somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনাচূর্ণ

১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
একটা কাক অন্য একটাকে অধীর হয়ে ডাকছে, অন্যটা শুনেও শুনছে না— বিকেলটা মনমরা হয়ে আছে একলা কাকের বিরহে

২.
তোমার-আমার ঐক্য আমি বুঝেছি ভাষায়, ভাষায়ই চিনেছি ঘোর অনৈক্যকে

৩.
অধুনা সমাজে মানুষগুলো যার যার তার তার, তাহলে সমাজ কাহাকে বলে ভায়া

৪.
সদা সক্রিয় থাকাই প্রথম ও একমাত্র কাজ মানবজন্মের, কাজের তাৎপর্য নির্ণয়ের দায় যথারীতি অন্যের

৫.
পথের ধর্ম সোজা চলা, কিন্তু তার বেঁকে যেতে হয়

৬.
যাকে চিনি তাকে পুরোটা চিনি না, যাকে চিনি না তাকে খানিকটা চিনি

৭.
কোথায় কথা বলতে হবে না-হবে সে হিসেবে যারা দক্ষ, তাদের জগৎসাধনের পথ সমতল হয়

৮.
তোমার কৌটার সাপ আমি দেখতে চাই না, মনের ভিতরেরটা মেরে ফেলতে চাই— বের করো, বখশিস দেবো

৯.
যখন তুমি তোমার মধ্যে তখন তুমি তুমি, যখন তুমি বাইরে তোমার তখন তুমি মানুষ

১০.
যা বলার তা কতটা ভালো করে বলা যায় সে চেষ্টায় নিরত যাঁরা তাঁরাই শব্দশিল্পী

১১.
মাঠের গায়ে গায়ে দংশনক্ষত যত রচনা করেছে ঘোর সভ্যতাসাপ

১২.
পাখির আকৃতি পেলে উড়ন্ত বিমানকে ভুলে যাওয়া চলে, তবে ওর যাত্রীদের কখনো যায় না ভোলা

১৩.
স্বাস্থ্যপানকারী নারী-পুরুষেরা স্বাস্থ্যের চেয়ে বেশি করে দৃশ্যবস্তু পান, এ অভিধা প্রকাশিত হয়ে গেলে নিশ্চিত ব্যবসায়ে ক্ষতি

১৪.
বিড়ম্বনা থেকে বেরিয়ে ফের ঘুরেফিরে তদ্রূপ পতিত হলে বিড়ম্বনায়, মনে হয় একটা জীবন যাবে এহেন চক্রজালে

১৫.
তোমার আসবার বেলা অতিক্রান্ত হলে প্রতিবার তার কথা মনে পড়ে— সে ছিল সময়নিষ্ঠ

১৬.
বাদুড়ে সন্ধ্যায় একা চুপচাপ বসে থেকে বনের ভিতরে রাত পার করে দেবো ভেবে ঠিকানা ভুলেছি

১৭.
আপনার প্রতি পদক্ষেপে যে গাম্ভীর্য ঝরে পড়ে, তার ভার মাটির সামর্থ্য নেই বয়

১৮.
বাতাস প্রচুর বলে বৃষ্টি বিলম্বিত, এই দৃশ্য দৃশ্য নয় তারচে’ অধিক

১৯.
পড়া ও না-পড়ার মধ্যকার সম্পর্কসেতুটি প্রধানত কৌতূহল ও অনাগ্রহের ধাতু দিয়ে গড়া

২০.
জীবনপোড়া ছাই দিয়ে আজ মুখ ঢেকেছি, চিনতে হলে মৃত্যু দিয়ে ধুইতে হবে

২১.
যেকোনো খোঁড়লে প্রবিষ্ট হবার আগে যথাসাধ্য মাস্ক পরে নেয়া ভালো

২২.
চুলে ও দাড়িতে ধুম লেগে গেলে পাক, রুখতে কি পারে তারে বিদেশি কলপ

২৩.
মেটাফিজিক্সের থেকে সজ্ঞানে বাইরে এসে দাঁড়িয়ে থাকি, কথা বলি, লিখি, লোকে বলে এইসব লেখা-কথা নাকি তবু মেটাফিজিক্যাল

২৪.
একদিন একদিন করে দশদিন দেখলে বুঝবে যে দেখাটা আদপে মিথ্যা ছিল না

২৫.
যত তুচ্ছই হোক, একটা না একটা কোনো খুঁত আমার থেকে যায়, ওটা আমার মনে হয় বংশপরিচয়
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৪০
১৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×