মনে পড়ে গেলে
কারো কোনো দায় নিতে নেই চিকেন বা তনুজার
সব দায় গিয়ে বর্তায় কুচিকুচি শর্মায়
প্রভাব শব্দটা বিষয়ে যা কিছু অস্বস্তি আমার
শর্মার বরাতে দেখি কিছুটা কমেছে, তাই
সব ফেলে রেখে এসে দাঁড়াই রোদের বারান্দায়
চুল দেখলেই যারা মেয়ে ঠাওরায়
আর গোঁফ দেখলেই পুরুষ বেড়াল
মোটেই তাদের কথা হচ্ছে না এখানে
নিন্দুকের হাতে অস্ত্রের মজুত বাড়ানো
কখনো কাজের কথা নয়
আমরা বলছি ঐতিহ্যের কথা
কথা বলছি পরম্পরার
ছেঁড়া নদী কেননা কখনো সাগরে পৌঁছে না
থেমে থাকে কানাগলিতে সকল যন্ত্রযান
বেড়াল থাকল বেড়ালের জায়গায় মেয়েও থাকল মেয়েতেই
চোরা উল্লিখনে ছেয়ে গেল কেবল বাংলা কবিতার আকাশ বাতাস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

