somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" দেখেছি তার কালো হরিণ চোখ ৯"

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফতাব বুঝতে পেরেছিল দ্বিতীয় দিনই যে সে তার আরাধ্য মেয়েটিকে পেয়ে গেছে। তনুর মনের অনেকখানি জুড়ে যে আফতাব বাসা বেধেঁ ফেলেছে তা সে তনুর প্রতিটা কথায় টের পেয়েছে। অবশেষে উপরওয়ালা তার মিনতি শুনেছে। তনুর সাথে ভালবাসার প্রহরগুলো কেটে যেতে থাকল অসম্ভব সুন্দর ভাবে। তনুর কলেজে ক্লাস শুরু হয়ে গেলো। এই ফাঁকে তনুর সাথে প্রায়ই দেখাও হতে থাকল। ছুটি পেলেই বাসায় চলে আসত আফতাব। সকালবেলা তনুর কলেজে যাবার আগে ফিজিক্স স্যারের বাসায় পড়া থাকত। তনু আগে থেকে বাসা থেকে বের হত আর স্যারের বাসার আশেপাশের সব গলিতে ও আর আফতাব হাত ধরে ঘুরে বেড়াত। সকালবেলা কলেজ ড্রেস পরে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই অদ্ভুত চোখে তাকাত। কিন্তু তনুর কোনো খেয়ালই থাকত না। পাশে যে তার মনের মানুষটি আছে। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এতটুকু তার কাছে সামান্যই।
তনুর এই গোপন অভিসারগুলোর কথা কিন্তু মিতু জানতো না। আফতাবই নিষেধ করেছিল কাউকে ওদের কথা জানাতে। মিতুর কাছে মাঝে মাঝেই মিথ্যে বলতে হত তাই তনুকে। ব্যাপারটা তনুর কাছে ভালো লাগত না। কিন্তু আফতাবের জন্য সে এটাও মেনে নিয়েছিল। তনু আফতাবের সাথে কথা বললেই একবার না একবার মিতুর কথা উঠবেই। আফতাব কেনো জানি মিতুর কথা সহ্যই করতে পারত না। তনু অবাক হত, আবার ভালোও লাগত এই ভেবে যে আফতাব আসলে চায় না তনু ওকে ছাড়া আর কাউকে বেশি ভালোবাসুক। তবে তনু কিন্তু মিতুর সাথে সায়েম ভাইয়ার যা কথা হত তার সব জানত। লাইন ধরে সব না বললে মিতুর যেনো পেটের ভাতই হজম হত না।
সায়েমের আজকাল একটা অদ্ভুত অভ্যাস হয়ে গেছে। মন খারাপ থাকলেই কেনো জানি মিতুর কথা মনে পড়ে। মনে হয় এই মেয়েটার সাথে দু মিনিট কথা বললে হয়তো নিজেকে হালকা লাগবে। পরীক্ষা শেষ হয়ে গেছে। ভার্সিটি কোচিংয়ের জন্য সায়েম ঢাকা চলে গেলো। মিতুর সাথে এখন ওর প্রায়ই দেখা হয়। মিতুকে দেখলেই বুঝে ও যে মেয়েটা ওকে একনজর দেখার জন্য কেমন জানি পাগলের মত হয়ে থাকে। কিন্তু মিতুর প্রতি ওর তেমন কোনো আবেগই জন্মায় না। মনটা ওর এখনও রিমাতেই আটকে আছে। ওর খুব ক্লোজ বন্ধু তারেক জানে মিতু আর রিমার ব্যাপারটা। তারেক বলে, মিতু মেয়েটা আসলে ওকে পাগলের মতই ভালোবাসে। কিন্তু সায়েম মানতে পারে না। সায়েমের ধারণা এটা শুধুই মিতুর একটা পাগলামী , দুদিন পরই ঠিক হয়ে যাবে মিতু। আর ঢাকার মেয়েদের কাছে ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। মিতুর মতো মেয়েরা কখনও ভালোবাসতে পারে না। পারে শুধু ছেলে ঘুরাতে। কেনো জানি মিতুর চালচলন একটুও ভালো লাগে না সায়েমের। তা লাগবেই বা কেনো? সায়েমের মন তো আটকে আছে রিমাতে।
আজ সায়েমের এইচএসসির রেজাল্ট দিবে । বাবার এক বন্ধু বোর্ডে আছেন। তিনি আগেই জানিয়েছেন রেজাল্টটা ভালো হয় নাই সায়েমের। খব খারাপ লাগছে। রেজাল্টের জন্য ও ঢাকা থেকে এসেছে গতকাল। কিছুই ভালো লাগছে না ওর। কি সব জানি ভেবে ও মিতুকে ফোন দিল। ফোন ধরলো মিতুর ছোটো বোন, মিলা। মিলা গলা শুনেই বুঝলো সায়েম ভাই। ও বলল," আপুতো কলেজে । আসলে বলব আপনি ফোন করেছিলেন।" সায়েমের মনটা আরও খারাপ হয়ে গেলো। রিমাকে কি একটা কল দিবে? নাহ, এই মুখ নিয়ে ও কিভাবে রিমাকে ফোন করবে? খুব কান্না পাচ্ছে সায়েমের।

" দেখেছি তার কালো হরিণ চোখ ৮"
" দেখেছি তার কালো হরিণ চোখ ৭"

(** রেগুলার হওয়ার চেষ্টা করছি। বেশি লিখার ইচ্ছা থাকলেও উপায় নেই।**)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১



সূরাঃ ৫৫ রাহমান, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। আর রাহমান (পরম মেহেরবান)।
২। তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন।
৩। তিনি মানুষ সৃষ্টি করেছেন।
৪। তিনিই তাকে শিখিয়েছেন বাইয়ান (ভাব প্রকাশ... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×