আমার প্রিয় পোস্ট

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

শীতার্ত সেমিনার

১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০

শেয়ারঃ
0 0 0

ভাঁড় পর্ব

তাবুর হাত দুয়েক দূরে বন্য ছাগলের কাশি
এই উদ্বোধন
আজকের চাঁদরাত কুয়াশা শীতের গুনগুন
কম্বলের জোর আঞ্জাম সফল হোক
আমাদের আজকের কৌতূহলী
শখের শিকারি পাতাকুড়ানি ও বাওয়ালিজন
স্বাগতম

কৌতূহলী পর্ব

সব ঠিকঠাক আয়োজন
ঘন বুনটের এই পই পই রাতে
রহস্যখনিতে যাই তলে'
তাবু পড়ে থাকে শুভ্র কুয়াশার নিচে
এই বৃষ্টিতে ভালো আছি আলোর

আস নিজেরাই আজ বসি নিজেদের বিচারশালায়
সবাই সবার সমান এখানে
সবারই আছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ
অখণ্ড যুক্তিতে বল-- আমরা কে কেন বেঁচে আছি
কেমন করেই বা

শিকারি পর্ব

কার্তুজের চে' সত্য জগতে নেই
হরিণ কিংবা ব্যাঘ্র অথবা বনের রাজার শালী
তারো চেয়ে বেশি স্থিত দু'নলা বাহানা

জীবনে বন্দুকই আসল

পাতাকুড়ানি পর্ব

শীতে আগুনই মুখ্য-- চিরাত্মীয় প্রেম
তাপ চাই সম্পর্কের চেয়ে বেশি
গাছেরা যে-কারণে জরুরি আমাদের
কাঠুরে যেজন বনের মর্ম কাঁদায়
তারো চেয়ে সৎভাবে বাঁচি
গাছের ইচ্ছেয় আমাদের বাঁচা-- মরা

বাওয়ালি পর্ব

মধুই আসল তাই
সহস্র হুলের আঘাত পরোয়া করি না হে প্রেমে
বলারিস্ট এর চেয়ে ভালো পৃথিবীতে নেই

কাঠুরে পর্ব

যতদিন কুঠারে আছে পর্যাপ্ত ধার, আমি ডরাই না
ডরাই না বাঘ সর্প কারে
গামছায় লম্বিত শক্ত দাঁড়াই, জোর হাতে কোপ দেই
কড়কড় শুয়ে পড়ে বিশাল জানো'র

সবচে' কুঠার সত্য

পিঁপড়ার ডিমওয়ালা পর্ব

সব সৃষ্টিই জগতে মূল্যবান শুনেছি ইঁদুর বাদে
ক্ষুদ্র এ পিঁপড়েরা আমাকে বাঁচায়
ইস্ট সাধনে কষ্ট জরুরি তাই
সহাস্যে কামড় খাই
চাই পিঁপড়ের প্রজনন ক্ষমতা বাড়ুক
আরো বেশি ডিম দিক
পরিবার পরিকল্পনাদেশ অমান্য করুক

ভাঁড় পর্ব

বা হা হা বেশ-- কথা তো শেষ-- সব চুপচাপ
স্ব-পেশায় নিষ্ঠ সব জন
সুষম চোপার জোর সকলের
সমঅধিকার যাপন করে সবাই এই বনদেশে
ধন্য চাঁদরাত-- বন ধন্য আজ তাবুযোগ পেয়ে

কৌতূহলী পর্ব

বিস্ময়ে হেতাল পাতার মতো চক্ষুব্যায়াম
কে মেটাবে তৃষ্ণা-- তুলে এনে জবাব স্তব্ধতা থেকে
জন্মেছি তৃষ্ণা কাতরতা নিয়ে
প্রাণপণ আকুলতা ধরে বাঁচি

শুধু চিৎকার চেঁচামেচি আমরা সৃজন করি গর্বে
রক্তহোলি খেলা যেন আগুয়ান
সব মিথ্যা আয়োজন তবে এই তাবুর সংসারে

আহা কী সুদীর্ঘ বঞ্চনায় পতিত আমরা আজ
উপবনে-- প্রেমহীন ভালোবাসাহীন

Image from: http://www.kimtours.com.vn

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: মমি উপত্যকা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৭
বিবণ বলেছেন: দাদা অভিনন্দন......
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকে এবং ব্লগজেলমুক্ত সবাইকে।

২. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৯
স্নোবল বলেছেন: মুজিব ভাই, শুভেচ্ছা জানাতে কার্পন্য করা উচিত না, কিন্তু রাজাকারেরা ভাগে না যাতে পায়...যাকে মিন করলাম উনি বুঝতে পারসেন।
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আমি ভাই চিনি না সবাইকে। যেমন স্লোবল নিকটাও আমার কাছে অপরিচিত। ভার্চুয়াল জগতে কে যে কী সেটা ওই নিকের আচরণ দিয়েই বুঝতে হবে। বুঝতেও পারছি ক্রমশ।

তবে বিশ্বস একটা যে রাজাকাররা আমাকে হজম করতে পারবে না, বমি করে দিতে বাধ্য হবে।

৩. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫০
সামী মিয়াদাদ বলেছেন: আহ!!!! আবার কবিতা
আবার উদ্দাম পাগলামী
আবার জীবনকে খুজে ফেরা
এরই তো নাম সামী.......


ভার্চুয়াল মনটা খুব ভাল....তাই লিখে ফেললাম এই ছন্দোবদ্ধ লাইনগুলি........আবার আপনার কবিতা পড়তে পারবো....এতদিন খুব মিস করছিলাম.....লিখতে থাকুন নিরন্তর....
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: অভিনন্দন সামী।
আপনার আনন্দ কোনোভাবেই আমার নিরানন্দের কারণ নয়। আমারও আজ মনখুশি ভাব।

৪. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১১
জামাল ভাস্কর বলেছেন: একলগে অনেক কবিতা পড়নের মজাই আলাদা...তয় কাঠুরে পর্বটা পরিস্থিতির কারনে অনেক বেশি ভালো লাগলো...
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: এটি আসলেই একটিই কবিতা, বিভিন্ন ভাগে বিভক্ত। সবটা মিলিয়ে একটা ফিকশনাল টেস্ট দেয়ার চেষ্টা ছিল, হয়ত কিছুটা নাটকীয়তারও।

তাই? 'সবচে' কুঠার সত্য'?

৫. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭
স্নোবল বলেছেন: আমি নতুন নিক, তবে পুরাতনদের একজন। ৮ ই জানুয়ারীর শহীদ। কাউকে চিনার সবচাইতে ভালো উপায় হল সন্দেহ হলে প্রফাইলে একটু উঁকি মারা আর দুই একটা পোস্টে চোখ বুলানো।
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হ্যাঁ, এই পন্থাটা জানি। দেখলাম আপনাকেও-- ৭ জানুয়ারি খ্যাত।

৬. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
কালিদাস পন্ডিত বলেছেন: অতিশয় উচ্চাঙ্গের কাব্য। ধনাত্ত্বক +
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭

লেখক বলেছেন: তবে মন্তব্যটাকে উচ্চাঙ্গের বলে নেয়া বোধহয় আমার জন্য ঠিক হবে না। কী বলেন আপনি?

৭. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০৯
সারওয়ারচৌধুরী বলেছেন:


'শুধু চিৎকার চেঁচামেচি আমরা সৃজন করি গর্বে
রক্তহোলি খেলা যেন আগুয়ান
সব মিথ্যা আয়োজন তবে এই তাবুর সংসারে

আহা কী সুদীর্ঘ বঞ্চনায় পতিত আমরা আজ
উপবনে-- প্রেমহীন ভালোবাসাহীন'


চমতকার!

বিস্ময়ভরে দেখছি, এ কবিতার ভাষা বুনন অন্যরকম! অন্যরকম উজ্জলতা নিয়ে কবিতারমেহেদীরাঙ্গা! ভুল বললাম কি?
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: পাঠক সব জানেন।

৮. ১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৫
মাছরাঙ্গা বলেছেন: আমি কিছু খুঁজে পাচ্ছি না। অপূর্ব, চমৎকার, খুব ভাল - এতে হবে না। বিস্ময়াভুত, মোহিত.......................
১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আমি স্তম্ভিত।

৯. ১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৭
শেখ জলিল বলেছেন: পর্বগুলো পড়লে একটু চিন্তার আছর করে মনে...
১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: এটা তো খুবই চিন্তার বিষয়...

১০. ১৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
নাদান বলেছেন: কবিতা গুলো খুব সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১

লেখক বলেছেন: শুকরিয়া।

১১. ১৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭
মাছরাঙ্গা বলেছেন: আমি খুব কম কবিতা পড়ে ঈর্ষান্বিত হই। এই লেখাটি পড়ে আমার খুব হিংসে হচ্ছে। কাব্যিক ভাবে সোজা কথা ঘুরিয়ে ফিরিয়ে প্যাঁচিয়ে লিখতে পারছি না। ছারখার করে দেবার মত অবস্থা।
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আমাকেও তো আপনি চুরমার করে দিলেন। কী জানি, এরকম আরেকটা কবিতা লেখবার চেষ্টা করে বসি কি না, সে আশংকায় ভুগছি।

১২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০৬
আপন মাহমুদ বলেছেন: 'জীবনে বন্দুকই আসল'

আহা, কবিতা যদি বন্দুক হতো!
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: কী যে বলেন! ওটা ছিল শিকারি চরিত্রের অভিব্যক্তি।
কবিতা বন্দুক হলে তো রক্তারক্তি হতো খুব, তাই না আপন?

১৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২১
অভিজিৎ বলেছেন: নয়টি পর্বের কবিতায় শীতার্ত সেমিনারে গিয়ে ভাল লাগল
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: শুনেও ভালো লাগল।

১৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৫
মাইবম সাধন বলেছেন:
সবগুলোই ভালো লেগেছে। তবে পড়তে পড়তে.. প্রায় হাপিয়ে উঠেছিলাম [আগের পোস্টগুলোর মতোই বিশাল লম্বা.. শেষ হতে চায় না। পড়ার পরেও আবারো পড়তে হয়েছে বারংবার কারণ মর্মাথ উদ্ধার করতে করতে..]

যাই হোক এইখানে যদি ধন্যবাদ না দিই তবে মুজিব ভাইয়ের প্রতি অন্যায় হইয়া যাইবো..

তাই ধন্যবাদ ।

[এইটারে আবার তেল মালিশ মনে কইরেন না, আমি আরেক ব্লগারের পোস্টে ধন্যবাদ দিছিলাম, ব্লগার হেইটারে উল্টাইয়া কহিল এইরোম তেল মালিশ দিয়েন না..! তারপর থিকা ধন্যবাদ জানাইতেও কেমন কেমন যেন করে.. ]
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ দিলাম এত কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে লেখাটা পড়ার কারণে। এটাকে আপনিও দয়া করে তেল মালিশ মনে করবেন আবার।

 

মোট সময় লেগেছে ০.৮৭৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
m.mehdy@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ