somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

১৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাজমা বেগম তার প্রতিবন্ধী সন্তানকে মূলতঃ সাদা ভাতই খাওয়াচ্ছেন।
ছবি তোলার সময় ও তারিখঃ ১৩ মার্চ ২০২২, ১১ঃ৪১ পূর্বাহ্ন।

অপত্য স্নেহঃ নাড়ি ছেঁড়া ধন, সে যে মানিক রতন, হোক না যদিও সে ধন যেমন তেমন!

আজ মধ্যাহ্নে গুলশানে একটা কাজ সেরে বাড়ী ফিরছিলাম। একটা ছোটখাটো যানযটে আটকা পড়ায় গাড়ী খুব ধীর লয়ে এগোচ্ছিল। হঠাৎ পথপাশে নজর পড়লো। দেখি, ফুটপাথের একটা পাশে জড়সড় হয়ে বসে এক নারী হুইলচেয়ারে বসা, মাথা একদিকে কাৎ হয়ে থাকা এক বালককে পরম মমতায় একটা প্লাস্টিকের পাত্র থেকে ভাত খাওয়াচ্ছেন। তার পাশ দিয়ে সারি সারি গাড়ী, রিক্সা, ভ্যান এবং অন্যান্য যানবাহন ধুলো উড়িয়ে চলে যাচ্ছে, সেদিকে তার কোন ভ্রূক্ষেপ নেই। আমার গাড়ী তাকে অতিক্রম করে গেল, কিন্তু দৃশ্যটা মনে গেঁথে র’লো। মনটা খুঁত খুঁত করতে থাকায় কিছুদূর গিয়ে গাড়ী ছেড়ে দিয়ে আমি নেমে পড়লাম, সেই নারী আর তার সন্তানের কাছে ফিরে এলাম। দেখলাম, তিনি তার সন্তানকে মূলতঃ সাদা ভাতই খাওয়াচ্ছেন। পাত্রের একটু কোণার অংশে সামান্য একটু ঝোল মাখা, সাথে মুরগি’র মাংসের অতি ক্ষুদ্র একটি টুকরো (সেফটিপিন)। ছেলেটা সেই শুকনো ভাতটুকুই কত তৃপ্তির সাথে খাচ্ছে! তিনি জানালেন, ঐ এলাকার কোন একজন সহৃদয় ব্যক্তি তাকে ডেকে ওটুকুই দিয়েছেন, এ রকম অনেকেই দেন। কেউ না দিলে তিনি ভিক্ষার টাকা থেকে কিছু কিনে খান। রাতে বাসায় ফিরে ছেলেকে ঘুম পাড়িয়ে সামান্য যা কিছু জোগাড় করতে পারেন, তাই রান্না করেন। সারাদিনে একবেলাই রান্না করেন, ভাত বেঁচে গেলে জলে ভিজিয়ে রাখেন, পরদিন সকালে লবণমাখা পান্তা ভাত খেয়ে সন্তানকে নিয়ে বের হন। যেদিন কিছু জোগাড় করতে পারেন না, সে রাতে উপবাস থাকেন।

ভাবছিলাম, আমরা অবলীলায় কত খাবার অপচয় করি, নষ্ট করে ফেলে দেই। এই দৃশ্যটা দেখে সে কথাটাই বার বার মনে হচ্ছিল। আলাপচারিতায় জানলাম, মহিলার নাম নাজমা বেগম, বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়। তার দুই ছেলের মধ্যে এ ছেলেটা বড়, তার বয়স ১২ বছর। অপরটা ওর চেয়ে কয়েক বছরের ছোট, থাকে নানীর বাড়িতে। প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ার ‘অপরাধে’ তার স্বামী তাকে পরিত্যাগ করে চলে গেছে। কোথায় গেছে, কোথায় থাকে তা তিনি জানেন না। পরিপার্শ্বের লোকজনের অপবাদ ও গঞ্জনা সহ্য করতে না পেরে তিনি স্থানীয় এক ব্যক্তির সহায়তায় নেত্রকোণা থেকে ঢাকায় চলে এসেছেন। থাকেন শ্যাওড়াবাজার এলাকার নিকটস্থ এক ব্যক্তির আশ্রয়ে। ভিক্ষা করে তার ছেলের এবং নিজের অন্ন সংস্থান করতে হয়, এবং সেই আশ্রয়দাতা ব্যক্তিকেও মাসিক কিছু ভাড়া মেটাতে হয়। আল্লাহ রাব্বুল আ’লামীন ছাড়া তার প্রতিবন্ধী ছেলেটির জন্য তিনিই যেমন একমাত্র সহায়, তারও দুঃসময়ে একমাত্র সহায় হিসেবে এগিয়ে এসেছেন তার মা জননী, দ্বিতীয় ছেলেটিকে লালনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে। দুটোই হয়েছে নাড়ি ছেঁড়া ধনের মায়ায়। মহিলার বয়স এখন তার নিজের হিসেব মতে ৩৫ বছরের মত। তিনি এখনো শক্ত সমর্থ, কায়িক পরিশ্রম করে উপার্জনে সক্ষম। কিন্তু তার বিলাপ, তিনি ছেলেটিকে রেখে কোথাও যেতে পারেন না, কারণ সে মূলতঃ শয্যাশায়ী, কোন রকমে হুইলচেয়ারে কিছুক্ষণ বসে থাকতে পারে। মলমূত্র ত্যাগ সব করে শয্যায়, সেজন্য কেউ তার ধারে কাছে আসে না। মা ছাড়া তার মুখে এক কাৎরা জল তুলে দেয়ার কেউ নেই। কোন কথা বলতে পারে না, তবে ক্ষুধার কথাটা অভিব্যক্তির মাধ্যমে সে বোঝাতে পারে, যদিও কোন সন্তানকেই তার মায়ের কাছে ক্ষুধার কথা প্রকাশের প্রয়োজন হয় না।

আমি অবাক হ’লাম, যখন এই মহিলা তার এই করুণ অবস্থার জন্য সৃষ্টিকর্তার কাছে তার কোন অনুযোগ নেই বলে জানালেন। অন্য কারো বিরুদ্ধেও তার কোন অভিযোগ নেই। তার এ পরিস্থিতিকে তিনি অদৃষ্টের পরিহাস বলে মেনে নিয়েছেন। তবে জীবন চালিয়ে নিতে তিনি আত্মপ্রত্যয়ী। যতক্ষণ তার শ্বাস আছে, ততক্ষণ তিনি তার এ প্রতিবন্ধী বাচ্চাটাকে আঁকড়ে ধরেই নিত্যদিনের জীবন সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানালেন। বিড়িবিড় করে একটা সংক্ষিপ্ত বাক্য উচ্চারণ করলেনঃ “আমার জন্য শুধু দোয়া কইরেন, যেন সুস্থ থাকি”। সংগ্রামী এই মহিলার সাথে দেখাটা হয়েছিল ক্ষণিকের তরে, কিন্তু তার কথাটা মনে রয়ে যাবে অনেক দিন। আল্লাহ রাব্বুল আ’লামীন তার সহায় হউন, তাকে সবর দান করুন। তাকে ও তার স্নেহময়ী মাকে এবং তার দু’সন্তানকে সুরক্ষা করুন!

ভরদুপুরে বাকিটা পথ আমি হেঁটেই ফিরে এলাম।

ঢাকা
১৩ মার্চ ২০২২
শব্দ সংখ্যাঃ ৫৮১



তার গভীর মনোনিবেশ এই সন্তানের প্রতি। পৃথিবীর আর কোথায় কী ঘটছে, কে দেখছে না দেখছে, সেসব জানার তার কোন প্রয়োজন নেই।
ছবি তোলার সময় ও তারিখঃ ১৩ মার্চ ২০২২, ১১ঃ৪০ পূর্বাহ্ন।


মায়ের অপত্য স্নেহ।
ছবি তোলার সময় ও তারিখঃ ১৩ মার্চ ২০২২, ১১ঃ৪০ পূর্বাহ্ন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×