অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
হেমিংওয়ে একদা মাত্র ছয়টি শব্দে একটি গল্প লিখেছিলেন (For sale: baby shoes, never worn), যেটিকে তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করতে বলেছিলেন। এই ইতিহাসকে পুঁজি করে আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিন কর্তৃপক্ষ ২০০৬ সালে মুদ্রণ, টেলিভিশন, চলচ্চিত্র ও গেমস জগতের সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হরর লেখকদের এরকম আয়তনের গল্প লিখবার আমন্ত্রণ জানায়। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে কয়েক ডজন লেখক তাঁদের বিবেচনায় উৎকৃষ্ট রচনাটি লিখে দেন। অবশ্য আর্থার সি ক্লার্ক শেষ পর্যন্ত তাঁর রচনাটি কেটেছেঁটে এই সংখ্যায় রাখতে রাজি হন নি ("God said, `Cancel Program GENESIS,' The universe ceased to exist.")। পাঁচজন সেরা গ্রাফিক ডিজাইনার প্রাপ্ত গল্পসমূহের ওপরে ড্রয়িং করেন এবং বাছাই করা মোট ৩৪টি গল্প নিয়ে নভেম্বর ২০০৬-এ ম্যাগাজিনটির একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। সংখ্যাটির জন্য মোট জমা হওয়া ৯৩টি গল্পের বাকিগুলো অবশ্য ওয়েব সংস্করণে ঠাঁই পায়।
বিষয়টি হঠাৎই নজরে এলে আমি বিশেষভাবে চমৎকৃত হই। সাহিত্য নিয়ে কত বিচিত্র পরীক্ষা-নিরীক্ষাই না হচ্ছে পৃথিবী জুড়ে। ছয় শব্দেও গল্প, তারও আবার বিশেষ সংখ্যা। মনে হলো লেখাগুলোর কয়েকটি রূপান্তর করবার চেষ্টা করে দেখা যেতে পারে। আমি দেখতে চাচ্ছিলাম, শব্দের সীমাটা ঠিক রেখে বা না-রেখেও বাংলায় কোনো রূপ ফোটানো আদৌ সম্ভব কি না, এবং যদিবা সম্ভব হয়ও তবে ফুটে ওঠা রূপটা পাঠককে আক্রান্ত করতে পারে কি না। বলাই বাহুল্য, আমি প্রায়ই শব্দসীমা ঠিক রাখতে পারি নি। তার সবটা অবশ্য আমার রূপান্তরে অক্ষমতার কারণে নয়, কিছুটা বাংলায় অর্থময়তা রক্ষার চেষ্টা এবং কিছুটা যোগাযোগের চেষ্টা থেকেই ওরকম করা হয়েছে। জানিয়ে রাখা ভালো, WIRED লেখাগুলোকে চিহ্নিত করেছিল Very short story হিসেবে। আমি বলছি অতি ক্ষুদ্র গল্প। মোট তিন/চার কিস্তিতে রূপান্তরিত গল্পগুলো বাঁধ ভাঙার আওয়াজ-এ উপস্থাপিত হবে। আজ দেয়া হলো হার্ড ভার্সনে অন্তর্ভুক্ত গল্পগুলো থেকে মোট ১০টি।
মানুষ থাকার খরচ অনেক।
বুশ স্টারলিং
সমাধিলিপি : বোকা মানুষ, পৃথিবী থেকে পালাতে পারে নি।
ভারনর ভিঞ্জ
ওটা তোমার পেছনে! আগে ছোটো।
রকনে এস. ও'বেনন
মুজিব পূর্বে কখনো পায়ের আঙুল খায় নি।
কেভিন স্মিথ
মানবিকতা রক্ষার্থে তিনি আরেকবার মরেছিলেন।
বেন বোভা
তাকে বিয়ে করো না, বরং একটা বাড়ি কেনো।
স্টিফেন আর. ডোনাল্ডসন
খুবই সহজ, কেবল দিয়াশলাই স্পর্শ কর।
উরসুলা কে. লি গুইন
কেঁদো না সোনা, আমি তোমার ভবিষ্যৎ।
স্টিফেন বেক্সটার
তাকে পাবার আকুলতা। পাওয়া। ছি!
মার্গারেট এটউড
১৯৪৩। যুবক হিটলার। ধর্মসংগীতের মহাগুরু।
মিখাইল মোরকক
Image: Grave Marker header from http://www.iwm.org.uk
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রূপান্তর ;
প্রকাশ করা হয়েছে: অন্য ক্ষেতের ঝাল বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সৌপ্তিক বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন: বেশ করেছেন।
হাসান বিপুল বলেছেন:
জোস...
লেখক বলেছেন: আচ্ছা।
লেখক বলেছেন: একের পর এক কেবলই কবিতা না পড়ে মাঝে মধ্যে এটা ওটা পড়া যেতে পারে তো! কত রকম কাজ হচ্ছে কতদিকে তার একটু খোঁজখবর জানা তো দোষের নয়, তাই না? আমার তো নিয়মিত কবিতা পোস্ট করতেই কেমন কেমন লাগে। অন্য কিছু পোস্ট করবার না থাকলে প্রায় দীর্ঘ বিরতিতে কবিতা পোস্টাই। নইলে মনে হয়, পাঠকদের বিরক্ত করছি হয়ত।
অকপটে মনের কথাটা বলার জন্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন।
লেখক বলেছেন: হাচাই?
পোস্টটা না পড়লে জ়ানাই হত না হয়তো কখনো। তাই আপনাকে ধন্যবাদ ।
লেখক বলেছেন: বিষয়টা সম্পর্কে আমিও যে খুব আগে থেকেই জানতাম তা নয়। সহসাই যখন জানলাম, তখন স্বভাবতই আমি এই পরীক্ষানিরীক্ষাটির প্রতি বিশেষভাবে কৌতূহল বোধ করি এবং রূপান্তরে আগ্রহী হই।
আপনাকেও ধন্যবাদ।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
অসাধারন সব গল্প।আচ্ছা এইগুলো কি কখনো বইতে ছাপা হয়েছিল?আমার একটা কবিতা, কিছুক্ষণ আগে পোস্ট করেছি, খুব ছোট।
আগে আপনার লেখা পরলে ঐটারে গল্প বলতাম। একটু পরে দেখবেন নাকি দাদা?
লেখক বলেছেন: আমি কেবল এই তথ্যটা জানি যে, এগুলো WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যায় ছাপা হয়েছিল। লেখকগণ পরে নিজেদের তত্ত্বাবধানে তাঁদের বইয়ে এগুলো অন্তর্ভুক্ত করে থাকতে পারেন, যা আমার জানা নেই।
আপনার নিক দেখে প্রথম আলোর নতুন স্লোগান মনে পড়ে গেল। যাব দেখি একবার আপনার ওদিকে ।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ব্যাপারটা আগে জানা ছিলো না। ভালো লাগলো। সত্যিই সুন্দর।
লেখক বলেছেন: আপনিও বলছেন? তাহলে হয়ত সুন্দরই। কিন্তু 'গল্প' অভিধা দেখে মাইন্ড খাইলেন না?
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
দারুন দারুন! অভিনব আইডিয়া। মাথায় চিন্তা শুরু হয়ে গেলো তো!
লেখক বলেছেন: নামিয়ে ফেলেন কিছু।
এইসব জিনিসের সংক্রমিত করার ক্ষমতা প্রচুর।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
এইসব গল্পকে খুব সম্ভব প্যারাবল বলে। আর ইলাস্ট্রেশন জরুরী। সম্ভব হলে ইলাস্ট্রেশনগুলি সাথে দিয়ে দেন। কাফকাও এইরকম কিছু গল্প লিখেছিলেন। পরের গুলি পড়ার অপেক্ষায় থাকলাম।
আপনাকে অনেক ধন্যবাদ, দাদা।
শুভরাত্রি।
পুনশ্চ: একটা লিংক কি দেয়া যাবে?
লেখক বলেছেন: না বোধহয়। প্যারাবল হলো এমন ছোট আকৃতির গল্প যেগুলোর সঙ্গে নৈতিক-ধর্মীয় উপদেশ যুক্ত থাকে। এগুলো সে ধাঁচের জিনিস নয়। তাছাড়া প্যারাবলের ছয় শব্দের হতে হবে এমন বাঁধাধরা ব্যাপার নেই। ওগুলো হয় এক/দুই অনুচ্ছেদের।
উইকিপিডিয়া বলছে : A parable is one of the simplest of narratives. It sketches a setting, describes an action, and shows the results. It often involves a character facing a moral dilemma, or making a questionable decision and then suffering the consequences.
ফ্রানজ কাফকার প্যারাবলও এ ধাঁচের নয়। তাঁর সবচে বিখ্যাত প্যারাবল Before the Law ইংরেজিতে কম করেও ছয়শ শব্দের টেক্সট।
এই কাজটি করেছিলাম এ বছরের শুরুর দিকে। লিংকটা এখন হাতের কাছে নেই। খুঁজে দেখব এবং পেলে জানাব।
লেখক বলেছেন: আমি কেন শুধু, আপনিও লিখুন। সবাই লিখেলে না এই ধাঁচটি হালে পানি পাবে।
কালপুরুষ বলেছেন:
এগুলো কী সত্যিই কোন গল্প নাকি শুধুই কিছু শব্দ বিন্যাস! তবে প্রক্রিয়াটি বেশ মজার ও উৎসাহব্যঞ্জক।
লেখক বলেছেন: আপনার প্রশ্নটা সঙ্গত, সন্দেহ নই। তবে রক্ষার উপায় এই যে 'গল্প' অভিধাটা আমরা চাপাই নি। চাপিয়েছেন প্রথমে হেমিংওয়ে নিজে ও পরে WIRED ম্যাগাজিন কর্তৃপক্ষ।
তবে এগুলো শব্দবিন্যাস তো বটেই। কবিতা বলেন, গল্প বলেন, সবই তো মূলত সুবিন্যস্ত কিছু শব্দেরই সমাহার। শব্দগুলো আমাদের কোনো বিশেষ ভাবের দিকে চালিত করতে পারছে কি না সেটাই মূলত দেখবার বিষয়।
আমরা যদি সংস্কারমুক্ত একটা মন নিয়ে সবকিছুকে দেখতে লাগি, তাহলে অনেকটাই হয়ত সয়ে নেয়া যায়, তাই না?
হিমালয়৭৭৭ বলেছেন:
একটা কিছু করার চেষ্টা করা দরকার, তবে সেটা ভিন্নভাবে..হুবুহু এটা করতেই হবে, এমন তো কথা নেই.......এটার প্রভাবযুক্ত ভিন্ন কিছু!!!!!!!!!!!চেষ্টা থাকবে..........তাই প্রিয় পোস্ট হিসেবে তুলে রাখছি, কাজটা অবশ্যই করতে হবে, তবে এই আদলে নয়।।।। আপনাকে অনেক ধন্যবাদ।।।।।।
লেখক বলেছেন: খুবই ভালো কথা।
হুবহু একইরকম কেন হবে, একটু অন্যরকম করে করবার চেষ্টা করাই তো ভালো। করুন। কী করলেন না করলেন, তা পরে ব্লগে শেয়ারও করতে পারেন।
ছোট্ট রাজপুত্র বলেছেন:
অনুবাদ মাঝে মাঝে বুঝতে কষ্ট হয়। তারচেয়ে বাংলায় চেষ্টা করা যেতে পারে, একেবারে মৌলিক।তবে বিলাসির "সে মরিয়া প্রমাণ করিলো সে আসলেই মরিয়াছিলো"_ এই রকম একটা লাইন ছিলো না? ঐ লাইনটাই কিন্তু এমন একটা দারুন গল্প হয়।
লেখক বলেছেন: হ্যাঁ, মৌলিক লেখা লিখবার চেষ্টা তো করা যায়ই, কিন্তু অনুবাদ যে করা যায় না তাও তো নয়। অন্য সংস্কৃতিঘেঁষা বিষয়-পাত্রপাত্রী ইত্যাদি সর্বোপরি অচেনা হওয়ায় বুঝতে খানিকটা কষ্ট অবশ্য হয়, তবে অনুবাদে খানিকটা দেশীয়করণ করে নিলে সে অবস্থা থেকেও বাঁচা যায়। আমি হয়ত সেরকমটা পারি নি।
কৃষ্ণসাগর বলেছেন:
একটা প্রচেষ্টা চালিয়েছিলাম। আপনার মন্তব্য পেলে আমার ভুলগুলো বুঝতে সুবিধা হতো। Click This Link
লেখক বলেছেন: আপনি প্রচেষ্টা চালিয়েছিলেন সেটাই বড়ো কথা। আমার মন্তব্য পেতে চান তাও মন্দ কথা নয়। কিন্তু এর ভিতর দিয়ে আপনি যে ভুলগুলো বুঝতে চাচ্ছেন, এটা বোধহয় ঠিক নয়। কারণ আমি এ লাইনের (বস্তুত কোনো লাইনেরই) মাস্টার নই। সৃজনশীল রচনার আমি ভুল ধরবার কেউ নই।
আপনি এখানে অনবধানতাবশত এ পোস্টেরই লিংক দিয়েছেন। আপনার নিক ধরে আমি যাচ্ছি আপনার পোস্টে।
একজন সুখীমানুষ বলেছেন:
ভালো লাগলো না। সরি...........
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো তো আপনার না-ই লাগতে পারে। তবে সরি-টরি না বলে কেন ভালো লাগল না তা যদি বলতেন, তাহলে আমার ভালো লাগত।
হামোম প্রমোদ বলেছেন:
পড়ে মজা পেলাম, ধন্যবাদ।
লেখক বলেছেন: একান্ত মজা পাওয়া গিয়ে থাকলে তো বলতে হবে যে এক্সপেরিমেন্টটা কিছুমাত্রায় সফলই।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্যারাবল সম্পর্কে আরো কিছু দেখুন :PARABLE (Greek: "throwing beside" or "placing beside"): A story or short narrative designed to reveal allegorically some religious principle, moral lesson, psychological reality, or general truth. Rather than using abstract discussion, a parable always teaches by comparison with real or literal occurrences--especially "homey" everyday occurrences a wide number of people can relate to. Well-known examples of parables include those found in the synoptic Gospels, such as "The Prodigal Son" and "The Good Samaritan." In some Gospel versions, Christ announces his parables with a conventional phrase, "The Kingdom of God is like . . . ." Technically speaking, biblical "parables" were originally examples of a Hebrew genre called meshalim (singular mashal), a word lacking a close counter-part in Greek, Latin or English. Meshalim in Hebrew refer to "mysterious speech," i.e., spiritual riddles or enigmas the speaker couches in story-form. Thus, in Matthew 13:11 and Mark 4:11-12, Christ states that he speaks in parables so that outsiders will not be able to understand his teachings. It is only in the Greek New Testament that these meshalim are conflated with allegorical readings designed for ease of understanding.
Non-religious works can be parables as well. For example, Melville's Billy Budd demonstrates that absolute good--such as the impressionable, naive young sailor--may not co-exist with absolute evil--the villain Claggart. Cf. fable, allegory, and symbolism, or click here for a PDF handout discussing the differences between these terms.
অক্সফোর্ড থেকে : (esp in the Bible) a story told to illustrate a moral or spiritual truth: Jesus taught in parables. the parable of the prodigal son.
Very short story : বাংলায় ক্ষুদ্র গল্প মানান সই। গল্পকণা বা গল্পকণিকাও হতে পারে।
উদ্যোগ খুব ভালো লাগলো। বাংলা সাহিত্যে ক্ষুদ্র গল্প রচনার প্রচেষ্টা চলতে পারে। তবে এ ধরণের গল্পে ছবি থাকা মনে হয় বাঞ্ছনীয়। A picture speaks a thousand words. তাতে অবশ্য সাহিত্যগুণ ক্ষুণ্ন হবে।
গল্পগুলো অবশ্য মাঝে মধ্যে প্রচলিত শিরোনামের মতোও মনে হচ্ছে... এই শিরোনামে হয়তো একটা বড় গল্প লুকিয়ে আছে, এমন।
লেখক বলেছেন: 'অতি' উপেক্ষা করে কেবল 'ক্ষুদ্র গল্প'ও বলা যেত। 'গল্পকণা' বা 'গল্পকণিকা'ও সুন্দর। পরে ভাবা যাবে।
বাংলা ভাষায় এ চেষ্টাটা চলতেই পারে। যাতে এখানেও এরকম লিখিত হয়, তার একটি ইন্ধন সরবরাহ করার ইচ্ছেটাও এ লেখাগুলো অনুবাদের নেপথ্যে একটি কারণ ছিল।
আমি ভাবছি, এসব অনুবাদ ছাড়াও বাংলাভাষায় লিখিত এ ধাঁচের শ'খানেক মৌলিক লেখা মিলিয়ে (স্কেচসহও হতে পারে) আগামী বছর নাগাদ একটা গ্রন্থ সম্পাদনা করা যায় কি না। এ পরিকল্পনা চূড়ান্ত হলে কোনো প্রকাশকের সঙ্গে কথা পাকাপাকি করে লেখা চেয়ে পোস্ট দেব সকল ব্লগে। তখন সাড়া দেবেন আশা করি।
লেখক বলেছেন: আপনার বাক্যটাও অনেক ব্যাপ্ত।
এই ধারার সফল নিরীক্ষা।
তুষার আহাসান বলেছেন:
শুভসকাল,এটা নিয়ে লিখব,আজ,কাল।
লেখক বলেছেন: শুভরাত। লিখুন এটা ওটা সব। অকস্মাৎ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















