somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

আমার পরিসংখ্যান

খায়রুল আহসান
quote icon
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতাঃ অচিন পাখি

লিখেছেন খায়রুল আহসান, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

ও অচিন পাখিরে!
কোন ডালেতে বসে তুমি এমন সুরে ডাকো,
সব ডালেতে দৃষ্টি বুলাই, চোক্ষে পড়ো নাতো।
কোন বা দিকে মুখ ফিরায়ে এমন কূজন করো,
যার কানে যায় সেই হয়ে যায় বাউল মস্ত বড়!

ও রঙিন পাখিরে!
রঙ না দেখেই রঙিন ডাকি, কিই বা তোমার রঙ,
রঙ তো থাকে মনের মাঝে, দেহের মাঝে ঢঙ।
দেহ তোমার দেখলামনা,... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     ২ like!

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু করে হ্রাস পেতে আরম্ভ করে। আশ্বিনের শুরু থেকে এই হ্রাসের গতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। আর আশ্বিনের দ্বিতীয়ার্ধ থেকে তো দিনের... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৮৪২ বার পঠিত     ৬ like!

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয় দিনের মাথায় ই-মেইলে নিশ্চয়তা পাই যে আমি একজন “নিরাপদ ব্লগার” এবং আমার লেখা প্রথম পাতায় প্রকাশ পাবে।

সেই... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৩৪৪ বার পঠিত     ১০ like!

‘Ripe Age’ এবং নিঃসঙ্গতাবোধ

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৪

(চিন্তাসূত্রঃ হঠাৎ পাওয়া একটি চমৎকার ভিডিও ক্লিপ এবং অতঃপরের ভাবনা। ভিডিও লিঙ্কঃ Click This Link

জানিনা, এটা কোন ‘AI content’ কিনা, তবে ৯৯ বছরের পার্থক্যে থাকা এই বৃদ্ধা এবং শিশুটির কথোপকথন হৃদয়ে নাড়া দিয়ে গেল। বৃদ্ধার বয়স ১০৪ এবং শিশুটির মাত্র ৫। দু’জনের মাঝে খুবই candid আলাপচারিতা, এর মধ্য দিয়েই... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৫৮ বার পঠিত     ৭ like!

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর থেকে ঘরের ওয়াই ফাই সংযোগ বিচ্ছিন্ন ছিল। অন্যান্য সময় একবার বিচ্ছিন্ন হলে দুই এক ঘণ্টার মধ্যেই আপনা আপনি ঠিক... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     ৪ like!

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর কখনো দেখিনি। শুধু ছোটবেলায় বড় ভাই বোনেরা যখন সাধারণ জ্ঞান সম্বন্ধে পড়তে গিয়ে কোন এলাকা কিসের জন্য... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ৩২২ বার পঠিত     ৭ like!

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু করিয়ে নেয়া যেত। আর পাসপোর্টের মেয়াদ দশ বছরের জন্য কার্যকর থাকলে কিছু কিছু দেশ ভিসাও দিত দশ বছরের জন্য, অথবা... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪৩২ বার পঠিত     ৯ like!

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল নিয়ে দৌড়াদৌড়ি করে সকলের নিকট দৃশ্যমান হন নাই। তবে এ কথাও সত্য যে বিপক্ষ দলের একাধিক খেলোয়াড় তাকে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৪০১ বার পঠিত     ৪ like!

সময় বহিয়া যায়…..

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৫

খৃষ্টপূর্ব পাঁচ শতকের গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, "No man ever steps in the same river twice"। অর্থাৎ নদীর জল বহমান, সেটা দৃশ্যমান হলেও বা না হলেও। একটা মানুষ নদীর জলে পা ডুবিয়ে উঠে সাথে সাথে পুনরায় পা ডুবাতে চাইলে কখনোই আর আগের জলে পা ডোবাতে পারবে না। ততক্ষণে সে জল... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৩৩৪ বার পঠিত     ৬ like!

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে - (সাতশত পঞ্চাশতম পোস্ট)

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।
মনে আছে সেই বিশ্বাস
খুঁজলে তোমায় পাওয়ার আশ্বাস।
সেই আশ্বাসই আমার পুঁজি
যার ভরসায় তোমায় খুঁজি।

এভাবেই,
দেখা... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     ৭ like!

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে) বিজলি চমকানোর আলো আর বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল। রাতে শোবার আগে দেখে নিয়েছিলাম, কাঁচের জানালাটা ইঞ্চি চারেক খোলা রেখে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     ৮ like!

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক সময় এটি একটি মোটামুটি স্রোতস্বী নদী ছিল। বাংলাদেশের আর সব অন্যান্য নদীর মত কালের পরিক্রমায় এটাও আজ হারিয়ে যাবার পথে।... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     ৪ like!

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু সাদৃশ্য ও বৈপরীত্য

আমাদের দৈনন্দিন জীবনে দেখা ঘটনাবলী প্রকাশ করার সময় আমাদের কথায় এবং লেখায় আমরা প্রায়ই দু’টি... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     ৫ like!

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....

কে আগে পড়বে? উপরেরটা নিশ্চয়?
না, ঠিক নেই। নিচেরটা নাকি মাঝেরটা,
তারও কোন ক্রমিক বাঁধা নেই।
মাতাল বাতাস যখন হঠাৎ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০২ বার পঠিত     ৫ like!

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা ও মননের অপূর্ব সমন্বয়ে তুমি,
কতই না অসাধারণ ছিলে!
শ্বেতপরী হয়ে ছুটেছো এদিক ওদিক,
পীড়িতের সেবায় নিমগ্ন থেকেছো রাতদিন।

হঠাৎ,
মস্তিষ্কে তোমার নাড়া... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৩২ বার পঠিত     ৫ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৪২৫৯৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ