বাস্তব থেকে তারা পৌঁছে গিয়ে স্বপ্নদের বৈঠকখানায়
এর জলে সাঁতার কাটতে কাটতে মানুষ মেরু বদলায়
ভাষাকে ভয় করে মানুষ মাথায় তুলে রাখে
ভাষাকে মারে মানুষ ভাষারই মারপ্যাঁচে
কেউবা আবার ভাষার তীর মেরে
শিকার ধরার হাতে শান দেয়
ভাষা বস্তু ও অবস্তু প্রতীক
এখানে অবস্তু মানে রিপুর উৎপাদন
ভাষা যার বর্ণনা ধরে রাখে ছবিচিহ্ন এঁকে
আমার সঙ্গে তার প্রেমের জন্য দায়ী ভাষা
চুলার সঙ্গে মূলার সম্পর্কও ব্যাখ্যা করে সে
মোমালোর সাথে বাতাসের যে শত্রুতা
তার সবচে ভালো ছবি আঁকতে পারে ভাষা
ক্যামেরার চেয়েও
মানুষ স্রষ্টার সাথে ওয়্যারলেসে যোগাযোগ সারে
ভাষা দিয়ে
সঙ্গমকালে আনন্দ শীৎকারে লাগে ভাষা
পাখির নাম যে পাখি
কচুশাক তুলতে যাওয়া মানে যে কচুশাক তুলতে যাওয়া
কিংবা কবিতার সমালোচনা মানে যে হলো
কবিতার সমালোচনা
ঐশীকথা যে ঐশীকথা
আল্লার নাম যে আল্লা
এসব মানুষ জানিয়েছে আমাদের
ভাষার বরাতে
মানুষ ঐশীকথার সাথে পরিচিত হয় ভাষা দিয়ে
বেশ্যা ক্রেতার সাথে দরকষাকষিও করে ওই ভাষায়
সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্কটা কী
কিংবা কবিতার সাথে কবির
এসব তর্ক করায় আমাদের ভাষা
যাকে যে পায় না তাকে সে যাঞ্ছা করে ভাষাযোগে
আমি কবিতাও লিখি ভাষা দিয়ে
এইসব লেখা দিয়ে যে কোনো বালও হবে না
সেসবও বলে মানুষ ভাষা দিয়ে
আবার গোবরকে রত্ন বলে চালাবার
কোমর বাঁধা যে প্রয়াস
তাও সম্পাদিত হয় ভাষায়
ভাষার ভালোত্বের কোনো শেষ নেই
তার নষ্টামিরও কি আছে কোনো সীমা পরিসীমা
Image from: http://www.public.iastate.edu
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৮ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


