আর প্রতিটি গানেই ছিল আধুনিক বাদ্যযন্ত্রগুলোর উদার ব্যবহার। কিন্তু সারকোজির কিছুই করার ছিল না। কারণ, উৎসবটি হয় ফ্রান্সের সীমানা ঘেঁষে ইতালির ভেতর।

# ৪
২০০০ সালের মার্চে পপতারকা ম্যাডোনা ঘোষণা করেন, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। তাঁর এ ঘোষণা শুনে মার্কিন অভিনেতা ও টিভি উপস্থাপক ক্রেগ কিলবোর্ন মন্তব্য করেন, ‘ম্যাডোনার সন্তানটি যদি ছেলে হয়, তাহলে কখনো কোনো পুরুষের সঙ্গে এটাই হবে তাঁর সবচেয়ে দীর্ঘস্থায়ী সম্পর্ক।’

# ৫

এক চাইনিজ ভদ্রলোক এক বারে গেলেন। গিয়ে দেখলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ বসে আছেন। তিনি আনন্দে উদ্বেলিত হয়ে তাঁর সাথে কথা বলতে গেলেন- “আমি আপনার একজন ভক্ত। আমি কি আপনার একটি অটোগ্রাফ পেতে পারি?”
ঠাস- চাইনিজকে চমকে দিয়ে স্পিলবার্গ তার গালে একটি চড় বসিয়ে দিয়ে বললেন-”আমি তোমাদের ঘৃণা করি। তোমরাই আমাদের ‘পার্ল হারবারে’ বোমা ফাটিয়েছিলে।”
হতভম্ব চাইনিজ কোনমতে বললেন, “সেটা তো চীন নয়, বোমা ফাটিয়েছিল জাপান!”

- “আমার কাছে চাইনিজ, জাপানী, তাইওয়ানি সব এক।”

সাথে সাথে চাইনিজের এক চড়ে স্পিলবার্গের গোটা শরীর নড়ে উঠলো।

বিষ্মিত স্পিলবার্গকে চাইনিজ বললেন, ব্যাটা তুই টাইটানিক জাহাজকে ডুবিয়েছিলি আর তাতে প্রচুর লোকের প্রাণহানি হয়েছিল।

স্পিলবার্গ জবাব দিলেন -”ওটাতো আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবেছিল!”
- “ওই একই কথা। আইসবার্গ, জোহানেসবার্গ, স্পিলবার্গ সব একই কথা।”

পরবর্তী পর্ব : বিখ্যাতদের মজার কাহিনী-২
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:২৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×