
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে হার মানে।
এক বই পড়ে বা না পড়ে জ্ঞানবান,
তারই দাম্ভিকতায় সিনা টানটান।
ক্ষমতার কাছে যেন যুক্তি পরাজিত,
যুক্তি দিতে গেলে হিতে হয় বিপরীত।
কীসের এত পাণ্ডিত্য, এত জানাশোনা-
তারচেয়ে ভালো আকাশের তারা গোনা।
ছাত্রের কাছে শিক্ষক নেয় আজ পাঠ,
খুলে দেয় শিক্ষকের ভাগ্যের কপাট।
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা।
ছবি: এআই
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



