অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নভেম্বর ২০০৬-এ আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওটি ছিল তাদের মতে Very short stories-এর একটি সংকলন। ম্যাগাজিনটির ওই বিশেষ মুদ্রণ সংস্করণে অন্তর্ভুক্ত ১০টি লেখার বাংলা রূপান্তর আমার গত পোস্টে প্রকাশিত হয়। ওই পোস্টটিরই দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। এ কিস্তিতে অন্তর্ভুক্ত ১০টি লেখা মুদ্রণ ও আন্তর্জাল উভয় সংস্করণ থেকে গৃহীত। যাঁরা এ বিষয়ক আমার প্রথম পোস্টটি দেখেন নি বা/এবং গল্পগুলোর রচনা ও বাংলায় রূপান্তরণের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেতে চান, তাঁরা দয়া করে
অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি তে ঢুঁ মারলেও মারতে পারেন।
মহাশূন্যে সংঘর্ষ, কক্ষসমূহ বিদীর্ণ, বিদায়, ভালোবাসা।
ডেভিড ব্রিন
বুশ সত্য বলল, নরক ঘনীভূত হলো।
উইলিয়াম গিবসন
ইরাকে গিয়ে ফিরেছে প্রতি তিনজনে একজন।
গ্রেইমি গিবসন
এটায় চলবে (অলস লেখক শুধালেন) ?
কেন ম্যাকলিওড
আমরা সীমা অতিক্রম করলাম, তারা আমাদের মেরে ফেলল।
হাওয়ার্ড ওয়ালড্রপ
লেইয়া : বাচ্চাটা তোমার। লিউক : দুঃসংবাদ।
স্টিভেন মেরেজোকি
তার পুরুষাঙ্গ ভেঙে গেছে, সে এখন গর্ভবতী।
রাডি রাকার
বাঁচাও! পড়েছি পাঠাভিযানের ফাঁদে!
মার্ক লেইডলো
শিশুর রক্তের ধরন ? প্রায়শ মানবসুলভ।
ওরসন স্কট কার্ড
সময়সীমা শেষ, পাঁচ শব্দ যথেষ্ট...?
ডেভিড ব্রেইন
Image from:
http://www.devanchire.com/in-memory.htm
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন