somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নিল (সাত শততম পোস্ট)

১২ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালকটি একা একাই খেলতো। একদিন একটা সাইকেলের চাকার রিমের পেছনে এক টুকরো লাঠি দিয়ে ঠেলে ঠেলে মনের আনন্দে ডিস্ট্রিক্ট বোর্ডের কাঁচা রাস্তা ধরে সে দৌড়ে বেড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে মফস্বলের রেল স্টেশনে পৌঁছে দেখে, একটা লম্বা ট্রেন প্রথম লাইনটাতে দাঁড়িয়ে আছে। তার অগ্রভাগে একটা কালো ইঞ্জিন মাঝে মাঝে ভোঁস ভোঁস করে তার চাকার কাছ দিয়ে সাদা ধোঁয়া (বাষ্প) আর মাথার উপর দিয়ে গাঢ় ধূসর রঙের ধোঁয়া ছড়াচ্ছে। ভোঁস ভোঁস শব্দটা শুনে ইঞ্জিনটাকে তার কাছে খুব রাগী মনে হলো। ছেলেটা এক দৃষ্টিতে ট্রেনের বগিগুলোর দিকে তাকিয়ে ছিল, আর জানালা দিয়ে যতদূর দেখা যায়, মানুষগুলোকে দেখছিল। মুহূর্তেই কুউউ... শব্দ করে ইঞ্জিনটা এবারে গাঢ় কালো রঙের ধোঁয়ার একটা কুণ্ডলী আকাশে ছড়িয়ে দিয়ে চলা শুরু করলো। ছেলেটা সাত পাঁচ না ভেবেই হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে হ্যান্ডেল ধরে ট্রেনে উঠে পড়লো। তার সাথে আর কিছু ছিল না, শুধু সেই সাইকেলের চাকার রিম আর এক টুকরো লাঠি ছাড়া।

সেই থেকে ট্রেনটা চলছে তো চলছেই! সেটার গন্তব্য ঠিক কোথায়, ছেলেটা তা জানে না। কোথাও স্বল্প, কোথাও দীর্ঘ বিরতি নিয়ে ট্রেনটা ক্রমাগত ছুটে চলেছে। বিরতির সময় কোথাও কোথাও যাত্রীরা নেমে যাচ্ছে, আবার কোথাও নতুন যাত্রী উঠছে। তাদের সবার হাতে ধরা গাট্টি বোঁচকা, তাদের সবার চেহারায় উৎকণ্ঠা। ছেলেটার কাছে কিছু নেই, শুধু ঐ দুটো জিনিস ছাড়া। তার চেহারা নির্বিকার, নির্ভার। ছেলেটা আশ্চর্য হয়ে খেয়াল করলো, এ ট্রেনে দৃশ্যতঃ কোন টিকেট চেকার নেই, যে কেউ যেখানে খুশি উঠতে পারে, নামতেও পারে। তবে এ ট্রেনে কোন কুলি ওঠে না, যার যার বোঝা তাকেই নামাতে হয়। এসব দৃশ্য দেখতে দেখতে ছেলেটা একসময় ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যেও সে স্বপ্ন দেখছিল, সে চলছে তো চলছেই। চলতে চলতে এক সময় ট্রেনটা প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছে। এবারে সে তার খেলার জিনিস দুটো নিয়ে নামতে চাইলো।

ছেলেটা যখন নামতে চাইলো, তখন সে দেখলো যে সে চলৎশক্তিহীন। ইতোমধ্যে ট্রেনে একজন টিকেট চেকার এসে গেছেন। তার কাছে কোন টিকেট নেই, এ কথা ভেবে সে ভয় পেয়ে গেল। সে অনুনয় বিনয় করে বলতে চেয়েছিল কিভাবে সে ট্রেনে উঠেছিল। কিন্তু তার মুখ দিয়ে কোন স্বরই উচ্চারিত হচ্ছিল না। তবে টিকেট চেকার সাহেব যেন কিভাবে তার মনের কথাটা বুঝতে পেরে নিজ থেকেই জানালেন, এ ট্রেনে কেউ টিকেট কেটে ওঠে না। তবে নামার সময়ে ওনারা একটা খতিয়ান নেন, এতক্ষণ ট্রেনে বসে কে কী করলো, সেটা জানতে। ঘুম ভাঙার পর ছেলেটা দেখলো, সে আর ছেলে নেই, বুড়ো হয়ে গেছে। তার সম্পত্তি বলতে কিছু নেই। ছিল শুধু সেই সাইকেলের চাকার রিম আর এক টুকরো লাঠিটা, সেগুলোও কে যেন নামিয়ে নিয়ে গেছে।

এক সময় কিছু লোক এসে ধরাধরি করে তাকে ট্রেন থেকে নীচে নামালো। নির্জন প্লাটফর্মের পাশেই একটি খোলা মাঠে তাকে শুইয়ে দিল। সে মাঠে ছিল কয়েকটা বড় শিমুল পলাশের গাছ, আর কিছু ঝোপঝাড়। রাতে সেখানে জোনাক জ্বলতো, দিনে শিমুল পলাশের মাথায় আগুন জ্বলতো। ওরা যাবার আগে তাকে সালাম জানিয়ে বলে গেল, "আবার দেখা হবে"। কিন্তু কবে, কোথায়, কখন দেখা হবে- সেটা ওরা বললো না, কারণ সেটা ওরাও জানে না। বুড়োটা গতি ভালোবাসতো। তার জীবনে যা কিছু গতি সে পেয়েছে, তার সবটাই যুগিয়েছিল সেই সাইকেলের চাকার রিমটা। সেটাকে হারিয়ে অন্তর্মুখী বালকটির ন্যায় তার বুকে চাপা কান্না ডুকরে কেঁদে উঠতে চাইলো। কিন্তু তার চোখ দুটো তখন অশ্রুহীন হয়ে গেছে। তার বুক শূন্য ও অসাড়। তবে তার মন তখনও স্বপ্ন খোঁজে। তাই স্বপ্নপ্রিয় বুড়োটা আবার আপন মনে অন্তর্লীন হলো। আবার চোখ বুঁজলো, স্বপ্নলোকে ঘুরে ঘরে স্বপ্ন দেখার লোভে।


ঢাকা
১২ এপ্রিল ২০২৪
শব্দ সংখ্যাঃ ৫২৫


সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ১০:৪৮
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×