somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জরুরি রক্তের সন্ধান

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সঠিক সময় রক্তের সরবরাহ বাঁচিয়ে দিতে পারে একজনের মূল্যবান জীবন। কিন্তু প্রয়োজনে রক্ত পাবেন কোথায়? সরকারি হাসপাতাল, ব্লাড ব্যাংক বা স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠান আছে, যাদের সঙ্গে যোগাযোগ করে আপনি প্রয়োজনীয় গ্রুপের রক্ত পেতে পারেন।

রেড ক্রিসেন্টঃ
এখানে রক্ত সংগ্রহ করতে স্বল্পমূল্যের সার্ভিস চার্জ দিতে হয়। এখানকার নিয়মিত রক্তদাতা হলে তিনি যত বার রক্ত দিয়েছেন, তাঁর প্রয়োজনে তিনি ততবার কোনো রকম অর্থ ছাড়াই রক্ত সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া রক্তদাতার আত্মীয়স্বজনদের জন্যও বিশেষ মূল্যহ্রাস পাওয়া যায়। ঠিকানাঃ ৭/৫ আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা, ফোনঃ ৮১২১৪৯৭।

সন্ধানীঃ সন্ধানী পরিচালিত হয় বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে। এই প্রতিষ্ঠানে রক্ত সংগ্রহের জন্য প্রথমেই কর্তৃপক্ষকে চিকিৎসকের অনুমতিপত্র দেখাতে হবে। আর সেখানে উল্লেখ থাকতে হবে কোন গ্রুপ ও কত ব্যাগ রক্ত প্রয়োজন। এখানে তিন ভাবে রক্ত দেওয়া হয়। এক· রক্তদাতার পরিচয়পত্র দেখিয়ে রক্ত সংগ্রহ করা যায়। দুই· বিনিময় পদ্ধতিতে অর্থাৎ যে গ্রুপের রক্ত প্রয়োজন তা নিয়ে অন্য গ্রুপের রক্ত দেওয়া। তিন· অক্ষম বা দুস্থ ব্যক্তিকে বিনা মূল্যে কোনো শর্ত ছাড়াই রক্ত দেওয়া হয়। ঢাকায় সন্ধানীর শাখাগুলো হলোঃ সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ফোনঃ ৭৩১৯১২৩। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফোনঃ ৯৬৬৮৬৯০। মিরপুর ডেন্টাল কলেজ, ফোনঃ ৯০১১৮৮৭।

স্বাধীন : ডিপ্লোমা সার্টিফিকেটধারী বা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন। এই সংগঠন থেকে বিভিন্ন সময় হেলথ ক্যাম্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে দেয়া হয়। এসব ক্যাম্প আয়োজন করার জন্য স্বাধীন হেলথ টীমকে আমন্ত্রন জানাতে হয়। স্বাধীন বর্তমানে চট্টগ্রাম শহরে ও গ্রামাঞ্চলে প্রতিমাসে অন্তত ৫-৭ টি ক্যাম্প পরিচালনা করে থাকে। স্বাধীনের অরেকটি কাজ হল রক্তের ব্যবস্থা করা। এদের নিজস্ব কোন ব্লাড ব্যাংক নেই। তবে রক্ত পেতে একটি ফোন কলই যথেষ্ট, স্বাধীন প্রতিনিধি রোগীর নির্ধারিত স্থানে গিয়ে রক্ত দিয়ে থাকে। কেন্দ্রীয় কার্যালয় : আধুনিক চক সুপার মার্কেট(৩য় তলা), চকবাজার, চট্টগ্রাম। ফোন: ০১৬৭০৩৭৭০২৫ বা ০১৮১৪৪৬৭০৫২। বর্তমানে স্বাধীনের ফেনী এবং ঢাকা কার্যালয়েও এই সুবিধা পাওয়া যাবে।

কোয়ান্টামঃ এখানে রক্তদাতাকে নিজের জন্য বিনা খরচে এবং আত্মীয়স্বজনদের জন্য কিছু শর্তে রক্ত সরবরাহ করা হয়। ঠিকানাঃVoluntary Blood Donation Program and Quantum Lab, 119, Shantinagar, Dhaka–1217 (East of Eastern Plus Market), Phone: +880-2-9351969, +880-2-8322987, +880-1714-010869, E-mail: [email protected]। ফোনঃ ৯৩৫১৯৬৯, ৮৩২২৯৮৭, ওয়েবসাইটঃ Click This Link

বাঁধনঃ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধনের শাখা রয়েছে। এ প্রতিষ্ঠানটি কোনো শর্ত ছাড়াই রক্ত সরবরাহ করে। এটি বিভিন্ন শাখার মাধ্যমে পরিচালিত হয় এবং প্রত্যেক শাখাতে রক্তদাতার নামের তালিকা থাকে। তাই যেকোনো সময় রক্তের প্রয়োজন হলে সহজে এই প্রতিষ্ঠানটি রক্ত সরবরাহ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এর একটি অফিস রয়েছে। প্রয়োজনে সেখানে যোগাযোগ করা যেতে পারে।

এ ছাড়া ইন্টারনেটে bangladeshinfo.com-এ খোঁজ নিলে কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নাম-ঠিকানাও পাওয়া যাবে। আরও দেখুন - Click This Link


গ্রামীন ফোনের এই ফিচার টি ও দেখতে পারেন..............
http://www.grameenphone.com/index.php?id=433

ব্লাড ফাউন্ডেশান আপনাকে বিনা শর্তে রক্তদান করছে।
http://www.bloodfoundationbd.com

ফেসবুকে blood donor group আছে।
লিঙ্ক টি কাজে লাগতে পারে। Click This Link


বিশেষ বিশেষ রক্তের গ্রুপ, যেমন-এ এবং ও নেগেটিভের ক্ষেত্রে যতটা সম্ভব আগে রক্তের প্রয়োজনের কথা জানিয়ে খোঁজ নিন এসব প্রতিষ্ঠানে।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×