আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে 

ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান

১১ ই মে, ২০০৯ বিকাল ৫:৫১

কবিতাকথা ও ফেসবুক সংক্রান্ত ব্যস্ততা ও মগ্নতা এবং আরো কিছু অব্যাখ্যাত কারণে অনেকদিন পর সামহ্যোয়ারইনে লগইন করবার সময় করে উঠতে পারলাম। মাঝে মাঝেই মিস করেছি, ঘুরেছি, পড়েছি কিন্তু অনেকক্ষণ ধরে সামহ্যোয়ারইনে থাকতে পারি নি। আজ একটা অবকাশ করে ওঠা গেল।

সাধারণত এখানে আমি কবিতাই পোস্ট করেছি এতদিন। এবারও...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

একজনের পাণ্ডুলিপি আরেকজনের নামে চালানো কি বৈধ? ভিসিরা কী শেখাচ্ছেন আমাদের?

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০

৬ ফ্রেব্রুয়ারি ২০০৯ বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের সামনে লেখক-পাঠক-প্রকাশক ব্যানারে একটা মানববন্ধন করলাম আমরা। ‌ব্যানারের বক্তব্য ছিল, ‌'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোকেয়া কবীর ও মুজিব মেহদীর পাণ্ডুলিপি মুক্তিযুদ্ধে নারী চুরির ঘটনার তদন্ত চাই এবং মেহেদী হাসান পলাশ সহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই'। মামলাটা...

পোস্টটি ৩২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

অনন্তকথা

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৭

মুহূর্তের গান মুহূর্তকে মহিমান্বিত করে অনন্তে মিশে গেল
অনন্ত হলো অনন্ত যা অনন্তের দিকে অনন্তকাল ধরে হাঁটে অনন্তর

মুহূর্ত প্রতি মুহূর্তে জন্মায়, আর অনন্ত সর্বদা অনন্তে মিলায়
এই হলো মুহূর্ত ও অনন্তের মধ্যকার প্রেমভাব চিরটানাটানি

আমরা তার চেয়ে থাকি গমনপথের দিকে
মুহূর্তে দাঁড়িয়ে শুনি কোরাস কাহিনি বাজে...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মৃত্যু

১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

জীবনের ভিতরে আজ মৃত্যুর লোমশ একটা হাত ঢুকে গেছে
আনাচেকানাচে তার জন্মেছে পাথরকুচি

মৃত্যুর মরণ নেই...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গুমরসম্মত

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৭

সকল দরজা হাট হয়ে গেলে রহস্যক্ষেপণ ঘটে প্রাসাদের
শূন্য হোক তবু লাগে চাবিহীন পুরানো সিন্দুক, গুমরসম্মত
মানুষ কেননা একজীবন সাবাড় করে দিতে পারে
রহস্যসূত্র সন্ধান করে করে

অকপটতা গুণ ধর্মের
তবু বহুদিন ধর্মের ছিলে না-হয়ে ধার্মিক...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

পুনরাবৃত্তিময়

০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫

একটা পথের শেষে আরেকটা পথ নয়
পুরানো পথের ধুলায়ই বুঝি শরীর রঞ্জিত হলো

তোমার সমূহ ছুঁয়ে থেকে আরেকটা আকাশ বিহার
হলো না বিশেষ
একটা পাতার সবুজে নিবিষ্ট হয়ে
দেখতে দেখতে পুরোটা জীবন প্রায় ক্ষয়ে গেল...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এমভি নন্দিতা

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪২

তুমি এসে ধাক্কা দিলে আমার পন্টুনে
ধ্বনি-প্রকম্পনে সমুদ্র ঈগলগুলো কেঁপে ওঠে
মোহনার জলমাখা গোপন বেদিতে
রৌদ্রগন্ধময় হাওয়া এসে খেলে

সমতল ফুঁসে আসা জল
পাটাতন ছুঁয়ে গেলে
যৌথ-যুগ্ম যে সৌন্দর্য জন্ম নেয়...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

নোনাধ্বনিকথা

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬

স্তূপ স্তূপ এত-যে ভস্মগিরি ছড়ানো হাওয়ায়
এসব আমার-- আমাদের সময়ঘটিত
বঞ্চনা ও লাঞ্ছনার থকথকে যেন কোনো অনিবার ক্ষত
ক্লেদ-গ্লানি রূপভেদে এইমতো লভিয়াছে আর্ত-অবয়ব

আমাদের হত-আশাগুলি
এবং তাদের শবাবশেষের এই সারি সারি বর্জ্যটিলা
নির্বাসনে দিয়ে আসি চল উপকূলে, বদ্বীপান্তরীপে--...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অতি ক্ষুদ্র গল্প : চতুর্থ ও শেষ কিস্তি

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫

শুরুতে বলেছিলাম, WIRED ম্যাগাজিন থেকে নেয়া অতি ক্ষুদ্র গল্পগুলোর বাংলা রূপান্তর নিয়ে মোট তিনটি পোস্ট দেব। ইতোমধ্যে তিন কিস্তি পোস্ট করা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, ঝেড়েবেছে আরো একটা পোস্ট দেয়া যায়। এ চতুর্থ পর্বটিই এ সিরিজের শেষ কিস্তি।

আগের পোস্ট তিনটি দেখতে চাইলে, এখানে ঢুঁ মারতে পারেন--

[link|http://www.somewhereinblog.net/blog/MuzibMehdyblog/28874606|অতি ক্ষুদ্র গল্প :...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি

০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২

অতি ক্ষুদ্র গল্প : প্রথমদ্বিতীয় কিস্তিতে মোট ২০টি (১০+১০) গল্প পোস্ট করা হয়েছিল। এ কিস্তিতে আরো ১০টি পোস্ট করা হলো। গল্পগুলো WIRED ম্যাগাজিনের মুদ্রণ ও ওয়েব সংস্করণ থেকে নেয়া।

স্বর্গেরও পতন হয়। বিস্তারিত ১১-এ দেখুন।
রবার্ট জর্ডান

তিনি তার মৃত্যু সংবাদ পড়লেন স্বীকারোক্তিসহ।
স্টিফেন মেরেজোকি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



    পরের পাতা >>

 


m.mehdy@gmail.com

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৪৯টি
  • মন্তব্য করেছেন: ২৫৬৬টি
  • মন্তব্য পেয়েছেন: ৩২৮৬টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৮৫১৫০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.৩৭০২ সেকেন্ড