বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই বলি, অনেক কিছু জানি জানাই। কয়েকদিন আগে উনাকে বললাম, আমার আর এই শহরের জীবন ভাল লাগে না, গ্রামে নদীর ধারে আমার জন্য একটা ছোট বাড়ি করার উপযুক্ত জমি দেখতে, আমি চলে যাব, সেখানেই ছোট ঘরে বাকী জীবন কাটাবো।
তিনি জানালেন, আপনি হতাশায় ভুগছেন। সাথে আরো জানালেন এর দুটি কারন হতে পারে।
১- আপনি পর্যাপ্ত উপার্জন করতে পারছেন না, অন্তত যা খরচ তাও না।
২- আরেকটা কারন আপনি যাদের জন্য খরচ করছেন, তাদের বিশ্বাস করতে পারছেন না, তাদের পিছনে খরচ করা আপনার কাছে বোকামী মনে হচ্ছে!
আমি সত্যি অবাক হয়েছিলাম, দুটোই চরম সত্য। খরচের তুলনায় উপার্জন এখন অনেক কম, পাশাপাশি আমার মনে হয়, আমি অহেতুক জানোয়ারদের পিছনে বিরাট খরচ করছি, যার কোন রিটার্ন হবেই না, এমন কি ওরা কোনদিন স্বীকারও করবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

