ফ্রান্সে একুশে ফেব্রুয়ারী উদযাপন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমর ২১ বাঙ্গালী জাতী গোষ্ঠীর মানুষের কাছে এক বিনম্র শ্রদ্ধার নাম। ফ্রান্স প্রবাসী বাঙ্গালীরা প্রতি বছর এই দিবসটি অত্যন্ত গুরত্বের সহিদ পালন করে থাকে কিন্তু এ বছরের একুশে ফেব্রুয়ারীর তাৎপর্য ছিলো প্রবাসীদর কাছে ভিন্ন মাত্রার।কারণ এবারই প্রথম বারের মত উবারভিলা মেরী কর্তৃক স্থায়ীভাবে বরাদ্ধকৃত স্থান Amé Céaire পার্কে কাঠের তৈরী অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহিদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।সকাল ৮.৪৫ মিনিটে শহিদ বেদীতে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শহিদুল ইসলাম এবং উবারভিলা মেরীর মেয়র জ্যক স্যালভাতরের পুষ্পমাল্য অর্পন ও ৫২ ভাষা আন্দোলনের তাৎপর্য়ের ওপর সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভাষা দিবসের কার্যক্রম।

শীতের তিব্রতা উপেক্ষা করে প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন, প্রবাসে বেড়ে ওঠা বাঙ্গালী নতুন প্রজন্ম এবং ফরাসীসহ বিভিন্ন দেশের নাগরিকবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।উদিচি শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ শহীদ মিনারে পাশেই ভাষা শহিদদের স্মরনে পরিবেশন করেন একুশের গান।
একুশের অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোর যৌথ উদ্যেগে সকাল ১১টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর ইউনেস্কোর মিলনায়তন কক্ষে আলোচনা সভা ।

বিকেল ৩টা থেকে একুশ উদযাপন পরিষদের আয়োজনে আইফেল টাওয়ারের সামনে আরও একটি অস্থায়ী শহীদ মিনার নির্মান করে ভাষা শহিদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন