কাল রাতে একখানা চামুচের প্রেম চুলার পাশেই জেগে ছিল
চুলার গাটাতে হাত বুলাতে বুলাতে জানালার দিকে তাকানো হলুদের কৌটোটার মুখে যে ভাজগুলো বৃষ্টিতে ভিজতে চাই'ছিলো তার সবুজ চোখের দিকে মোবাইল টাওয়ারের বেদনা বিধুর চাহনিও জেগেছিল
যখন চামুচের পিঠের উপোর বৃষ্টির ছাট এসে লাগছিল কাচামরিচের ঝুড়িতে তখন
সবুজ উৎসব গোলমরিচের বক্ষদীর্ণ করে উড়ে যাচ্ছিল গন্ধমের দেশে
সকল প্লেট কাপপিরিচ শূণ্যচোখে চুপচাপ
কাল রাতে একখানা চামুচ কফি মগের ভেতর ঘুমিয়ে পড়েছিল
খুন্তির প্রহারে তার বাহুর দুপাশে অনেকগুলি কলঙ্ক দাগ আজ হাইকোর্টে যাবে
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



