somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

আমার পরিসংখ্যান

রূপক বিধৌত সাধু
quote icon
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম। সড়কের দু’পাশে বড়ো বড়ো গাছ। গাছের ছায়া পড়ে সড়ক আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।

তাড়াতাড়ি হেঁটে চলেছি। হঠাৎ একটা হুলো বেড়াল... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

আমার প্রিয় ৩০টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭
১৮ টি মন্তব্য      ৩৯২ বার পঠিত     like!

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু সবেমাত্র নাস্তা করিতে বসিয়াছেন। নাস্তার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার ইচ্ছা ছিল, আজ আর হইল না। খসরু জানাইলেন, তিনি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি, যে গানগুলো প্রায়ই শোনা হয়।

যখন মন প্রচন্ড খারাপ হয়, মনে হয় দুনিয়ায় কেউ নেই আমার তখন [link|https://youtu.be/7s8vGsIWtU0?si=ZihwxKpP28kVOVY4|কারও আপন হইতে পারলি... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     like!

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন বিপদ—স্ত্রী-সন্তান-শ্যালকসহ পুরো পরিবার স্ক্যাবিসে আক্রান্ত। পাশাপাশি দাদ। অসহ্য চুলকানিতে সবার অবস্থা খারাপ, আট মাসের ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা সবচেয়ে বেশি।

এদিকে দেশে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল। ঢাকায় কয়েক বছর ধরে থাকা হলেও বারডেমে যাওয়া হয়নি। আসলে প্রয়োজনও হয়নি। বছর চারেক আগে অবশ্য ময়মনসিংহ থেকে একবার বারডেমের... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ২৫৫ বার পঠিত     like!

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে যেতে পারে,
যেভাবে যায় আরও কোনো দুর্ভাগার-
তার পরিবার টের পায় হাড়ে হাড়ে
মর্মবেদনা, এ শোক ভুলবার নয়;
তবু বেঁচে থাকা, নিয়ত স্বপ্ন বুনন
ডিঙিয়ে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ উঁকিঝুঁকি মারে
অথর্ব মস্তিষ্কের কোণে কোণে।
কী করি, কখন করি—
তার নেই কোনো হিতাহিত জ্ঞান;
তবুও বুঝি, জীবনে কিছু ঘটছে
যার নেই কোনো অর্থ।

ফলপ্রসূ কিছু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,
বহুরুপী সেজন এমনই বেহায়া-
সোল্লাসে দংশন করে ফেলতে পারে।
বিষ নেই, তবুও এমন তার বিষ
বেদনায় সারা দেহ হয়ে যাবে নীল,
এমন দুর্ভোগ দেখে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা পূর্ণিমায়;
এ জীবনে খুব বেশি কি ছিল চাওয়া?

চলতে চলতে ক্লান্ত, পেছনে তাকাই-
যা ছিল সুযোগ, তাও হয়ে গেছে শেষ;
সামনে এগিয়ে দেখি আর... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

শূন্য বুক

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা। মৃণাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে। তারাও মোটামুটি একই রকম খরচের কথা জানাল। যেকোনো একটাতে টেস্ট করাতেই হবে। কেননা সরকারি পরমাণু ইনস্টিটিউটে করাতে গেলে সামনের মাসের ২... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     like!

দুখিনী মায়ের কান্না

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫৮


মহাখালী রেলগেট এলাকায় ময়মনসিংহের এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো মৃণালের। তিনি এক দোকানদারের সঙ্গে কথা বলছিলেন। তার কথায় ময়মনসিংহের আঞ্চলিকতার টান শুনে মৃণাল আগ বাড়িয়ে আলাপ জুড়ে দিল। তার নিজের বাড়িও ময়মনসিংহে।
“ময়মনসিংহ ছেড়ে হঠাৎ ঢাকায়? কতদিন হলো এখানে আছেন?”
“আট মাস,” শান্ত গলায় বললেন তিনি।

কথা প্রসঙ্গে জানা গেল, তার মেয়ে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের কার্যালয়।
এভাবেই চলে যায় দিবস-রজনী,
অত্যাচারে চারপাশ বিভীষিকাময়-
রোখার বুকের পাটা কার আছে শুনি!
যে দাঁড়াবে তার বেঁচে থাকা সোজা নয়।
অথচ গণেশ যখনই উল্টে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে হার মানে।
এক বই পড়ে বা না পড়ে জ্ঞানবান,
তারই দাম্ভিকতায় সিনা টানটান।
ক্ষমতার কাছে যেন যুক্তি পরাজিত,
যুক্তি দিতে গেলে হিতে হয় বিপরীত।
কীসের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

এই সমাজ, এই দেশ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৪

অফিসের পিয়ন নাজিম কয়েকদিনের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে। এ কারণে অনেকের মতো আমারও চা খাওয়ায় সমস্যা হচ্ছে। অথচ আট ঘণ্টায় কমপক্ষে তিন-চারটা চা না খেলে আমার চলে না। আবার এমন সমস্যা যে, বানাতে যাওয়ার মতো সুযোগ সবসময় জোটে না।

কম্পিউটারের প্রাথমিক সমস্যা সারানোর জন্য বেলায়েত ভাই আছেন, উনি চা বানান একবেলা। নাস্তা আনার... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৪৬৩৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ