মিথ্যার প্রতিবেদন
০১ লা মার্চ, ২০০৮ রাত ৮:৫১
সবকিছু ফুরালে বসে বাতাস গুনছি-- কোনটা তোমার কানের কাছ ঘেঁষে এল, কোনটা দূরের বাঁশি, কেশগুচ্ছ তার সাক্ষী হয়ে বাঁচে
বাঁশঝাড়ের পাশে মিথ্যার সাথে এই ভরা দুপুরবেলায় বাতাসের যে বাতচিৎ তা আমি কাছে দাঁড়ানো ছিলাম বলে ঝরাপাতাদের কাছে ঠিকঠাক নোটিশ করেছি, নইলে পাতারা সব থেকে যেত তথ্য-অন্ধকারে, উড়ে উড়ে যেখানে পড়ত গিয়ে, সেখানেই ছড়াত যে, কোনোকালেই মিথ্যার সুদীর্ঘ লেজে কেউ আগুন দেখে নি
আসলে প্রকৃত গান এরকম যে, লেজে দগদগে ক্ষত নিয়েও মিথ্যারা সংসার করে যাচ্ছে সত্যদের প্রতিবেশী হয়ে-- সুর হলো ভালোমন্দ বোঝাপড়া দুইয়ের
২.
রোদের প্রান্তরে কিছু পাণ্ডুলিপি ওড়ে, তার পিছু পিছু এক দঙ্গল মৌমাছি এসে খামচাখামচি করে তুলে নেয় সৃজনের মধু, শুধু কঙ্কালের মতো পড়ে থাকে বর্ণমালা, অর্থহীন, দিকদিশাহীন, খোসা
ক্যামেরার চোখ চলে যায় মৌমাছিদের ফিরতি পথে, পড়ে থাকা গুনগুন ধরে আমরা এগোতে থাকি, যতক্ষণ না গানগুলো রূপান্তরিত হয় কোলাহলে
সমবেত হল্লা জমে সেখানেই, যেখানে সম্পদ স্থির হয়ে থাকে, অন্তত যেখানে চুঁইয়ে নামছে কিছু দেখা যায়, যেকোনো নালার ফোঁটা ফোঁটা জল, পেছনে জলের উৎস নির্দেশ করে, এইসব মিলিয়ে রচিত হতে পারে, আরেকটা মৌমাছিঘটিত পাণ্ডুলিপি, মধুময়
যার পরে থাকবে না আর কোনো গান
৩.
যখন চোখ ক্রমশ বন্ধ হয়ে আসতে চায়, তখন তাকে বন্ধ হতে দেয়া ভালো, বড়ো করে তাকাবার জন্য ছোটদের ছুটি দেয়া ভালো
যাও, ঘুমোও গে চোখ, অন্ধ একটা মন নিয়ে আমি খাতা ও কলমে কিছু লোফালুফি খেলি, এহেন অতন্দ্র চর্চায় রচিত হবে যে বাঁধ, তা দিয়ে ঠেকানো সম্ভব আগামীকালের ঢেউ
কূল ভেঙে ভেঙে নইলে কখন টান পড়ে যাবে ভিটের মাটিতে, ঘুমঘোরে তার শেষে ঠাহরই পাব না
যাও, ঘুমোও গে চোখ, আরেকটু বসেটসে নদী পাড়ি দেব আমি শেষ খেয়া দিয়ে
৪.
ঘরে বসে সমুদ্র দর্শন শুধু মানুষই করতে পারে, গরু-ছাগল পারে না, এমনকি হাঙরেরও সমুদ্র দরকার সমুদ্রসিনানে
সমুদ্র তো কোন ছার, মানুষ এমনকি মনে মনে মানুষেও করে স্নান
Art work: False Start of Jasper Johns (1930) from http://www.allposters.com
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: দীর্ঘ হলেও যে পড়লেন এজন্য ধন্যবাদ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে অসাধারন.......।আজ সকালের শুরু হলো দারুন সত্যালাপে।
ভালো লাগা রেখে গেলাম।
শুভেচ্ছা।
"ঘরে বসে সমুদ্র দর্শন শুধু মানুষই করতে পারে, গরু-ছাগল পারে না, এমনকি হাঙরেরও সমুদ্র দরকার সমুদ্রসিনানে
সমুদ্র তো কোন ছার, মানুষ এমনকি মনে মনে মানুষেও করে স্নান"
........অভিভূত।
লেখক বলেছেন: লেখলাম 'মিথ্যার প্রতিবেদন', অথচ এখানেও সত্য এসে ভিড় করেছে! সত্যের চোখকে তাহলে দেখছি ফাঁকি দেওয়ার কোনো উপায়ই নেই।
সাজি আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব দেখা হয়ে গেছে এরকম আমি আসলে মনে করি না। মনের সাথে শরীরের একটা বিরোধ আছে। বিরোধ না বলে অবনিবনাও বলা যায়। এমন হয় না অনেক সময় যে, মন চাচ্ছে আরো হোক কিন্তু শরীর দিচ্ছে না? এখানে সে অনুভূতিটাই ধরবার চেষ্টা।
সবটুকু আকাশ নিয়ে কিন্তু ফুটবেন না ভাই। আকাশ আমারও প্রিয়। কিছুটা অন্তত রেখে যাবেন।
শেখ জলিল বলেছেন:
আসলে প্রকৃত গান এরকম যে, লেজে দগদগে ক্ষত নিয়েও মিথ্যারা সংসার করে যাচ্ছে সত্যদের প্রতিবেশী হয়ে-- সুর হলো ভালোমন্দ বোঝাপড়া দুইয়ের..এইতো দিনরাত্রি, যাপিত জীবন।
লেখক বলেছেন: ঠিক তাই
জলিল ভাই
হোসেইন বলেছেন:
আপনাদের লেখা পড়লে কবি হইয়া যাইতে ইচ্ছা করে ।
লেখক বলেছেন: কবিতা লিখেন না সেরকম তো নয়!
'যে আসে আসুক দরজা খোলাই আছে...'
আরণ্যক যাযাবর বলেছেন:
"ক্যামেরার চোখ চলে যায় মৌমাছিদের ফিরতি পথে, পড়ে থাকা গুনগুন ধরে আমরা এগোতে থাকি, যতক্ষণ না গানগুলো রূপান্তরিত হয় কোলাহলে"বিভূতিভূষণের "আরণ্যক" এর বর্ণনা মনে পড়ে গেলো।
লেখক বলেছেন: ওরকম মহান সৃষ্টির স্বাদগন্ধ মনে করিয়ে দিতে পারা তো দারুণ ব্যাপার।
ফাহমিদুল হক বলেছেন:
লেজে দগদগে ক্ষত নিয়েও মিথ্যারা সংসার করে যাচ্ছে সত্যদের প্রতিবেশী হয়ে-মুজিব মেহেদী
কোটেশনের কালেকশনে ভুক্তি হবার যোগ্য।
লেখক বলেছেন: কী যে বলেন!
নভেলাটা নজরে রাখছি। আজ দেরিতে দেখেছি বলে পুরোটা পড়তে পারলাম না।
ফাহমিদুল হক বলেছেন:
ওটা এমন কিছু না।
লেখক বলেছেন: কেন নয়!
লেখক বলেছেন: ভালো লাগলেই ভালো।
লেখক বলেছেন: বটে। বটে কি?
ফকির ইলিয়াস বলেছেন:
কখনো মিথ্যে গুলো সত্যের চেয়েও শ্রেয় হয়ে যায়মিথ্যা তখন নগর ছেড়ে অন্যত্র পালায়......।
লেখক বলেছেন: কবিতার মিথ্যা বলে কথা, আরো সত্যের জন্য যার প্রাণপাত।
শফিউল আলম ইমন বলেছেন:
অ-সা-ধা-র-ন........।আপনি সবসময় অনেক ভালো লিখেন তারপরও বললাম অসাধারন।
আশা করি ভালো আছেন।
লেখক বলেছেন: ভুলত্রুটিও খুঁজে দিতে হবে আপনাদেরই, নইলে তো আমার আর উন্নতি হবে না। আমি তো আরো ভালো লিখতে চাই।
যীশূ বলেছেন:
পছন্দ হইছে......
লেখক বলেছেন: ভালো।
মাছরাঙ্গা বলেছেন:
যেকোনো নালার ফোঁটা ফোঁটা জল, পেছনে জলের উৎস নির্দেশ করেঅথচ আমরা সেটা দেখেও দেখতে চাই না, এড়িয়ে যাই, নিজেকে ধোকা দিয়ে বেড়াই। আপামর মিথ্যের প্রতিবেদনে নাম লেখা হতে থাকে।
লেখক বলেছেন: হয়ত আমরা দেখি, হয়ত আমরা দেখি না। অথবা বলা যায় কেউ কেউ দেখি, কেউ কেউ দেখি না।
দেখায় ক্ষতি অন্তত নেই।
অভিক শাওন বলেছেন:
ওবাই বাইরে কত বড় কইরা কইরা কত যে লেকচ রে বাই!বালা কুব বালা
লেখক বলেছেন: ছর্বনাছ, এত বড় লেকা পড়বা কেমনে, আচো তোমারে পইড়া ছুনাইয়া দেই! খারাপ খুব খারাপ।
বীথিলতা বলেছেন:
বরাবরই ভালো লাগে....এবারো লাগলো....
লেখক বলেছেন: ফাঁকিবাজি কথা। এরকম কথায় মন ভরে না গো!
আমি দিনে দিনে আরো একটু ভালো কবিতা লেখা শিখি, তা আপনারা চান না বলেই তো মনে হচ্ছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















*****