ভেষজ কবিতা
১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
ক্ষীণ একটা রূপান্তরণ চেষ্টায় আজ দাঁড়াচ্ছি আমি আমারই বিরুদ্ধে, সজ্ঞানে কামেচ্ছাকে দুমড়েমুচড়ে নিয়ে উঠাচ্ছি স্বাভাবিক যৌনতার পাহাড়ে, স্থিতাবস্থাকে ফুঁসলিয়ে এনে দাড় করাচ্ছি প্রবহমানতার পাশে, যাতে একটা লাগালাগি হয়ে যায় দেখবার মতো
আমার মুখোশ ছিল না বটে ছিল ট্যাগিংয়ের খোলস, ফেলে এসেছি শৃঙ্খলা ও পরম্পরা যে ঘরে থাকে তার দরজার সামনে, নতুন পোশাক যেটা পরেছি সেটা পাতায় বানানো, এমন সে গাছের পাতা যার ভেষজতা বিধান করে কঠোর শ্রমদক্ষতা, দীর্ঘ হাঁটার অভ্যেস এবং যুক্তির প্রাচীর ভাঙা বোধ
তাছাড়া একটা নিমফুল কুড়িয়ে এনে সাটিয়ে রেখেছি নিজ অস্তিত্বঘরে চন্দ্রবিন্দুর মতো, উপরে যতই চাপুক আনুনাসিক ভার, নাসিকাগহ্বরে জাগবে না কোনো নাদস্বর, আর্তি বা উল্লাসে, এরকম বোঝাপড়াসহ
এটা হলো নিজেই নিজেকে ভিতর দিক থেকে মারতে মারতে আসা, এটা হলো স্বেচ্ছায় ধুতুরা ফলের দিকে কবজি বাড়ানো
Image from: http://blog.theherbgatherer.com/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: অজ্ঞাতকুলশীল বিভাগে ।
পথিক!!!!!!! বলেছেন:
ভিতর থেকে বাইরে ...
লেখক বলেছেন: হয়ত
নীল জোনাকি বলেছেন:
কেমন একটা বেঁচে উঠার প্রয়াস...
কেমন একটা সংগ্রাম...
ঠিক বুঝতে পারিনি বা পেরেছি!!!
লেখক বলেছেন: পেরেছেন
মাছরাঙ্গা বলেছেন:
সবার মনের কথা।
লেখক বলেছেন: সেটা হলেই তো ভালো
কালপুরুষ বলেছেন:
প্রগাঢ় অনুভূতি।
লেখক বলেছেন: পাঠকই হয়ত ছুঁয়েছেন প্রগাঢ় অনুভূতি দিয়ে
লেখক বলেছেন: বেশ
বীথিলতা বলেছেন:
ভেষজ হলেও বেশ সুস্বাদু....
লেখক বলেছেন: তা বলে বেশি খাবেন না, ধুতুরা ফলও আছে কিন্তু।
অভিজিৎ বলেছেন:
এটা হলো নিজেই নিজেকে ভিতর দিক থেকে মারতে মারতে আসা, এটা হলো স্বেচ্ছায় ধুতুরা ফলের দিকে কবজি বাড়ানোএটা বড়ই সাহসী একটা কাজ ' ১টি অন্তর্লোকে ঘটে চলে , অপরটির বহিপ্রকাশ ঘটে বাহ্যিক অবয়বে
লেখক বলেছেন: হ্যাঁ, ভেতরে ও বাইরে একসঙ্গে মরা। চাই যে, মৃত্যুটা দুদিক থেকেই হোক, নবজন্ম সম্ভাবনা হয়ত তাতে বাড়বে।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"তাছাড়া একটা নিমফুল কুড়িয়ে এনে সাটিয়ে রেখেছি নিজ অস্তিত্বঘরে চন্দ্রবিন্দুর মতো, উপরে যতই চাপুক আনুনাসিক ভার, নাসিকাগহ্বরে জাগবে না কোনো নাদস্বর, আর্তি বা উল্লাসে, এরকম বোঝাপড়াসহ ....................খুব ভালো লাগলো।
"এটা হলো নিজেই নিজেকে ভিতর দিক থেকে মারতে মারতে আসা, এটা হলো স্বেচ্ছায় ধুতুরা ফলের দিকে কবজি বাড়ানো.............।
কি যে দারুন লেখেন।
কবিতায় চোখ পড়ে থাকে,ফেরাতে পারিনা।
শুভেচ্ছা অনেক।
লেখক বলেছেন: 'কি যে দারুন লেখেন।
কবিতায় চোখ পড়ে থাকে,ফেরাতে পারিনা।'
কী সর্বনেশে কথাবার্তা! ডাহা মিথ্যা।


















